তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি

ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মুগদা এলাকায় পুলিশ পরিচয়ে পণ্যবাহী পিকআপ থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। এসময় লুণ্ঠিত পিকআপ ভ্যানের কেটে ফেলা সম্পূর্ণ অংশ এবং লুট হওয়া অ্যালুমিনিয়ামের মালামাল উদ্ধার করা হয়। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মুগদা থানা পুলিশের একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল ও ডেমরা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি জামালপুরের ব্যবসায়ী মো. মুন্না মিয়া (৪০) ঢাকা থেকে ১০ লাখ টাকার অ্যালুমিনিয়ামের মালামাল (সার্কেল, পাতিল ও কেতলি) কিনে একটি মিনি পিকআপে (ঢাকা মেট্রো-ন-১৭-৯২৫৮) করে জামালপুরের উদ্দেশে রওনা হন।

২ ফেব্রুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে মুগদা থানাধীন টিটিপাড়া এনএস সিএনজি পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের হাই-এস গাড়ি তাদের গতিরোধ করে।
ওই গাড়ি থেকে ৮-১০ জন ব্যক্তি নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান। চালক আল আমিন (২৬) কাগজপত্র দেখালে তাকে এবং ব্যবসায়ী মুন্না মিয়াকে জোরপূর্বক নামিয়ে ডাকাতদের গাড়িতে তুলে চোখ-হাত বেঁধে ফেলা হয়। এরপর তাদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে খিলগাঁও ফ্লাইওভারে ফেলে দিয়ে পণ্যবোঝাই পিকআপ নিয়ে তারা পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী মুন্না মিয়া বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি মুগদা থানায় একটি ডাকাতি মামলা (মামলা নম্বর-০৬) দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই (নিরস্ত্র) মো. সাখাওয়াত হোসেন। তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার ‘নজরুল বডি বিল্ডার্স’ নামক গ্যারেজে অভিযান চালায়। সেখানে ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে মো. রাব্বি (২৩), মো. রুমান (২৭), মো. জাহাঙ্গীর আলম (৩৭) ও মো. পলাশ ওরফে হাসানকে (৩২) গ্রেপ্তার করা হয় এবং পিকআপের খণ্ডিত অংশ জব্দ করা হয়। পরবর্তী সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার বড়ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. কাদির (৫০) ও মো. হাসান আলীকে (৪০) গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুনরায় মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ৩টি বড় অ্যালুমিনিয়ামের ডেক-পাতিল, একটি কলস ও একটি জগ উদ্ধারসহ ডাকাত দলের আরো তিন সদস্য মো. আব্দুল হালিম (৩০), মো. মামুনুর রশিদ (৪২) ও মো. নয়ন বেপারীকে (২৫) গ্রেফতার করা হয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব কালের কণ্ঠকে জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকত দলের সক্রিয় সদস্য। দলটি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কালো রঙের হাই-এস গাড়ি ব্যবহার করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ

নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যাক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়। ১৪ জুন (রবিবার) বেলা ২ টায় এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, অভিযানের সময় ভ্রাম্যমাণ এক ঔষধ বিক্রেতাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা আরোপ করেন। আটক কৃত ব্যক্তি হলেন, নাটোর সদর উপজেলার হাজরা এলাকার মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে ফজল সরদার(৪৮) এসময় নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহমেদ লেলিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ

আরও পড়ুন
language Change