তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব

সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব
পাঠক সংখ্যা
638

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে প্রকাশ্য দিবালোকে দালালচক্রের তাণ্ডব, হুমকি ও হাতাহাতির ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ঘটনাটি সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঘটে, যা সরকারি সেবা ব্যবস্থার উপর গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। অফিস সূত্রে জানা যায়, ওই সময়ে সাব-রেজিস্ট্রার জনাব অমায়িক বাবুর নিকট রেজিস্ট্রেশনের জন্য একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল দাখিল করা হয়।

দলিলে পাওয়ার দাতা হিসেবে খুলনার বাসিন্দা মোকসুদার রশিদ এবং পাওয়ার গ্রহীতা হিসেবে সাতক্ষীরা সদরের এস. এম জুলফিকার আলি জিন্নাহর নাম উল্লেখ ছিল। সংশ্লিষ্ট জমিটি ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী মৌজায় অবস্থিত, যার পরিমাণ ১৮ শতক। দলিল দাখিলের পর নিয়ম অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই ও শুনানি চলাকালীন হঠাৎ ৭-৮ জন অপরিচিত ব্যক্তি অফিস কক্ষে প্রবেশ করে। তারা দলিলের দাতা কে লক্ষ্য করে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং একপর্যায়ে তাকে ‘ভারতীয় নাগরিক’ বলে আখ্যায়িত করে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে শুরু হয় বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে আহত হন অনেকে।

এ ঘটনায় অফিসে উপস্থিত সেবা গ্রহীতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সাব-রেজিস্ট্রার সাময়িকভাবে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে সকলকে অফিস ত্যাগের নির্দেশ দেন। পরে ওই দুষ্কৃতকারীরা গালাগালি করতে করতে অফিস ত্যাগ করে। এসময় তারা সংশ্লিষ্ট অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি ফেলে রেখে যায়, যা পরবর্তীতে অফিস কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়।

ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদার এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সচেতন মহলের পক্ষ থেকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগ

কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের স্বনামধন্য ফেমাস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর দেড় কোটি টাকা মূল্যবান যন্ত্রপাতি আত্মসাৎ, প্রতারণা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের মালিক হাজি বাশার সরকার। রোববার মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে হাজি বাশার সরকার বলেন, তার মালিকানাধীন মানিকপুর প্লাজায় প্রতিষ্ঠিত ফেমাস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য মো. মনির হোসেন ওরফে রড মনিরকে অংশীদার করা হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে মনির হোসেন ও তার ছেলে রাকিবুল ইসলাম রিফাত পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নিতে থাকেন। তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ডায়াগনস্টিক সেন্টার থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, বিশেষ করে সিক্স ম্যাক্স

আরও পড়ুন
language Change