তারিখ লোড হচ্ছে...

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অবস্থিত স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেন যে, দেশবাসী আজ একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করবে। সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ভোটকেন্দ্র দখলের অপ্রীতিকর খবর প্রশাসনের কাছে আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয় থাকায় বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার মতো বিচ্ছিন্ন কোনো অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি এমন কোনো ঘটনার প্রমাণ বা ভিডিও থাকে, তবে তা আমাদের দিন; আমরা কঠোরভাবে বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় রাজধানীসহ প্রতিটি জেলায় নিশ্ছিদ্র নজরদারি বজায় রেখেছে। উপদেষ্টা জানান যে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের পবিত্রতা রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন যে, একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের উৎসবমুখর উপস্থিতিই প্রমাণ করে যে তারা বর্তমান নির্বাচনী ব্যবস্থাপনার ওপর আস্থা রাখছেন। উল্লেখ্য যে, আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। প্রধান উপদেষ্টা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ আরও বেগবান হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের পরবর্তী সময়েও নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার নির্দেশ দিয়েছেন যাতে ফলাফল ঘোষণা পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা না ঘটে। তিনি দেশবাসীকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে গণতান্ত্রিক এই উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে ছাএলীগের ক্যাডার আল আমীন। শুক্রবার বিকেল ৫ টায় জাঙ্গালহাটি পয়েন্টে আল আমীনের নেতৃত্ব ৭/৮ জনের একটি ক্যাডার বাহিনী একই ইউনিয়নের মোদেরগাও গ্রামের মাসুদ মিয়ার ছেলে ব্যবসায়ী মাফুজ আহমেদ সামীকে জাঙ্গালহাটি পয়েন্টে রাজ্জাক মিয়ার চায়ের ডেকে নিয়ে মোটা অংকের চাদা দাবি করেন। ব্যবসায়ী চাদা দিতে অস্বীকার করলে ক্যাডার বাহিনী ঐ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বেদড়ক মারধোর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্হানীয় লোকজন ঘটনাস্হলে এসে তাকে আহত অবস্হায় উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। স্হানীয় সূএে জানা যায় ছাএলীগের ক্যাডার আল আমীন গত এক সপ্তাহ আগে ঐ ব্যবসায়ীর নিকট মোটা অংকের চাদা দাবি করে

আরও পড়ুন
language Change