তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সৌদি পৌঁছালেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির ডিসেম্বরের মধ্যেই জলাবদ্ধতা কমবে ৮০ থেকে ৯০ শতাংশ ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত তাসকিনের যেভাবে কার্যকর হতে পারে নতুন পে-স্কেল রাজধানী জুড়ে পুলিশের কড়া সতর্কতা কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী দুই দিনে অভিযানে শতাধিক গ্রেফেতার লিটনের শতকে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল পরিদর্শন সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেফতার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত মোংলায় মাদকের বিরুদ্ধে সাহসী লড়াইয়ে সাংবাদিক মাসুদ কেশবপুরে সাবেক খেলোয়াড় কেসমত আলীর মৃত্যু সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, আটক ৩ হামলা হলে দায়ী থাকবেন আওয়ামী লীগ নেতা সাত্তারসহ ৩ জন: সাংবাদিক ইন্নার অভিযোগ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ঘোষণা দিলেন আবু সাইদ সুইট পরিবেশ অধিদপ্তরের কর্মচারীর সম্পদের পাহাড় রংপুর সদরে ধান কাটায় ব্যস্ত কৃষক, উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে শঙ্কা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে অভিযান শেরপুরের কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ বাংলার ডন! কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন

বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের

বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে বনদস্যু দমনে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযানের ঘোষণা দেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন দেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এই বন সংরক্ষণের পাশাপাশি এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা নিরাপদ রাখা সরকারের অগ্রাধিকার। প্রতিমন্ত্রী বলেন, মৌয়ালরা যেন ঝুঁকিমুক্তভাবে মধু সংগ্রহ করতে পারেন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে স্পিডবোটযোগে তিনি বুড়িগোয়ালিনী ফরেস্ট ঘাটে পৌঁছলে বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানান। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় মৌয়ালদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মৌয়ালরা বাঘের আক্রমণ, বনদস্যুদের হুমকি এবং সার্বিক নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। তাদের বক্তব্য প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল আরও জোরদার করা হবে। পাশাপাশি বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান করা হবে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বনদস্যু দমন অভিযানের কার্যক্রমের সূচনা করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খন্দকার মাহবুব হোসেন লাইফ সাপোর্টে

ক্রীড়া প্রতিবেদক॥ করোনা আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সন্ধ্যায়  জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা ভালো না। বিকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’ এর আগে গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে পারমিশন পান। সিনিয়র এই আইনজীবী ১৯৭৩ সালে দালাল

আরও পড়ুন
language Change