তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা

খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় শিশু জান্নাতুল মাওয়াকে হত্যার প্রধান আসামি তোতা মিয়াকে (৪৫) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা তোতা মিয়া খুলনার লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। ওই দিন দুপুরে তিনি শিশু জান্নাতুল মাওয়াকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তোতা মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি শিশুটিকে সাচিবুনিয়া সুইচগেট এলাকায় নেওয়ার কথা জানান, কিন্তু এরপরই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেন।

এ ঘটনায় ওই দিনই লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগী পরিবার। পরদিন (২৪ মার্চ) ভোরে আসামির পাঠানো একটি রহস্যজনক ভয়েস বার্তার সূত্র ধরে পুলিশ লবণচরা থানাধীন হরিণটানা গেট সংলগ্ন এলাকা থেকে জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটির ব্যবহৃত জুতা ও একটি রশি জব্দ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির পিতা শাহ জালাল বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার গুরুত্ব বিবেচনায় পিবিআই খুলনা জেলা ইউনিট তদন্তের দায়িত্ব গ্রহণ করে। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাকে গ্রেফতারকরতে সক্ষম হয়। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তোতা মিয়া হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে হাজির করে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুততম সময়ে চার্জশিট দাখিলের চেষ্টা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত

১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি এখন তুঙ্গে। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলো নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জোটের শরিক দলগুলোও নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে। জামায়াতে ইসলামী একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের টার্গেট ন্যূনতম ১৫০টি আসনে জয়লাভ করা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সমমনা দলগুলো নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। এখন একটি সমন্বয় কমিটি শেষবারের মতো মাঠপর্যায়ে জরিপ করছে। কোন দলের কাকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা রয়েছে, সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর যোগ্যতা ও জয়ের সম্ভাবনার বিচারে সমমনা দলগুলো থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে দরকষাকষিও শেষ পর্যায়ে। চলতি মাসে না হলেও আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে যে আসনে যার জয়ের

আরও পড়ুন
language Change