তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইগাতীতে ধান কাটার কৃষকদের সুন্দর দৃশ্য নারী মাদ্রাসার সুরক্ষা: প্রতিষ্ঠান নয় সাংবাদিক এস.এম. শামীমের ওপর হামলা: সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ : আসামির ১ দিনের রিমান্ডে আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিলো ডিএনসিসি ২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা-ঢাকা বিএনপিতে কোন পথে নতুন নেতৃত্ব লক্ষ্মীপুরে হামলা চালিয়ে প্রবাসীকে রক্তাক্ত পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত, কেমন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগ মাদরাসা শিক্ষক- কর্মচারীদের জন্য দারুণ সুখবর অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২ ভরি স্বর্ণ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে আলোচনায় যাঁরা ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাসেল খানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩ ডিআইজি প্রিজন তৌহিদুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ বস্ত্র ও পাট কারখানা পুনরুজ্জীবন করতে প্রধানমন্ত্রীর বৈঠক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ঈদ উপলক্ষে মার্কেট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর দাবি কেশবপুরে গাজা সেবনের অপরাধে কারাদণ্ড বিমানের নেটওয়ার্ক বাড়াতে কেনা হয়েছে নতুন ১৪ এয়ারক্রাফট রামগড়ে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির পাহাড় ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের তালা উপজেলার আহ্বায়ক কমিটি গঠন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু, কে এগিয়ে? সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার ‎রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল লবণচরা থানার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন কেএমপি কমিশনার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরাদেহ নলডাঙ্গায় একই রাতে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ‎নাটোরের গুরুদাসপুরে উপজেলা সরকারী কোয়াটারে ডাকাতি ‎উৎপাদনে আবারো রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাসের হার ৮০.৩৬ শতাংশ হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবানন লবণচরা থানার নির্মাণ কাজ পরিদর্শন করলেন কেএমপি কমিশনার রংপুরে সড়ক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্বপ্নের মানবিক সহায়তা বিনা অপরাধে সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ​ নবম পে স্কেল নিয়ে সুখবর, জানা গেল সম্ভাব্য সময় চলন্ত বিমান থেকে দরজা খুলে ঝাঁপ দিলো যাত্রী এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের মানববন্ধন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে এলো নতুন তথ্য

আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিলো ডিএনসিসি

আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিলো ডিএনসিসি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ করেছে।সোমবার সকালে গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, আজ আমরা এমন মানুষদের নিয়ে এই অনুষ্ঠান করছি, যারা ভোর থেকেই অক্লান্ত পরিশ্রম করে শহর পরিষ্কার রাখেন। তাদের শ্রমেই নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশ পায়।

তিনি বলেন, গত ঈদে প্রধানমন্ত্রী আপনাদের কথা বিবেচনা করে আলাদা বোনাসের ব্যবস্থা করেছেন। এটি আপনাদের কাজের প্রতি সম্মান প্রদর্শনের একটি নিদর্শন। প্রশাসক আরও বলেন, আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব। নগরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলে তবেই আমরা নিজেদের সফল মনে করব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন সামগ্রী দেওয়া হচ্ছে। এর আগে শীতের কাপড়, মাস্ক ও গামবুট বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আমাদের কর্মীদের মাঝে রেইনকোট বিতরণ করছি। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এখন আমাদের সবার দায়িত্ব ক্লিন ঢাকা উদ্যোগকে এগিয়ে নেওয়া। এ জন্য আমাদের সম্মিলিত অঙ্গীকার প্রয়োজন।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী আয়েশা খাতুন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্ষার শুরুতেই রেইনকোট পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সুবিধা-অসুবিধার দিকে আপনারা খেয়াল রাখেন। আমরাও আপনাদের পাশে থেকে শহরের জন্য কাজ করতে চাই। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ বুধবার ভোরে লেবাননের হানিন শহরে বিমান হামলা চালানো হয়, এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, শুধু হানিনই নয় এর আগে মঙ্গলবার রাতে নাকুরা শহরেও হামলা চালানো হয়। সেখানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় খিয়াম শহরেও বিমান হামলা ও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে গত কয়েক দিন ধরে সংঘর্ষের মাত্রা বেড়েই চলেছে। সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি উপেক্ষা করে মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন
language Change