তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত

বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। বাংলাদেশের সরে দাঁড়ানোর পর টুর্নামেন্টটি বয়কটের ইঙ্গিত দিয়েছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তানও। শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পিসিবি।

রোববার ১ ফেব্রুয়ারি রাতে এক বিবৃতিতে বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসার পরপরই এক বিবৃতি দিয়েছে আইসিসি।বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে, পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার।

পাকিস্তানকে সতর্ক করে আইসিসি আরও জানিয়েছে, তারা আশা করে, পিসিবি এই সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ক্রিকেটের ভবিষ্যতের ওপর এর দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব নিয়ে গুরুত্বের সঙ্গে ভাববে। কারণ, এর ফলে সামগ্রিক বিশ্ব ক্রিকেট কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, পিসিবি নিজেও যার একটি সদস্য এবং সুবিধাভোগী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে আইসিসির প্রধান লক্ষ্য হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা। যা কিনা সব সদস্য দেশেরই দায়িত্ব। আইসিসি প্রত্যাশা করছে, একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে, যা সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ রক্ষা করবে।

এদিকে এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে পিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দিয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে, পাকিস্তান যদি সত্যিই এই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে এর পরিণতি হতে পারে গুরুতর। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ করে এমন কোনো সিদ্ধান্ত সংস্থাটি সহজে মেনে নেবে না।

আইসিসি ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো ভুল নজির স্থাপন করতে চায় না। শেষ মুহূর্তে কোনো বোর্ড যদি আইসিসির কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত সংস্থাটি। যদিও কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে, তা এখনো চূড়ান্ত নয়, তবে সম্ভাব্য ব্যবস্থার তালিকা বেশ দীর্ঘ।

সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে পাকিস্তান সুপার লিগের পিএসএল জন্য অন্যান্য সদস্য বোর্ডের খেলোয়াড়দের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ এনওসি না দেওয়া, পাকিস্তানকে এশিয়া কাপ থেকে নিষিদ্ধ করা, এমনকি আইসিসির রাজস্ব বণ্টন থেকে পিসিবির অংশ প্রত্যাহার করা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ

ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং মৎস্য খামারিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আল-আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের চারবারের সংসদ সদস্য জননেতা মাহমুদুল হক রুবেল,সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান

আরও পড়ুন
language Change