তারিখ লোড হচ্ছে...

ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা

পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

বরগুনার পাথরঘাটায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার সহযোগীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে অভিযোগ থাকার পরও থানায় মামলা গ্রহণ না করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মোঃ আরিফুল ইসলাম (সুমন)কে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একজন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। তারা ভেকু (মাটি ভরাট) ব্যবসা পরিচালনা করায় নিয়মিত চাঁদা না দিলে কাজে বাধা ও হুমকি দেওয়া হতো। অভিযোগে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বাদুরতলা নিশিবাড়ী সংলগ্ন এলাকায় ভরাট কাজ চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে গিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র, লাঠি ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে সুমনের মাথা ও চোখে গুরুতর জখম হয়। এছাড়া আঃ রহিমসহ আরও কয়েকজন আহত হন। হামলার সময় সুমনের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সুমনের অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে আবু ছালেহ, বেল্লাল, মনির হোসেন, হিরু, শাকিলসহ অজ্ঞাত আরও ২-৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। ভুক্তভোগী মোঃ ইব্রাহীম অভিযোগ করেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। বরং অভিযোগ দেওয়ার পর থেকেই তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতায় তারা বর্তমানে বাড়ির বাইরে অবস্থান করছেন।

সুমনের বাবা বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত মামলা গ্রহণ করে জড়িতদের গ্রেপ্তার করা হোক। তিনি আরও জানান, ঋণ করে ভেকু ভাড়া নেওয়ায় নিয়মিত কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় কাজে বাধা দিলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগীর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়, তারা মাদকাসক্ত। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আহতদের দেখতে পুলিশ টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মামলা গ্রহণের বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বরগুনা সদর উপজেলার চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে দশটায় “জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার এ কে এম মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ইলিয়াস খান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য

আরও পড়ুন
language Change