তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা গণপূর্তের ইএম শাখায় প্রকৌশলী আশরাফুল, ঠিকাদার সাইদুল সিন্ডিকেট কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক

ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরার হাতছানি বাংলাদেশের সামনে। আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি জিতলেই কিউইদের খালি হাতে দেশে ফেরত পাঠাবে টাইগাররা।

অধিনায়ক হিসেবে এই ম্যাচটি লিটন দাসের জন্য এক বড় অগ্নিপরীক্ষা। মিরাজের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জয়ের পর এখন লিটনের সামনে সুযোগ ইতিহাস গড়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কখনোই এক সফরে একাধিক সিরিজ জেতেনি বাংলাদেশ। আজ জিতলে সেই আক্ষেপ ঘুচবে। একইসঙ্গে দেশের অন্যতম সফল টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের নাম লেখানোর সুযোগ থাকছে লিটনের সামনে। সম্প্রতি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ ছন্দে আছে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শামীম পাটোয়ারী বলেন, টি-টোয়েন্টিতে আমাদের দলের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে। অধিনায়কত্ব এখানে বড় ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্য সিরিজ জিতে নিউজিল্যান্ড সফর শেষ করা।

পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কিউই শিবিরও। ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে মরিয়া ব্ল্যাকক্যাপরা। কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট জানিয়েছেন, তারা সিরিজে সমতা ফেরাতে শেষ পর্যন্ত লড়াই করবেন। মিরপুরের কন্ডিশন বিবেচনায় তারাও একাদশে একজন বাড়তি স্পিনার যুক্ত করার কথা ভাবছে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নকল করে বহিষ্কার ৭২১ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় নকলসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ৭২১ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। তবে এই সংখ্যা গত ছয় বছরের তুলনায় সবচেয়ে কম। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ৪১, কুমিল্লা বোর্ডে ৪৮, বরিশাল বোর্ডে ২৮, দিনাজপুর বোর্ডে ৫৯, ময়মনসিংহ বোর্ডে ৬৪, রাজশাহী বোর্ডে ৭, যশোর বোর্ডে ১৫, সিলেটে ২ এবং চট্টগ্রাম বোর্ডে সর্বনিম্ন ১ জন বহিষ্কার হয়েছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর বহিষ্কৃত শিক্ষার্থী ৩২৫ জন। অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর বহিষ্কার হয়েছে ১৩১ জন। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার সময় অসদুপায় রোধে কেন্দ্রভিত্তিক কঠোর নজরদারি, জেলা প্রশাসনের তৎপরতা, কেন্দ্র পরিদর্শকদের কড়াকড়ি এবং শিক্ষার্থীদের সচেতন করাসহ বিভিন্ন উদ্যোগ

আরও পড়ুন
language Change