তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী

প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী প্রতিপক্ষের বিরুদ্ধে তার নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান, কর্মীদের মারধর করে রক্তাক্ত করা, হুমকি-ধামকি, গালিগালাজসহ নানা অভিযোগ উত্থাপন করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে তার নির্বাচনি ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন।

মাওলানা শেখ নূরে আলম হামিদী অভিযোগ করে বলেন, নির্বাচনি প্রচারকালে আমার কর্মীদেন রক্তাক্ত করা হয়। গত তিনদিন আগে শ্রীমঙ্গলের সিন্দুরখান রোডে আমার গাড়ি বহরে হামলার চেষ্টা করা হয়। কমলগঞ্জের ইসলামপুর এবং শ্রীমঙ্গলের মির্জাপুরসহ বিভিন্ন জায়গায় আমার অফিস বন্ধ করে দেয়া হয়, নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হয়। গতকাল (৮ ফেব্রুয়ারি) কমলগঞ্জে রামেশ্বরপুরে আমার গাড়ি আটকে খারাপ ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রচারণা বন্ধের হুমকি দেওয়া হয়। শ্রীমঙ্গলের কলেজ রোডে আমার সমর্থকদের প্রচারণায় হুমকি দেওয়া হয়েছে ও গালিগালাজ করা হয়েছে।

এভাবে আমাদের অনেক কর্মীদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন মাদ্রাসা ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেবদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এগুলো আমাদের কারো জন্য কল্যাণকর নয়। নির্বাচনে আমার সম্মানিত প্রতিপক্ষ সবাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। উনাদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু কিছু সংখ্যক দলীয় নেতা কর্মীরা এই কাজগুলো করেছেন এবং করতেছেন। এটার ফল উনারাই ভোগবেন। যেখানেই বাধা আসতেছে সেখানেই রিকশা প্রতীকের বিজয় নিশ্চিত হচ্ছে। প্রত্যেকটি জায়গায় কারা এসবের সাথে জড়িত তাদের সনাক্ত করেছি, নাম-ঠিকানা সংগ্রহ করেছি। আমার পক্ষ থেকে প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে অবগত আছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ নুরে আলম হামিদী বলেন, আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে। আমরা চাই না কাউকে আঘাত দিতে। এরপরেও যদি আমাদের আঘাত দেন তবে আমাদের বড়রা বলেন সবর করার জন্য। কারণ সবরে মেওয়া ফলে। সেজন্য আমরা ধৈর্যের রাস্তাটাই এখতিয়ার করেছি। সবগুলোতেই আমাদের বিএনপির ভাইয়েরা জড়িত। ২২ দফা নির্বাচনি ইশতেহারে তিনি বলেন, আমি নির্বাচিত হলে তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে আধুনিক, সুশৃঙ্খল ও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলবো। আমাদের লক্ষ্য একটিই-শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ। সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সড়ক, সেতু, কালভার্ট ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও সংস্কার। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ নিশ্চিত করা।

কৃষি ও মৎস্য খাতের আধুনিকীকরণ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও প্রশিক্ষণ। পর্যটন শিল্পের উন্নয়ন ও স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি। নারী শিক্ষা, নিরাপত্তা এবং কুটির শিল্পে সহায়তা। চা শ্রমিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। কমলগঞ্জে মেডিক্যাল কলেজ, শ্রীমঙ্গলে চা গবেষণা প্রতিষ্ঠান ও নিলাম কেন্দ্র আধুনিকীকরণ। শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু। প্রবাসীদের নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স সুবিধা এবং দেশে ফেরার পুনর্বাসন ও বিনিয়োগে সহায়তা করণ। আমি নির্বাচিত হলে মৌলভীবাজার-৪ আসনের জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত, আধুনিক ও সমৃদ্ধশালী এলাকায় বসবাস করবে। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমানভাবে নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করব। সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অর্ণবের অ্যালবাম আসছে এক দশক পর

ডেস্ক রিপোর্টঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। যিনি সব সময়ই শ্রোতাদের দিয়েছেন সংগীতের এক ভিন্ন স্বাদ। নিজের মৌলিক গান দিয়ে তিনি যেমন জয় করেছেন অনুরাগীদের মন, তেমনই পুরোনো অনেক গানকে নতুনভাবে তুলে ধরেও দেখিয়েছেন মুন্সিয়ানা। এবার ভক্ত-অনুরাগীদের জন্য বড় এক চমক নিয়ে আসছেন অর্ণব। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে তার নতুন মৌলিক অ্যালবাম ‘ভাল্লাগেনা’। এটি প্রকাশ করছে (আধখানা মিউজিক)। জানা গেছে, মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। সবচেয়ে বেশি চমকপ্রদ খবর হলো এই গানগুলোর মধ্যে কিছু গান তৈরি হয়েছে খ্যাতিমান কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে। বাকি গানগুলো লিখেছেন অর্ণব ও তার বন্ধুরা। অ্যালবামের প্রতিটি গানের সুর ও সংগীত পরিচালনার গুরুদায়িত্ব সামলেছেন তিনি নিজেই।  

আরও পড়ুন
language Change