তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে

জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে মারাত্মকভাবে দলীয়করণ করা হয়েছিল প্রশাসন। অভিযোগ ছিল দক্ষ ও পেশাদারিত্বের পরিবর্তে দলীয় আনুগত্যের ভিত্তিতেই বেশিরভাগ ক্ষেত্রে চূড়ান্ত হতো পদোন্নতি। তবে দলনিরপেক্ষ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দলীয় পরিচয়ের বাইরে সৎ ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি ও পদায়ন পাবেন এমনটাই প্রত্যাশা ছিল বঞ্চিতদের। কিন্তু এখনও দলীয় পরিচয় মূল প্রভাবক হিসেবে কাজ করছে এমন অভিযোগ তাদের। জুলাই আন্দোলনের পর জামায়াতপন্থিদের দাপট উল্লেযোগ্য। এমনকি ফ্যাসিস্ট সরকারের বিতর্কিত ও জামায়াতপন্থি আমলারা কৌশলে বিএনপিপন্থি আমলাদেরও কোণঠাসা করে রাখার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।

জনপ্রশাসন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ সব জায়গায়ই জামায়াতপন্থিদের জয়জয়কার। শুধু তাই নয়, দীর্ঘদিন বিদেশে থাকা জামায়াত সমর্থক অনেককেও দেশে এনে সরকারি গুরুত্বপূর্ণ দফতরের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

নিয়োগ বঞ্চিতদের অভিযোগ, একাধিক কর্মকর্তাদের সঙ্গে আলাপ ও বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা যায়। তবে সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে প্রশাসনে পন্থি বলে কিছু নেই।

জানা যায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখলে নিতে তৎপর হন বিএনপি ও জামায়াতপন্থি কর্মকর্তারা। অনেকেই অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আমলা এবং জামায়াত ও সরকার সমর্থক একটি গ্রুপের রোষানলে পড়ে বিএনপিপন্থি বঞ্চিত কর্মকর্তারা পদোন্নতি ও ভালো পদায়ন পাচ্ছেন না। তাদের অভিযোগ, বিগত সরকার আমলে জামায়াতপন্থি কর্মকর্তাদের অনেকেই আওয়ামীপন্থি সেজে প্রশাসনে দাপটের সঙ্গে ছিলেন। তারা এখনও দাপটের সঙ্গেই রয়েছেন। আওয়ামী লীগ সরকার আমলে সময়মতো পদোন্নতি ও ভালো পদায়ন পেয়েছেন এমন অনেক কর্মকর্তা বর্তমান সরকারের আমলেও হয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব।

প্রশাসনে এমন বেশ কয়েকজন সচিব রয়েছেন, যারা আওয়ামী লীগ আমলে খুব প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। বর্তমান সরকারের আমলেও তাদের প্রভাব কমেনি। এমনকি আওয়ামী লীগ আমলে মন্ত্রীর পিএস ছিলেন এমন কর্মকর্তারা বর্তমান সরকারের উপদেষ্টার পিএস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উদাহরণ হিসেবে তারা বলেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স. ম. রেজাউল করিমের একান্ত সচিব আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর সরকার পরিবর্তনের পরও প্রাণিসম্পদ উপদেষ্টার পিএস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুগ্ম সচিব পদোন্নতি পাওয়ার পরও উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব পালন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

তারা বলেন, তার মতো সাবেক মন্ত্রীদের পিএসরা এখনও ভালো ভালো পদে দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকার আমলেও আওয়ামী লীগের সুবিধাভোগী ও জামায়াতপন্থিদের একই কায়দায় উপসচিব থেকে শুরু করে সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। অথচ বিগত সরকার আমলে বারবার পদোন্নতি বঞ্চিত হয়েছেন এমন অনেক কর্মকর্তা কোণঠাসা হয়ে পড়েছেন।

সচিবালয়ের একাধিক কর্মকর্তা বলেন, অধিকাংশ ক্ষেত্রেই বহাল তবিয়তে আছেন আওয়ামীপন্থি কর্মকর্তারা। যেসব ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে তাদের মধ্যে দাপট রয়েছে জামায়াতপন্থিদের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চুক্তিভিত্তিক নিয়োগ। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ প্রায় একশ জনকে চুক্তিতে নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ এর মধ্যে জামায়াতপন্থিদের প্রাধান্য দেওয়া হয়েছে।

এ ছাড়া এক ডজন সুবিধাভোগী কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় নিয়োগ পাওয়া সচিবদের অনেকে এখনও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে বহাল রয়েছেন। অথচ রাজনৈতিক কারণে যেসব মেধাবী কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন তাদের অধিকাংশের ভাগ্যে গত এক বছরেও ভালো পদায়ন জোটেনি। হাতেগোনা কয়েকজন সচিব পদোন্নতি পেলেও তারা রয়েছেন অপেক্ষাকৃত গুরুত্বহীন মন্ত্রণালয় ও বিভাগে। এ কারণে দল নিরপেক্ষ ও মেধাবী কর্মকর্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা বলছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যোগ্যতা ও মেধার অগ্রভাগে থাকলেও রাজনৈতিক কারণ দেখিয়ে যাদের পদোন্নতি বঞ্চিত এবং বছরের পর বছর ধরে ওএসডি হিসেবে রাখা হয়েছিল দল নিরপেক্ষ সরকার আমলেও তাদের অনেকেই বঞ্চিত রয়েছেন। নতুন করে আরেকটি দলের অনুসারীরা পদোন্নতি ও ভালো পদায়ন পাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব জানান, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় জামায়াতের কব্জায়। এ রকম বিভিন্ন মন্ত্রণালয়, দফতরসহ সরকারি বিভিন্ন বিভাগে তাদের লোকদের দাপট চলছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সচিব বানানো হয়েছে। দীর্ঘদিন বিদেশে থাকা জামায়াতের লোককেও দেশে এনে সরকারি গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ পদে বসানো হয়েছে। সম্প্রতি সুইডেন থেকে একজনকে এনে একটি সরকারি গুরুত্বপূর্ণ সংস্থায় ব্যবস্থাপনা পরিচালক পদে বসানো হয়েছে। এ ছাড়া পরিবেশ অধিদফতরেও বসানো হয়েছে একজনকে। ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলার ডিসি বানানো হয়েছে। এ ছাড়া মাঠ প্রশাসনেরও অনেক গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

তারা জানান, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগের ক্ষেত্রে বেশিরভাগই নিয়োগ পেয়েছেন জামায়াতপন্থিরা। সোশ্যাল মিডিয়ায়ও এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এ নিয়ে বিএনপিপন্থি ও দল নিরপেক্ষ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করলেও প্রকাশ্যে কিছু বলতে পারছেন না।

জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রশাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দফতরে বিএনপিপন্থি কর্মকর্তাদের সরিয়ে আওয়ামী লীগ বা জামায়াতপন্থিদের বসানো হচ্ছে। বিএনপিপন্থি কর্মকর্তাদের পরিকল্পিতভাবে উপেক্ষা করা শুরু হয়েছে, যার লক্ষ্য হলো বিএনপির প্রভাব দূর করা। বিএনপি-সমর্থিত কর্মকর্তাদের বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত অথবা অন্তত জামায়াতে ইসলামীর অনুগতদের পদ দেওয়া হচ্ছে। এই ধারা এখন থানা, আদালত এবং সচিবালয়ের সব স্তরে ছড়িয়ে পড়েছে। বিএনপি-নির্মূলের এই পদক্ষেপ শুরু হয়েছে।

সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান বলেন, চাকরিতে প্রবেশ করার সময় কেউ কোনো রাজনৈতিক দলের অনুগত হয়ে যোগদান করে না। তারা যোগ্যতা অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করে। তবে বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো গণকর্মচারীদের মধ্যে বিভাজন সৃষ্টি করে পদোন্নতি ও ভালো পদায়ন দিয়েছে। এতে প্রশাসনের কিছু কর্মকর্তা লাভবান হওয়ায় সরকার পরিবর্তনের পর তাদের আগের সরকারের দোসর মনে করা হয়। গনর্পত মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম সরাসরি জামাতের আর উনার বেয়াইও একটি মন্ত্রনালয়ের সচিব।

তিনি বলেন, ১৭ লাখ গণকর্মচারীর মধ্যে সবাই তো রাজনৈতিক দলের পক্ষে থাকে না। অনেকেই নিরপেক্ষ রয়েছেন। তার মতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সরকারগুলোর একটি ভালো সম্পর্ক থাকে। সেটি এখনও রয়েছে। স্বাধীন প্রশাসন ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন পুলিশ ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলে এ সমস্যা থাকবে না। সেটি বর্তমান সরকারের করার সুযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র বলেন, জামায়াতপন্থি কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন আর বিএনপিপন্থিদের দেওয়া হচ্ছে না এমন অভিযোগ সঠিক নয়। এখানে কোনো পন্থি বলে কিছু নেই। সবাই সরকারের কর্মকর্তা ও কর্মচারী। সার্ভিসে থেকে দলবাজি কিংবা পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। অতীতে যারা দলবাজি করেছেন, এখন তাদের পরিণতি দেখে অন্যদেরও শিক্ষা নেওয়া উচিত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ওয়ার্ল্ড ব্যাংকের নামে ভুয়া লোন প্রতারণা

ওয়ার্ল্ড ব্যাংকের নামে ভুয়া লোন প্রতারণা

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ব্যাংকের নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চলছে বলে অভিযোগ উঠেছে। “wb-lb.org” নামের ওয়েবসাইট ও একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এই চক্রটি লোন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। Facebook ID 1-https://www.facebook.com/profile.php?id=61578566001936 Facebook ID 2-https://www.facebook.com/profile.php?id=61579591855905 ওই ওয়েবসাইটে বিশ্ব ব্যাংকের লোগো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি এবং অফিসিয়াল ভাবধারার ডিজাইন ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রতারণার অংশ হিসেবে “Muhammad Mostafujur” নামের একজনকে “Loan Manager” পরিচয়ে ব্যবহার করা হয়েছে, যার আইডি নম্বর ৯১১০৫০৪৯৩৪ এবং ইমেইল “Mostafujur-credit@ওবি.org” দেখানো হয়েছে। ভুক্তভোগী  দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার মোঃ শাহজাহান বাশার জানান, লোনের প্রয়োজন থাকায় তিনি ওয়েবসাইটে যোগাযোগ করেন। পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে প্রদত্ত তথ্যে নিজের জাতীয় পরিচয়পত্রসহ সব ডকুমেন্ট জমা দেন। কিন্তু পরে সন্দেহ

আরও পড়ুন
language Change