তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ

জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

দেশে চলমান জ্বালানি সংকট, মজুতদারি ও কালোবাজারি রোধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সরকারকে নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেল আমদানি ও সরবরাহে রাষ্ট্রায়ত্ত কোম্পানির একক নিয়ন্ত্রণ বাতিলের দাবি জানানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’-এর পক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছে ইমেইল ও ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক ভুরাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশে চরম জ্বালানি সংকট তৈরি হয়েছে। অসাধু ব্যবসায়ী, মজুতদারি এবং কালোবাজারিদের কারণে জ্বালানি সংকট আরও তীব্রতর হচ্ছে। অনেক বন্ধ থাকা পাম্পে অভিযানে হাজার হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যাচ্ছে। কিন্তু আইনের বিধান থাকা সত্ত্বেও কঠোর ব্যবস্থা না নেওয়ায় মজুতদারি এবং কালোবাজারি প্রতিরোধ করা যাচ্ছে না। ফলে জ্বালানি সংকট আরও তীব্রতর হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামমাত্র জরিমানা করায় অবৈধ মজুমদারি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, ব্যক্তি পর্যায়েও মজুতদারি শুরু হয়েছে। কাজেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি যেখানে সর্বনিম্ন ১৪ বছর সশ্রম কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। কিন্তু আইনটির যথাযথ প্রয়োগ না করায় অপরাধ বেড়েই চলছে।

এছাড়াও নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং পেট্রো বাংলা বিগত বছরগুলোতে জ্বালানি আমদানির বিপরীতে রাষ্ট্রের প্রাপ্য ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করেনি যা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থি। অবিলম্বে উক্ত বকেয়া রাজস্ব আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে জ্বালানি তেল আমদানি এবং সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির একক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে যা জনস্বার্থ এবং সংবিধান পরিপন্থি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি, ইস্টার্ন রিফাইনারি কোম্পানিগুলো অন্য বাণিজ্যিক কোম্পানির মতোই বাজারে শেয়ার বিক্রি করে মুনাফা এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানিগুলো রাষ্ট্রের পাওনা রাজস্ব পরিশোধ না করে দেওয়া বাৎসরিক মুনাফা করছে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। যা সম্পূর্ণ অনৈতিক, চরম আর্থিক অব্যবস্থাপনা এবং প্রতারণার শামিল। সমাজের একটি বিত্তবান অংশ তাদের ব্যবসায় বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রের বৃহত্তর অংশ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যা বৈষম্যমূলক।

বর্তমান জ্বালানি সংকট থেকে এটি প্রমাণিত হয়, জ্বালানি আমদানি ও বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একক নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক অস্থিরতার সময়ে স্থিতিশীলভাবে জ্বালানি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। ফলে অন্য দেশের মত জ্বালানির আমদানি এবং সরবরাহ রাষ্ট্রের একক নিয়ন্ত্রণাধীন না রেখে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিলে রাষ্ট্রের পাশাপাশি জ্বালানি আমদানি এবং সরবরাহের ক্ষেত্রে বেসরকারি খাতে একটি বিকল্প ব্যবস্থা উন্মোচিত হবে। এছাড়া এ ধরনের একচেটিয়া ব্যবসা বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থি। ফলে বেসরকারিভাবে নির্মিত তেলাগারে অধিক সময়ের জন্য জ্বালানি তেল মজুদ রাখা সহজ হবে এবং যে কোনো সংকট মোকাবেলাও সহজতর হবে। একই সঙ্গে জ্বালানি খাতে রাষ্ট্রায়ত্ত কোম্পানির একচেটিয়া ব্যবসার অবসান হবে।

উপরোক্ত বিষয়গুলি বিবেচনায় নিয়ে জ্বালানি তেল মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করতে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও পেট্রো বাংলার বকেয়া ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে ব্যবস্থা নিতে এবং জ্বালানি তেলের সংকট নিরসনে জ্বালানি তেল আমদানি এবং সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির একক নিয়ন্ত্রণ বাতিল করতে বিবাদীদের অনুরোধ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এ দেশে কোনো সন্ত্রাসীদলকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না

  শরিফ সুমন; কুমিল্লার বুড়িচংয়ে ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত! (৪ অক্টোবর ২০২৪) শুক্রবার বিকেলে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কংশনগর বাজারে উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান। এসময় আলোচনা সভার প্রধান অতিথি এটিএম মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে পাহারা দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশে আর কখনো কোন সন্ত্রাসীদলকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। নতুন স্বাধীন দেশে সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সকলকে নিতে

আরও পড়ুন
language Change