তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২

বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২
পাঠক সংখ্যা
638

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে ঝড়ের কবলে বিদ্যুতের খুঁটি উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি (৩৫) স্থানীয় শিমুলিয়া এলাকার বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক ঝড় ও বৃষ্টির সময় শিউলি অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে পাওয়ার প্লান্ট অফিসের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটি সরাসরি অটোরিকশাটির ওপর ভেঙে পড়ে। ওই সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ সচল থাকায় ঘটনাস্থলেই শিউলির মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, একটি খুঁটি ভেঙে পড়ার সময় তারের টানে লাইনের আরও অন্তত ১০ থেকে ১২টি খুঁটি রাস্তার ওপর হেলে পড়ে। লাইনে বিদ্যুৎ থাকায় ছিঁড়ে পড়া তারগুলো পাশের একটি পুকুরে পড়লে মুহূর্তেই পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। ঘটনার পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে নারী, শিশুসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এই নতুন লাইনটির কাজ সম্প্রতি শেষ হয়েছে। কিন্তু খুঁটিগুলো বসানোর সময় নিয়ম অনুযায়ী গভীরতা নিশ্চিত করা হয়নি এবং গোড়ায় পর্যাপ্ত মাটি দেওয়া হয়নি। ফলে সামান্য ঝড় ও বৃষ্টিতেই খুঁটিগুলো আলগা হয়ে জনজীবনের ওপর মরণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম বলেন, অব্যবস্থাপনার কারণেই আজ একজন শিক্ষিকার প্রাণ গেল। খুঁটিগুলোর গোড়া শক্ত থাকলে এমনটি হতো না।

এ বিষয়ে বক্তব্য জানতে কালীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের উপ-পরিচালক মো. আক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে খবর পেয়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস থেকে দ্রুত লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মহাসড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় রাস্তা থেকে খুঁটিগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে অকালপ্রয়াত প্রিয় শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুর্নীতির অভয়ারণ্য

বিশেষ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পেত্নাত্তারা এখনো চুয়াডাঙ্গা হাসপাতালকে গিলে খাচ্ছে যা সাধারণ জনগন জিম্মি হয়ে পড়েছে প্রতিনিয়ত। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কারন হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী ভর্তি হলে সে সরকারি সুযোগ সুবিধা পায়না মেডিসিন থেকে শুরু করে সব কিছুই বাহির থেকে কিনতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও অসাধু ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়ছে জেলার সাধারণ জনগন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই একটি কোম্পানি ১৬ বছর ধরে জেলা সদর হাসপাতালসহ উপজেলার সকল হাসপাতালেই একই কোম্পানি মেডিসিন গজ ব্যান্ডিজ লিলেন যন্ত্রপাতি কেমিক্যাল সহ সবকাজিই পাইতেছে প্যারাগণ ইন্টারন্যাশনাল, মেসার্স হারামাইন ইন্টারন্যাশনাল কোম্পানি একই ব্যক্তির। হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্যবসায়িক যোগসাজশে বিপুলমাণ অর্থ দুর্নীর্তির মাধ্যমে লোপাট করে যাচ্ছে। কেউ দেখার নেই মনে করছেন এলাকাবাসি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত ২৪/১০/২০২৪ইং তারিখে দরপত্র আহবানকৃত করেন

আরও পড়ুন
language Change