তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই

কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা এবং এর জেরে সৃষ্ট হয়রানির প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় কপোতাক্ষ নদের তীরবর্তী নাকশা এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে স্থানীয় সাধারণ মানুষের পৈতৃক ও বৈধ ভোগদখলীয় সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। জমি জবরদখল করতে না পেরে ওই মহলটি নিরীহ পরিবারগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানাভাবে প্রশাসনিক হয়রানি চালিয়ে আসছে। এতে ওই এলাকার শান্তিপ্রিয় মানুষেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নাকশা গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বলেন, আমরা আমাদের বাপ-দাদার আমল থেকে ভোগদখল করে আসা জমিতে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু প্রভাবশালী মহলটি আমাদের জমি কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও হয়রানি থেকে মুক্তির দাবি জানাই।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে বক্তারা অবিলম্বে অবৈধ দখলদারদের তৎপরতা বন্ধ এবং হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শব্দের অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ

সবুজ বাংলাদেশ ডেস্ক:  সন্ধ্যা ছটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার, মাইক ব্যবহার করে যেকোনো অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্বিবদ্যালয় প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উচ্চশব্দে গান বাজানোর অভিযোগ করে এর প্রতিবাদে রাত সাড়ে ৯টার পর উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে সাউন্ডবক্সে গান বাজিয়েছেন শামসুন্নাহার ও রোকেয়া হলের শিক্ষার্থীরা। তাদের দাবি, উচ্চশব্দের কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। পরীক্ষা চলাকালে শব্দের কারণে পড়াশোনাতেও মনোযোগ দিতে ব্যর্থ হন তারা। টিএসসি এলাকায় সন্ধ্যার পর প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয়।   সবা:স:জু- ২৬২/২৪

আরও পড়ুন
language Change