তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির মূল সহযোগী খিলগাঁও এর সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন । তিনি অত্যন্ত ধুরন্ধর এবং ধান্দাবাজ সুবিধাভোগি । আওয়ামী লীগ আমলে একচেটিয়া বদলি বাণিজ্য করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন । পরবর্তীতে আসিফ নজরুলের গৃহপালিত ক্যাশিয়ার হিসেবে কয়েকশ কোটি টাকা বাণিজ্য করেছেন । অন্তর্বর্তী সরকারের আমলের আট মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই ঘুস লেনদেন হয়েছে শতকোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণও পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কাউকে কাউকে ছয়-সাত মাসের মধ্যে তিন-চার বার বদলি করা হয়েছে।
আট মাসে (অক্টোবর-২৪ থেকে এপ্রিল-২৫ পর্যন্ত) নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে ২৮২ জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে অন্তত ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের সাব-রেজিস্ট্রি অফিসে বদলি বাগিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে, জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকার বিনিময়ে পছন্দের অফিসে বদলির আদেশ পেয়েছেন তারা। অতীতে কখনো মাত্র আট মাসে এত বিপুলসংখ্যক বদলির ঘটনা ঘটেনি।
ঢাকার গুলশানের গ্লোরিয়া জিন্স রেস্তোরাঁসহ বেশ কটি নামিদামি হোটেলে চলতো বদলি বাণিজ্যের দরকষাকষি । টাকার দফারফা করতেন সাব রেজিস্ট্রার মাইকেল নিজেই ।দিন শেষে টাকার বড় অংক চলে যেত আসিফ নজরুলের ঘরে । সারা দেশের সাব রেজিস্ট্রারদের গডফাদার হিসেবে নিজেকে জাহির করেন এই মাইকেল। এমনকি বদলির পরে জায়গা ধরে রাখতে নিয়মিত মাসোহারা দিতে হয় মাইকেলকে। মাসিক ১০ থেকে ৩০ লাখ টাকা না দিলে পদায়ন টিকবে না বলেও হুমকি দেওয়া হয় সাব রেজিস্টারদের ।
কয়েকজন সাব রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্য নায়ক হিসেবে মাইকেল মহিউদ্দিনের চক্রের নাম এসেছে ।
বিগত ৪০ বছরেও মাইকেল মহিউদ্দিন আব্দুল্লার মতো এমন দুর্নীতিবাজ সাব -রেজিষ্টার দেখেননি ভুক্তভোগিরা। এখন তিনি বিএনপির সাইনবোর্ড ঝুলিয়ে প্রকাশ্যে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স নিয়ন্ত্রণ করছেন । তিনি যেনো সরকারি কর্মকর্তা নন তিনি সন্ত্রাসী চাঁদাবাজ হিসেবে পরিচিত এই এলাকায় । তিনি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক গণবিরোধী কর্মকান্ডে যুক্ত হচ্ছেন । তাই অবিলম্বে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ বরখাস্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগিরা ।
সবাই জানেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আশীর্বাদপুষ্ট সাব- রেজিস্ট্রার মাইকেলের নেতৃত্বে একটি চক্র গড়ে উঠেছে। যাদের কাজ হলো- সেবাপ্রার্থীদের কাছ থেকে হয়রানি ও নানা কৌশলে ঘুষ আদায় করা। এই মাইকেল সাবেক ছাত্রদল নেতার পরিচয় দিয়ে প্রতিদিন ১০/১২ লাখ টাকা ঘুষ আদায় করছেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
বিগত সরকারের সময় লোভনীয় পদায়নে নিয়েছেন মাইকেল, ঢাকার সাভার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, টঙ্গি, মুন্সিগঞ্জসহ দেশের সব জায়গায়। সাব রেজিস্ট্রারদের ভাষায়, সেই পদায়ন নিতে অন্তত চার পাঁচ কোটি টাকা খরচ করতে হয়, যা অনায়াসেই লুফে নিয়েছেন মাইকেল। এসব জায়গায় দায়িত্ব পালনের সময় নানা অনৈতিক কর্মকাণ্ডের কারণে নিয়মিত পত্রিকার শিরোনাম হলেও তাকে নড়াচরা করার সাহস হতো না কারও ।সরকার পতনের পর পর আন্দোলনের ভয় দেখিয়ে শতকোটি টাকা লেনদেনের মাধ্যমে সম্পর্ক তৈরি করেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। মাইকেলের হাতে সিন্ডিকেটের ক্ষমতা ।
মাইকেল নিয়েছেন ঢাকার লোভনীয় খিলগাঁওয়ের সাব রেজিস্ট্রার । মাইকেল সাব রেজিস্ট্রার বদলির নতুন সিন্ডিকেটের বস বনে যাওয়া নতুন কমিটিতে যাদের রেখেছেন, তাদের কাছ থেকে কমপক্ষে ২ থেকে ৫ কোটি টাকা করে নিয়েছেন মাইকেল । সেই টাকার ভাগ চলে যায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের হাতে। যার কারণে কমিটির সব সদস্যই তাদের পদায়নের পূর্ণ মেয়াদ তো দূরের কথা নিয়ম অনুযায়ী দুই বছর থাকলে ১মাসের মাথায় নতুন পদায়ন নিতে দেখা যায়। এভাবেই চলতে থাকে আসিফ নজরুল ও মাইকেল চক্রের বদলি বাণিজ্য।
সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের বদৌলতে ও প্রভাব বিস্তার করে রেজিষ্ট্রেশন সার্ভিসেস এসোসিয়েশনের মহাসচিব হয়েছেন মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ ।অন‍্যদিকে লোভনীয় পোষ্টিং খিলগাঁও এর সাব রেজিষ্ট্রার হয়েছেন জিয়ার সৈনিক হিসেবে।
সবাই জানেন যে ফ‍্যাসিষ্ট আইন মন্ত্রীর ক‍্যাশিয়ার হিসেবে তিনি ব‍্যাপকভাবে পরিচিত ছিলেন। যেসব জায়গায় তিনি বদলি হয়েছেন সেসব জায়গায় কখনোই তিনি ডিসি ইউএনওদের পাত্তা দিতেন না। বরং প্রচার করতেন তিনি আইন মন্ত্রী আনিসুল হকের খাস লোক। রেজিষ্ট্রেশন কমপ্লেক্সসহ সারাদেশে সাব-রেজিষ্ট্রার বদলি বাণিজ্য এবং মাসে মাসে মোটা অংকের চাঁদাবাজি করতেন আইন মন্ত্রীর নাম ভাংগিয়ে।
তিনি ফ‍্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দুর্নীতি অনিয়ম লুটপাটের শিরোমনি ছিলেন ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে রেজিষ্ট্রী অফিস দাপিয়ে বেড়িয়েছেন। এখনো তিনি সে কাজটিই করেছেন ।রাতারাতি বনে গেছেন বিএনপির কর্মী হিসেবে ।সরকারী চাকরি বিধিমালা লঙ্ঘন করে প্রকাশ্যে বিএনপি দলীয় নানা কর্মকান্ডে শরিক হচ্ছেন মাইকেল মহিউদ্দিন । বিগত আওয়ামী শাসনামলে তার মাস্তানী চাঁদাবাজি ও দুর্নীতি ছিলো লাগামহীন। সেকথা কেউ ভোলেননি ।অথচ মাইকেল সাবেক আইন উপদেষ্টার আলোচিত বদলি কর্মকান্ডের অন্যতম হোতা । তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে । যারা মাইকেলের কারণে বিগত আওয়ামী ফ্যাসিস্টদের নির্মম নির্যাতনের শিকার হয়ে চাকরি ক্ষেত্রে নির্যাতন সহ্য করেছিলেন তারাও আজ অবহেলিত । মাইকেল মহিউদ্দিন ২৪ এর ৫ আগষ্ট বিপ্লবের পর হয়ে গেছেন পুরো তেজগাঁ রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের গড ফাদার। সরকারী চাকরি করে তিনি ২০-৩০ জনের মাস্তান বাহিনী নিয়ে প্রকাশ‍্যে তেজগাঁও কমপ্লেক্স দাপিয়ে বেড়ান। মাস্তানবেষ্টিত এই সাব-রেজিষ্ট্রার মাইকেলকে দেখে সবাই পল্টিবাজ হিসেবে হাসাহাসি করে। তিনি পূর্বে ছিলেন দাপুটে আওয়ামী ফ‍্যাসিষ্ট। জুলাই আগষ্ট বিপ্লবের পর হলেন জিয়ার সৈনিক। বর্তমানে সাব- রেজিষ্ট্রার বদলি বাণিজ‍্য থেকে শুরু করে একজন দলীয় নেতার ভূমিকায় তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্স নিয়ন্ত্রণ করছেন। অনেকেই মন্তব‍্য করেছেন পুরণো বোতলে নতুন মদ।এখন বিএনপি সরকার ক্ষমতায়। অথচ এইসব সুবিধাবাদিরা তো বিতাড়িত হননি বরং বহাল তবিয়তে রাজত্ব করছেন। অনেকেই বলেছেন অবিলম্বে ফ‍্যাসিষ্ট আওয়ামী দালাল সাব – রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় ২৫ পিস ইয়াবা সহ আটক ১

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা মেঘনা উপজেলায় ২৫ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে মেঘনা থানা পুলিশ। গতকাল (৩ মে,২০২৩) বুধবার রাত ১১:৩০ ঘটিকার সময় এসআই উজ্জ্বল চন্দ্র সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নস্থ আলিপুর ঘাট জনৈক আনোয়ার হোসেন’র মুদি দোকানের উত্তর পার্শ্বের রবি টাওয়ার সংলগ্ন কাচা রাস্তা থেকে তাকে আটক করে। মাদক ব্যবসায়ী উপজেলার বিনোদপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রনি মিয়া (২৩)। এ ব্যাপারে ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
language Change