তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু এসএসসি পরিক্ষা ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ বোরো মৌসুমের ধান-চাল-গমের মূল্য নির্ধারণ ১০০ বছর বাঁচার উপায় জানুন বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম গম দুর্নীতি মামলায় মুখোমুখি নুসরাত পাচার অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা সভাপতি-সম্পাদক পদে একক প্রার্থী হয়ে বিজয়ের পথে রাজ্জাক রাজ ও রিপন বাড়ল জ্বালানি তেলের দাম টেইলার্সের আড়ালে মাদক বিক্রি চানাচুরের প্যাকেটে শহীদ এম. মনসুর আলী থেকে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ বিএনপি সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২ সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী শেরপুরে টিআরসি কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড কনটেন্ট ক্রিয়েটর দের জন্য দুঃসংবাদ  আগুনের ক্ষতিগ্রস্থ কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরল নকল বীজ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ডিলারকে জরিমানা সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ জাতীয়ভাবে পালন হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন

হত্যা মামলায় আফজাল নাসের তিন দিনের রিমান্ডে

হত্যা মামলায় আফজাল নাসের তিন দিনের রিমান্ডে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক, ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আফজাল নাছের ভূঁইয়াকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ২০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

zএর আগে পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে রিমান্ডের জন্য শুনানি করেন শামসুজ্জোহা সুমন। আসামি পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন মোর্শেদ হোসেন শাহিন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আফজাল নাছেরকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, এর আগে আদালতের আদেশে তিন দিনের রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তা আংশিক ও অসম্পূর্ণ। তদন্ত কর্মকর্তাদের মতে, আসামি গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখে বিচ্ছিন্নভাবে কিছু তথ্য দিচ্ছেন, যার ফলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় প্রাপ্ত তথ্য যাচাইবাছাই এবং তদন্তের অগ্রগতি নিশ্চিত করতে পুনরায় রিমান্ড প্রয়োজন।পুলিশের আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য এখনো পুরোপুরি উদঘাটিত হয়নি। হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা, নেপথ্যের নির্দেশদাতা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে আরও জিজ্ঞাসাবাদ জরুরি। একই সঙ্গে হত্যার সময় কার কী ভূমিকা ছিল এবং প্রকৃতপক্ষে কারা সরাসরি জড়িত, এসব বিষয়ে স্পষ্ট ধারণা পেতেও আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কোথায় নিরাপদ শিশু?

এস এ আখি: শিশু আমাদের আগামী প্রজন্ম, আমাদের আশা এবং ভবিষ্যত। কিন্তু আজকের দিনে এই শিশুদের নিরাপত্তা কোথায়? প্রতিদিনই দেশে-বিদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও পাচারের খবর গণমাধ্যমে আসছে। প্রশ্ন উঠছে, কোথায় তাদের নিরাপত্তা? কেন বারবার আমাদের শিশুদের ওপর হামলা, নির্যাতন ও অত্যাচার ঘটছে? কখন আমরা একটি সুরক্ষিত সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো, যেখানে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে? দেশজুড়ে শিশু ধর্ষণের ঘটনা ক্রমেই উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য একটি মারাত্মক সংকেত। সম্প্রতি ঢাকার কেরাণীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার গ্রামে নিজ বাড়ির সামনে ধর্ষণের শিকার হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু । এর আগে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছর বয়সী আছিয়া ধর্ষণের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বর্তমান পরিস্থিতি: বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে শিশুদের নিরাপত্তা

আরও পড়ুন
language Change