তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

মানবদেহে জুনোটিক রোগ সংক্রমণ রোধে ল্যাব স্থাপন

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক

পশু থেকে মানবদেহে জুনোটিক রোগ (জলাতঙ্ক, তড়কা, ব্রুসেরোসিস, বোভাইন টিবি) সংক্রমণ রোধে অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। রোগনিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি অধিকতর নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করাসহ জনস্বাস্থ্য ঝুঁকি লাঘবে কাজ করছে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্প’। দেশের ২৭ জেলার ২০১ উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে বলে জানা গেছে।
প্রকল্প পরিচালক ডা. মো. আজিজুল ইসলাম বলেন, প্রকল্পের মধ্যে ভিপিএইচ (ভার্চুয়াল সাইকোলজিকাল হিউম্যান) অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাব কাম অফিস ভবন নির্মাণ, ভিপিএইচ ল্যাব ও পোস্টমর্টেম কক্ষের যন্ত্রপাতি সংগ্রহ, ৪টি জুনোটিক রোগ সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা, ১৫ হাজার কসাই এবং মাংস ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া অন্যতম।

জানা গেছে, চারটি জুনোটিক রোগ সার্ভিলেন্স কার্যক্রম ও মাঠপর্যায়ে প্রাথমিক রোগনির্ণয়ে ৮৮ হাজার ৪১১টি নমুনা হেলথ অনুবিভাগ এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৮৮টির রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্য থেকে বাছাই করে ৪২৫ জনকে ২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ছাড়া গবাদিপশুর মাংস নিরাপদ রাখা এবং সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ১০ হাজার কসাই এবং মাংস ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জানা গেছে, সাভার ডেইরি ফার্মসংলগ্ন ভিপিএইচ অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাব কাম অফিস ভবন নির্মাণে কাজ চলছে। পাঁচতলা ভবন নির্মাণকাজ শেষ হলেও পুরো কাজ সম্পন্ন হয়নি । প্রথম ও দ্বিতীয় তলার কাজ শেষ হয়েছে। তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। চতুর্থ ও পঞ্চম তলার কাজ এখনো বাকি রয়েছে।
ঠিকাদারের প্রতিনিধি সেলিম জানালেন, দ্রুত সময়ের মধ্যে চতুর্থ ও পঞ্চমতলার কাজ শুরু হবে। আমদানিকৃত উপকরণ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। এগুলো চলে এলেই কাজ শুরু হবে। সর্বোচ্চ ২-৩ মাস সময় লাগবে।

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ডা. মো. আজিজুল ইসলাম বলেন, প্রয়োজনীয় অর্থ সঠিক সময়ে পেতে বিলম্ব হচ্ছে। এ কারণে ঠিকাদারদের অর্থ দিতে কিছুটা সমস্যা হলেও কোনো কাজ ফেলে রাখা হয়নি। পুরো প্রকল্পের অগ্রগতি ৮০ শতাংশের বেশি।

তিনি আরও বলেন, ভিপিএইচ ল্যাবের যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রায় ৫০ ভাগ আমদানি করা হয়েছে। এগুলো এখন স্থাপনের কাজ চলছে। বাকি সরঞ্জামাদি সংগ্রহের জন্য দরপত্র আহ্বান শেষে কার্যাদেশ দেওয়া হয়েছে। আশা করা যায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এ ছাড়া পোস্টমর্টেম কক্ষের উপকরণ ও যন্ত্রপাতি দেশে চলে এসেছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো স্থাপনের কাজ শুরু হবে।

জানা গেছে, ভবনের প্রথম তলাতে রয়েছে- ভিজিটর রুম, বড় কনফারেন্স রুম, স্যাম্পল কালেকশন রুম, স্যাম্পল ডেলিভারি রুম, মসজিদ, পোস্টমর্টেম রুম, স্টোর রুম। দ্বিতীয় তলাতে রয়েছে- পিএসও ১ ও ২ রুম, পিডি রুম, দুটি অফিস রুম, মিনি কনফারেন্স রুম, ইপিডিজি রুম। তৃতীয় তলাতে রয়েছে- ল্যাব ইনচার্জ রুম, জেনারেল ল্যাব, টিস্যুকালচার রুম, মডিকুলার রুম, মিডিয়া রুম, স্টোর ও সার্ভার রুম। চতুর্থ ও পঞ্চম তলাতে আধুনিক বিএসল-স্টান্ডার্ড ল্যাবরেটরি। ভবনের বাইরে বিউটিফিকেশনের জন্য এক্সপার্টদের সঙ্গে দ্রুত বসে গাইডলাইন তৈরি করা হবে।
নিরাপদ প্রাণিজাত খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নিরাপদ প্রাণিজাত খাদ্যের সরবরাহ বৃদ্ধি, জুনোটিক রোগনিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্যের ওপর হুমকি নিরসন এবং প্রাথমিক স্তরে রোগনির্ণয়ের সুযোগ তৈরির লক্ষ্যে ২০১৯ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত চার বছরমেয়াদি প্রকল্প নেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে এ প্রকল্পে ব্যয় ধরা হয় ৭৩ কোটি ২৬ লাখ ৪ হাজার টাকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীর বনানী-কাকলিতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি

অধিকাংশ প্রতিষ্ঠানের নেই অনুমোদন।  রিসিপশনিস্ট, কম্পিউটার অপারেটর দিয়ে ব্লাড কালেকশন।  ডাক্তার ছাড়াই ল্যাপ টেস্টের রিপোর্ট প্রদান।  বিট ইনচার্জ কে মাশোহারা দিয়ে নিরাপদ বাণিজ্য। হাফসা আক্তারঃ রাজধানীর মহাখালী, কাকলি, বনানী এলাকায় ব্যাঙের ছাতার মত অবৈধভাবে গড়ে উঠেছে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড জোন ও প্রি মেডিকেল সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়াই এসব ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে চলছে রমরমা অবৈধ ব্যবসা। নিয়ম আছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালুর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমতি নিতে হয়। এজন্য একগুচ্ছ নিয়ম-কানুন মেনে যোগ্য হতে হয় তাদের। স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য থাকতে হয় প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও যন্ত্রপাতি। সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে চালু করতে হয় ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানা গেছে ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য স্বাস্থ্য বিভাগের

আরও পড়ুন
language Change