তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​

​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। আজ সোমবার (১৩ মে ২০২৪) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। ​বিজিবি সূত্রে জানা গেছে, ৫৩ বিজিবির চারটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার সুন্দরপুর ও সূর্যনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের বিস্তারিত নিম্নরূপ:

​হাকিমপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ০১টি গরু।​ফরিদপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে ০১টি গরু।​মনাকষা বিওপি: সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ০১টি গরু।​জহুরপুর বিওপি: সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ০১টি গরু। ​জব্দকৃত ০৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি আইন অনুযায়ী উদ্ধারকৃত গরুগুল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, চলতি মে মাসে এ পর্যন্ত ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৬টি গরু জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ চোরাচালান বন্ধে দুর্গম এলাকা ও নদী পথে বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ​চোরাচালান বিরোধী এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইডেন কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:   রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্ষা আক্তার বিথী মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমান মেয়ে। বর্তমানে তিনি রামপুরায় খালার বাসায় থাকতেন। বিথী ইডেন কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। নিহতের খালা জানান, সকালে বিথীকে বাসায় রেখে গার্মেন্টসে যাই। বিকেলে এসে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে দেখি ওড়না পেঁচিয়ে ঘরের গ্রিলের সঙ্গে ঝুলে আছে বিথী। এর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিথীর মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে

আরও পড়ুন
language Change