তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে ঢাকা থেকে তারেক রহমান হেলিকপ্টারে প্রথমে খুলনায় পৌঁছাবেন। সেখানে দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন। এর পর দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন তিনি।

গতকাল রবিবার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, এ সমাবেশে খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা জেলায় দলটির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশে বিএনপিপ্রধান খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্যোন্নয়নে তাঁর ও দলের পরিকল্পনা তুলে ধরবেন।

খুলনায় প্রেস ব্রিফিংয়ের সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতারা জানান, তারেক রহমান খুলনার অবহেলিত শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা শুনতে চান। তাই শিল্পাঞ্চলে নির্বাচনী সমাবেশটির আয়োজন করা হয়েছে। তিনি (তারেক রহমান) একটি সুস্পষ্ট ও সময়োপযোগী উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন। বন্ধ মিল-কারখানা চালু, যুবসমাজের কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ, গ্যাস সংযোগ, মোংলা বন্দর নিয়ে একগুচ্ছ পরিকল্পনা হাজির করবেন তিনি। নেতারা বলেন, এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে ও আধুনিক সাউন্ড সিস্টেম এসেছে ঢাকা থেকে। মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কার্যক্রম ঘিরে দলীয় কার্যালয়ে চলছে একের পর এক প্রস্তুতি সভা উল্লেখ্য, এই সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পরে তিনি যশোরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

এদিকে যশোরে তারেক রহমানের সমাবেশ হবে শহরের বাইরে, উপশহর কলেজ মাঠে। জনসমাগম ও যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। এ সমাবেশে যশোরের ছয়টি সংসদীয় আসনসহ মোট সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। গতকাল রবিবার দুপুরে প্রেস ক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, মাত্র দুই দিনের নোটিশে এত বড় সমাবেশ আয়োজন করতে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। আশা করা হচ্ছে, এটি যশোরে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশে পরিণত হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, যশোরের সমাবেশ শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন বিএনপি চেয়ারম্যান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুই কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ শাখার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব সহকারী তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৫৪৯ টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। তাদের এই দুর্নীতিতে সহায়তার অভিযোগ উঠেছে সংস্থার হিসাব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফজলুল হকের বিরুদ্ধে। বিআইডব্লিউটিসি গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও এই মহাব্যবস্থাপকের দায়ও পেয়েছে। তদন্ত প্রতিবেদনের কপি সবুজ বাংলাদেশের হাতে রয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ দুর্নীতির বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আবু সালেহ আহাম্মদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। তাকে চাকরিচ্যুত করার পাশাপশি তার বিরুদ্ধে থানা ও দুদকে মামলা করা হয়েছে। একই সঙ্গে জিএম ফজলুল হকের বিরুদ্ধেও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। সূত্র জানায়, তদন্তে দুর্নীতি প্রমাণ হওয়ার পরও হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মো. ফজলুল

আরও পড়ুন
language Change