তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর

প্রতিষ্ঠার ৫১ বছর পর নিজস্ব ঠিকানা পাচ্ছে মোংলা পৌরসভা

প্রতিষ্ঠার ৫১ বছর পর নিজস্ব ঠিকানা পাচ্ছে মোংলা পৌরসভা
পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ

অবশেষে দীর্ঘ ৫১ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ মোংলা পোর্ট পৌরসভা পেতে যাচ্ছে নিজস্ব প্রশাসনিক ভবন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ভাড়া ভবনে কার্যক্রম চালানো এই পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচল পৌরবাসীর। শুক্রবার বিকেলে মোংলা শহরের পুরাতন ‘রিমঝিম সিনেমা হল’ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পৌরসভার নিজস্ব অর্থায়নে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তিনতলা বিশিষ্ট এই আধুনিক ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৌকত এন্টারপ্রাইজকে আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কার্যাদেশ দেওয়া হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম এবং মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ বলেন, নিজস্ব ভবন না থাকায় এতদিন প্রশাসনিক কাজ পরিচালনায় নানা সীমাবদ্ধতা ছিল। সব সেবা এক ছাদের নিচে আনা সম্ভব ছিল না। নতুন ভবনটি নির্মিত হলে নাগরিক সেবার মান ও গতি-উভয়ই বাড়বে। উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই মোংলা পোর্ট পৌরসভার কোনো স্থায়ী কার্যালয় ছিল না। বিভিন্ন সময়ে অস্থায়ী এবং ভাড়া করা ভবনে দাপ্তরিক কাজ চলায় সেবাগ্রহীতাদের প্রায়ই ভোগান্তিতে পড়তে হতো। স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরীর পৌরসভা হিসেবে নিজস্ব ভবন হওয়া ছিল সময়ের দাবি। এই উদ্যোগের ফলে মোংলার প্রশাসনিক অবকাঠামোয় নতুন মাত্রা যোগ হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

নড়াই সংবাদদাতা: নড়াইলে এস এস সি, এইচ এসসি ও সমমানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিন এসইডিপি এর আওতায় নগদ অর্থ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। সোমবার (২৮ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলা মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, ডিএনসি স্কিমের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আহমেদ, সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে

আরও পড়ুন
language Change