তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সেতুর উদ্বোধন রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা জনসেবার দোহাই দিয়ে জনগণের টাকায় এমপিদের বিলাসিতা অনৈতিক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি দূরপাল্লা ও আন্তজেলায় ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব বরখাস্ত মাটি চাপায় ২ জন নিহত মেডিকেলে ভাংচুর সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চান ট্রাম্প একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফ মাহমুদের হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেফতার বরগুনায় দৈনিক পুনরুত্থান পএিকার ১৩ তম বছরপূর্তি উদযাপন গুপ্ত’ রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দুই মাসে কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ ব আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন দুই জেলায় নতুন ডিসি নিয়োগ সিরাজগঞ্জে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আটক শিক্ষার্থী বাজারে কমল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি

সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি

সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুন, খাগড়াছড়িঃ

সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক ও জ্বালানি তেল চোরাচালানসহ সকল ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে খাগড়াছড়ির বাবুছড়ায় জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল ১০টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে ব্যাটালিয়ন সদরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী এবং ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৪ নং দীঘিনালা ইউনিয়ন এর চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা । এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা এতে অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, ঐতিহ্যবাহী ৭ বিজিবি দুর্গম পাহাড়ি সীমান্তের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে।

চোরাচালান প্রতিরোধের পাশাপাশি একটি নিরাপদ সীমান্ত গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।তিনি আরও জানান, ৭ বিজিবির দায়িত্বাধীন প্রায় ৫৮ কিলোমিটার সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম। প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন। মাদক চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং নারী-শিশু পাচার বন্ধে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমরা নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, গরিব-দুঃস্থ মানুষের সহায়তা এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া সীমান্তে বহিঃশত্রুর যেকোনো অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সভা শেষে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন বিজিবির এই কর্মকর্তা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

মো: মাসুদ রানাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেন ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদ, রামগড়। গত কাল বিকেল থেকে রাত পর্যন্ত রামগড় ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদের প্রধান সমন্বয়ক মোঃ রিয়াজ উদ্দিন (রিপন) এর নেতৃত্বে উপজেলা পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর, থলিবাড়ী,নাকাপা,পাতাছড়া এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে, ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়ার পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেহা বেগম (রিনা), ওয়াদুদ ভুঁইয়া সমর্থক পরিষদ রামগড় উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ শাহ-আলম, সদস্যসচিব মোঃ নুর হোসেন সোবাহান, যুগ্ম-আহ্বায়ক, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ আরিফুল ইসলাম, কাজী মাইন উদ্দিন, মোঃ মোস্তফা, মোঃ আলাউদ্দিন, ফজর আলী, কামাল উদ্দিন সেলিম, মোঃ ইয়াছিন,

আরও পড়ুন
language Change