তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪

সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা

সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা
পাঠক সংখ্যা
638

মিম আক্তার॥
আর মাত্র ৩দিন বাকী আর সময়ে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টি (জাপা) ক্রমেই সাংগঠনিক সংকটে পড়ছে। নির্বাচনের ঠিক আগে জাপায় একের পর এক ধাক্কা। প্রার্থীদের সরে দাঁড়ানো, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও ভয়ভীতির অভিযোগ, আর বিভিন্ন জেলায় শত শত নেতাকর্মীর দলত্যাগ; সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে দলটির ভেতরে সংকট ক্রমেই গভীর হচ্ছে। ইতিমধ্যে দুই নেতা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আরও কয়েকজন নেতা সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে। আবার নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছে জেলা জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

১৯৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের লাঙ্গলের প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। সাবেক এই সংসদ সদস্য ফেসবুকে একটি খোলা চিঠি প্রকাশ করেন। এতে নির্বাচন থেকে সরে আসার কারণ হিসেবে বলেন, তার বিরুদ্ধে এবং তার দলের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং নিয়মিত ভয়ভীতি ও হুমকির মধ্যে রাখা হচ্ছে। এতে সাধারণ মানুষসহ রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপা মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমাকে তিনটি মামলায় আসামি করে নিজ এলাকা থেকে বিতাড়িত করা হয়। যদিও এসব মামলার ঘটনার সঙ্গে আমার কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না। আমার প্রার্থিতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে আমাকে ও আমার নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন মহল থেকে ভয়-ভীতি ও গ্রেপ্তারের হুমকি প্রদর্শন শুরু করে, যা অদ্যাবধি চলমান। এমন প্রতিকূল পরিবেশে আমি আমার দলের সকল নেতাকর্মীর সিদ্ধান্তক্রমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি।

আসন্ন নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায় জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। গত ১লা ফেব্রুয়ারি সদর উপজেলার বিশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা এই সমর্থনের ঘোষণা দেন। জাপা নেতারা বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়নের জন্য প্রকৌশলী তুহিনের কোনো বিকল্প নেই। তাই দলমতনির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান তারা।

শুধু তাই নয়, এক সপ্তাহে জাপা’র কয়েকশ’ নেতা দল ত্যাগের ঘোষণা দিয়েছেন। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট বসির আহমেদ সবুজের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। শনিবার কামারখালী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। গাজীপুর মহানগরের ৩ শতাধিক নেতাকর্মী গত শনিবার বিএনপিতে যোগদান করেন। কাশিমপুর থানা বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভায় গিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার বিএনপি’র পতাকাতলে আশ্রয় নেয়া নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।

বগুড়ার দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এসব নেতাকর্মীর মধ্যে সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকও রয়েছেন। গত শনিবার সারিয়াকান্দির ফুলবাড়ীতে আয়োজিত বিএনপি’র এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও বগুড়া-১ আসনের প্রার্থী, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। আবার গাজীপুর জেলার টঙ্গীর শতাধিক নেতা গত বৃহস্পতিবার বিএনপিতে যোগদান করেন। টিএন্ডটি বাজার এলাকায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন সরকার তাদের বরণ করে নেন।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। গত শনিবার তারা ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খানের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন এবং নোয়াখালী নেয়াজপুর ইউনিয়ন জাপা’র সাবেক সভাপতিসহ ৯ নেতা বিএনপিতে যোগদান করেছেন। গত ১লা ফেব্রুয়ারি ধর্মপুর সরকারি বিদ্যালয় মাঠে ধানের শীষের একটি উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আড়াই বছর পর বরগুনা বিএনপির কমিটি ঘোষণা

আড়াই বছর পর বরগুনা জেলা বিএনপি’র কমিটি ঘোষণা

বরগুনা জেলা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় আড়াই বছর পর বরগুনা জেলার নেতাকর্মীরা ফিরে পেলেন তাদের রাজনৈতিক অভিভাবক। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি দলীয় পত্রে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সাবেক জেলা সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ফজলুল হক মাস্টারকে। তিন সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি আজ ঘোষণা করা হয়।   কমিটি ঘোষণার পরপরই বরগুনা জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

আরও পড়ুন
language Change