তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি

নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিনিধি (নোয়াখালী) :
নোয়াখালী মেডিকেল কলেজের হাসপাতাল ভবনের নির্মাণ কাজের তৃতীয় দফা দরপত্র আহ্বান করা হয় 29 জুলাই 2025-এ। এবার টেন্ডার আইডি ছিলো 1130979, এবং দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ২৫৪ কোটি ১৯ লাখ টাকা। দরপত্র আহবানের ৭/৮ দিন পর দরপত্রের ১ম সংশোধন করা হয়। এতে বলা হয় TDS ও PCC-এর অসঙ্গতি দূর করা হবে, যা ‘মৌলিক পরিবর্তন নয়। কিন্তু দরপত্রের BOQ অংশে নীচের তলার রড এর পরিমানের সাথে যোগ করা হয় ৬০ টন রড (Reinforcement Steel)। গণপূর্ত অধিদপ্তর এর চলতি দর তফসিল অনুযায়ী ৬০ টন রড এর প্রাক্কলিত মূল্য ৭২ লক্ষ টাকা। সেই হিসাবে, নতুন দাপ্তরিক প্রাক্কলিত মূল্য হওয়া উচিত ছিলো ২৫৪ কোটি ৯১ লক্ষ টাকা, কিন্তু বাস্তবে তা করা হয়েছে ২৫৪ কোটি ১২ লক্ষ টাকা। পরবর্তীতে দরপত্র দাখিলের সময় শেষ হওয়ায় মাত্র ৩ দিন আগে, নির্বাহী প্রকৌশলী Kamrul Hasan তার ইজিপি আইডি Hacking হয়েছে এই অজুহাতে দরপত্রের ২য় সংশোধনী প্রকাশ করেন। দেখা যায় ২য় সংশোধনীতে তিনি BOQ অংশে কোনো আইটেমের পরিমাণ হ্রাস/বৃদ্ধি করেননি। কিন্তু নোয়াখালী গণপূর্ত এর বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী দাপ্তরিক প্রাক্কলিত মূল্য প্রায় ২ কোটি টাকা কমিয়ে দিয়েছেন। সাধারণভাবে এটি নির্বাহী প্রকৌশলী বাদে অন্য কারো কোনো আইডি থেকে দেখা যায় না। দরপত্র দাখিলের শেষ সময়ের ঠিক আগে সংশোধনী দিয়ে প্রাক্কলিত মূল্য কমিয়ে নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এর জন্য ১০% threshold “ফিট” করা এবং অসাধু কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে একটি প্রতিযোগী দরদাতাকে (যেমন “হুদা কন্সট্রাকশন) বাদ দেওয়ার যে অপকৌশল নেয়া হয়েছে তা PPA-2006 Section-9, Rule-16, 31, 33, 98, 100 এর সমষ্টিগত লঙ্ঘন এবং দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী Criminal Misconduct হিসেবে তদন্তযোগ্য।

সূত্র জানায়, শুধুমাত্র আওয়ামী ফেভার করতে এই মূল্য-কারচুপি করা হয়েছিল এবং ৫ আগস্ট পরবর্তী সরকারের সময় ফ্যাসিস্ট দোসরদের শত শত কোটি টাকার কাজ দিয়ে আর্থিক পৃষ্ঠপোষকতা করা হচ্ছে!

ঘটনায় যা হয়েছে :
Tender ID 1130979-এ প্রাথমিক Official Estimate ছিল ২৫৪.১৯ কোটি। পরে দরপত্র চলমান অবস্থায় ৭২ লক্ষ টাকা মূল্যের ৬০ টন রড/ স্টিল নীচের তলার রডের পরিমানের/ কোয়ান্টিটির সাথে যুক্ত করা হয় এবং Official Estimate করা হয় ৳২৫৪.১২ কোটি। অথচ এটি হওয়ার কথা ২৫৪.১৯ + ০.৭২ = ২৫৪.৯১ কোটি। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে প্রাক্কলিত মূল্য ৭৯ লক্ষ টাকা কমানো হয়েছে। এরপর দরপত্র দাখিল শেষের তিনদিন আগে একটি সংশোধনী দেয়া হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে ইজিপি আইডি হ্যাক হওয়ার কারনে সংশোধনী প্রকাশ করা হয়েছে কিন্তু এটা ছিলো একটা ছল চাতুরীর অংশ। বস্তুত এবার করা প্রাক্কলিত মূল্য হঠাত ২ কোটি টাকা কমিয়ে দেয়া হয়েছে। কোনো আইটেমের পরিমান না কমিয়ে প্রাক্কলিত মূল্য কমানো কোনোভাবেই সম্ভব নয়। বিশেষত অনুমোদিত প্রাক্কলনের ভিত্তিতেই দরপত্র আহবান করতে হয়। আড়াইশ কোটি টাকার কাজের একটি প্রাক্কলন অনুমোদন এর ক্ষমতা অতিরিক্ত প্রধান প্রকৌশলীর। তিনি যখন একবার প্রাক্কলন ও প্রাক্কলিত মূল্য অনুমোদন করেন এরপর তার দুইধাপ নিচের একজন কর্মকর্তা কোন ক্ষমতাবলে প্রাক্কলিত মূল্য ২ কোটি টাকা কমানোর সাহস পান।

প্রাসঙ্গিক আইন ও বিধির কাঠামো PPA-2006, Section 9 — Principles of Public Procurement এই ধারা অনুযায়ী সরকারি ক্রয়ে অবশ্যই নিশ্চিত করতে হবে— Transparency (স্বচ্ছতা), Fairness (ন্যায়সংগততা), Open Competition (মুক্ত প্রতিযোগিতা), Equal treatment of tenderers

আইনগত অবস্থান: দরপত্র দাখিলের শেষ সময়ের মাত্র ৩ দিন আগে কোনো আইটেমের পরিমাণ অপরিবর্তিত রেখে প্রাক্কলিত মূল্য প্রায় ২ কোটি টাকা কমানো— দরদাতাদের সমান তথ্যভিত্তিক প্রতিযোগিতার সুযোগ নষ্ট করেছে এবং একটি নির্দিষ্ট পক্ষকে (Nurani–Jamal JV) অগ্রিম সুবিধা দিয়েছে

১। এটি Section-9 এর সরাসরি লঙ্ঘন।
২। এটি Official Cost Estimate সংক্রান্ত বিধি লঙ্ঘন
৩। এটি PPR-2008, Rule 16(1) — Preparation of Cost Estimate এর লংঘন।

Procuring Entity দরপত্র আহ্বানের পূর্বে একটি বাস্তবসম্মত দাপ্তরিক প্রাক্কলিত মূল্য প্রস্তুত ও অনুমোদন করবে।

Rule 16(7) — Confidentiality: দাপ্তরিক প্রাক্কলিত মূল্য গোপনীয় এবং দরপত্র মূল্যায়নের সময় রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।

আইনগত বিশ্লেষণ:
আইটেম যোগ হলে প্রাক্কলিত মূল্য বাড়ার কথা, কমার নয়। এখানে ইচ্ছাকৃতভাবে গাণিতিক অসঙ্গতি সৃষ্টি করা হয়েছে— যা প্রমাণ করে যে Official Estimate ম্যানিপুলেশন করা হয়েছে। এটি Rule-16 এর গুরুতর লঙ্ঘন।

৩️। দরপত্র চলমান অবস্থায় মৌলিক পরিবর্তন
PPR-2008, Rule 31 — Tender Document Finality দরপত্র দাখিলের সময়সীমা চলাকালে দরপত্র দলিলের মৌলিক শর্ত পরিবর্তন করা যাবে না।
আইনগত ব্যাখ্যা: Official Cost Estimate পরিবর্তন মানে— দরপত্র মূল্যায়নের ভিত্তি পরিবর্তন

১০% below threshold-এর হিসাব পরিবর্তন। এটি নিঃসন্দেহে “মৌলিক পরিবর্তন (Material Change)”। “TDS ও PCC অসঙ্গতি দূর করা মৌলিক পরিবর্তন নয়”— এই ব্যাখ্যা আইনগতভাবে টেকসই নয়, কারণ—একই সংশোধনীতে নতুন আইটেম (রড) যোগ করা হয়েছে। আবার প্রাক্কলিত মূল্য কমানো হয়েছে এটি Rule-31 এর সরাসরি লঙ্ঘন।

৪️। ১০% নিচের দর ও দরপত্র গ্রহণের কারচুপি
PPR-2008, Rule 33 — Rejection of Tenders দরপত্র প্রাক্কলিত মূল্যের তুলনায় অস্বাভাবিক কম হলে তা বাতিলযোগ্য।
এই ঘটনায়— ১০% নিচের গ্রহণযোগ্য দর হওয়া উচিত ছিল ≈ ২২৮.৭০ কোটি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান Nurani–Jamal JV দর দিয়েছে ২২৮.৬০ কোটি। অর্থাৎ ১০% below threshold এর চেয়ে ১০ লক্ষ টাকা কম, যা নিয়ম অনুযায়ী Non-Responsive হওয়ার কথা তবু e-GP সিস্টেমে এটি Responsive হয়েছে। কে ১০% threshold-এর হিসাব বদলালো? কীভাবে সিস্টেম অযোগ্য দর গ্রহণ করলো?

এটি Rule-33 ও Rule-100 (Evaluation Criteria) উভয়ের লঙ্ঘন।
Negotiation ও Collusion PPR-2008, Rule 98 — Prohibition of Negotiation। Open Tendering-এ কোনো দরদাতার সাথে মূল্য বা শর্ত নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষি নিষিদ্ধ। প্রাক্কলিত মূল্য কৌশলে কমিয়ে নির্দিষ্ট ঠিকাদার-কে “Lowest Responsive” বানানো— Indirect Negotiation, Collusive Practice। এটি Rule-98 এর চরম লঙ্ঘন।

দুর্নীতির উপাদান (Corruption Indicators)
PPA-2006 ও PPR-2008 এর আলোকে এই ঘটনায় নিম্নোক্ত দুর্নীতির ক্লাসিক উপাদান বিদ্যমান (১) আইটেম যোগ করেও প্রাক্কলিত মূল্য কমানো, (২) দরপত্র দাখিলের শেষ সময়ের ঠিক আগে সংশোধনী দিয়ে প্রাক্কলিত মূল্য কমিয়ে নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এর জন্য ১০% threshold “ফিট” করা, (৩) অসাধু কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে একটি প্রতিযোগী দরদাতাকে (যেমন “হুদা কন্সট্রাকশন”) বাদ দেওয়ার অপকৌশল।
এগুলো PPA-2006 Section-9, Rule-16, 31, 33, 98, 100 এর সমষ্টিগত লঙ্ঘন এবং দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী Criminal Misconduct হিসেবে তদন্তযোগ্য।

চূড়ান্ত আইনগত সিদ্ধান্ত
“Tender ID 1130979-এ দরপত্র আহ্বানের পর দাপ্তরিক প্রাক্কলিত মূল্য গোপনে ও উদ্দেশ্যমূলকভাবে কমানো, আইটেম যোগ করেও মূল্য হ্রাস করা, এবং গ্রহণযোগ্য সীমার নিচের দরকে Responsive হিসেবে গ্রহণ করা—Public Procurement Act, 2006 এর Section-9 এবং Public Procurement Rules, 2008 এর Rule-16, Rule-31, Rule-33, Rule-98 ও Rule-100 এর সুস্পষ্ট লঙ্ঘন। উক্ত কার্যক্রম আইনগতভাবে অবৈধ, প্রক্রিয়াগত জালিয়াতি ও সংঘবদ্ধ দুর্নীতির শামিল।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

নিজস্ব প্রতিবেদক “গ্রেনেড হামলায় জড়িতদের ফার্সির দাবীতে চট্টগ্রাম শ্রমিক সমাবেশ” শিরোনামে এই নিউজটা ছাপা হয়েছিল ২০২০ সালের ২৩ আগষ্ট দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায়। অবশ্য এই শিরোনামে শুধু এই পত্রিকায় নয়, এই জাতীয় শিরোনামে সেই সময়ে অসংখ্য পত্রিকায় নিউজ হয়েছিল সেই সমাবেশকে ঘিরে । তৎকালীন সময়ে সিইপিজেড থানা হকার্স শ্রমিক সিবিএ / নন সিবিএ বেসিক সমন্বয় পরিষদের ব্যানারে সেই সমাবেশের সভাপতিত্ব করেছিল নিষিদ্ব সংগঠন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা ও যমুনা অয়েল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব। সেই সমাবেশে তিনি জোরালো কন্ঠে অনেকটা উচ্চ স্বরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার ফাসিঁ দাবি করেছিল । কিন্তু ভাবা যায় সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখনো যমুনা অয়েল কোম্পানি পিএলসি । জুলাই গন আন্দোলনের একাধিক হত্যা প্রচেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি জাতীয় শ্রমিকলীগের এই নেতা

আরও পড়ুন
language Change