তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের বিজিবি ব্যবসায়ী ধস্তাধস্তি অতিরঞ্জিত করেছে মোবাইল সাংবাদিকরা আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন ৬ শহীদ বাংলাদেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সখ্যতা বহাল তবিয়তে ‘খন্দকার পরিবার’ বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি

সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের পয়েন্ট মাঠে সেচ পাম্পের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত তিন মাসের ব্যবধানে একই স্থানে দুইবার চুরির ঘটনায় ওই এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। সময়মতো সেচ নিশ্চিত করা না গেলে প্রায় ১৫০ বিঘা জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৪ এপ্রিল গভীর রাতে উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর এলাকার ওই গভীর নলকূপ থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে কৃষকরা মাঠে গিয়ে চুরির বিষয়টি টের পান। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার বা নতুন সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। গাজীপুর সেচ প্রকল্পের আওতায় প্রতি মৌসুমে প্রায় ১৫০ বিঘা জমিতে ধান চাষ করা হয়। এই সেচ ব্যবস্থার ওপর শতাধিক কৃষকের জীবিকা নির্ভরশীল। বর্তমানে মাঠজুড়ে সবুজ ধানের আবাদ থাকলেও পানির অভাবে অনেক জমিতে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন, আড়াই বিঘা জমিতে ধান চাষ করেছি। গত ৭ দিন ধরে পানি দিতে পারছি না। আর দু-এক দিনের মধ্যে পানি না পেলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে।

সেচ পাম্পের পরিচালক সাত্তার মেম্বার আক্ষেপ করে বলেন, গত তিন মাসে এই নিয়ে দুইবার চুরির ঘটনা ঘটলো। আগের বার অনেক কষ্টে টাকা জোগাড় করে নতুন ট্রান্সফরমার লাগিয়েছিলাম। এবার আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে ফসলহানি ঠেকানো যাবে না। এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বুড়িচং অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন, আগেও একই প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়েছিল। তখন আবেদনের ভিত্তিতে কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল। সেই কিস্তি শেষ হওয়ার আগেই আবার চুরির ঘটনা ঘটলো। মূলত মাঠের মাঝখানে অরক্ষিত অবস্থানে থাকার কারণে বারবার এমনটি ঘটছে। অন্যদিকে, বুড়িচং বিএডিসির অতিরিক্ত দায়িত্বে থাকা ইসহাক মিয়াজি জানান, প্রকল্পটি বিএডিসির আওতাভুক্ত না হওয়ায় তাদের পক্ষ থেকে সরাসরি সহযোগিতার সুযোগ নেই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব

নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব

আলাউদ্দিন কবির রংপুর প্রতিনিধিঃ গতকাল শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬ এর যাচাই-বাছাই টুর্নামেন্টের ফাইনাল খেলায় নিজেদের মাঠে হতাশাজনক পরাজয়ের মুখ দেখেছে সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গাইবান্ধা জেলা মহিলা টিমের কাছে ১-০ গোলে হার মানতে হয় স্বাগতিক দলকে। খেলার শুরু থেকেই সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও একাধিক সহজ সুযোগ নষ্ট করেন দলের খেলোয়াড়রা। অন্যদিকে গাইবান্ধা জেলা মহিলা টিম রক্ষণভাগ শক্ত রেখে পাল্টা আক্রমণে কার্যকর ফুটবল উপহার দেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি দুর্বল রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জয়সূচক গোল আদায় করে নেয় গাইবান্ধা দল। নিজেদের মাঠে দর্শকদের ব্যাপক সমর্থন পেয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব। খেলায় সমন্বয়হীনতা, গোল করার অক্ষমতা এবং রক্ষণভাগের দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়ে। ফাইনালে এমন হারে স্থানীয়

আরও পড়ুন
language Change