তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার

‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখানো, আবার কখনও অনলাইন অ্যাপে বিনিয়োগের নামে মোটা অঙ্কের লাভের প্রলোভন-এই দুই উপায়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়া মো. আব্দুল হামিদ (৩৩) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন মমতাজ বেগম (৩১) নামে এক ভুক্তভোগী নারী সিরাজগঞ্জ সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।মামলার বিবরণ অনুযায়ী, প্রায় তিন মাস আগে আব্দুল হামিদ ওই নারীর কাছে গিয়ে ‘ইকো ভোল্ট’ নামের একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের অ্যাপে বিনিয়োগ করলে বিপুল মুনাফা পাওয়া যাবে বলে প্রলোভন দেখান। তার ফাঁদে পা দিয়ে মমতাজ বেগমের মাধ্যমে এলাকার প্রায় ১০০ জন গ্রাহক ওই অ্যাপে বিনিয়োগ করেন।

প্রথমে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা সংগ্রহ করেন আব্দুল হামিদ। পরবর্তীতে ‘সিইএফ’ নামের আরেকটি অ্যাপের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৬ লাখ টাকা হাতিয়ে নেন। কিছুদিন পর ‘ইকো ভোল্ট’ অ্যাপটি অকার্যকর হয়ে পড়লে, আবারও নতুন করে অধিক লাভের আশা দেখিয়ে আরও ৪ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। সবমিলিয়ে সাধারণ মানুষের মোট ২১ লাখ টাকা আত্মসাৎ করেন এই প্রতারক। পুলিশ জানায়, টাকা বিনিয়োগের পর কিছুদিন অতিবাহিত হলে গ্রাহকরা লভ্যাংশ ও আসল টাকা ফেরত পাওয়ার জন্য আব্দুল হামিদের সাথে যোগাযোগ শুরু করেন। তখন তিনি নিজেকে আড়াল করতে এবং গ্রাহকদের মুখ বন্ধ করতে এক অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি ‘Hamkail Moakael’ নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ দাবি করেন এবং টাকা ফেরত চাইলে অলৌকিক ক্ষতির ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকেন।

ভুক্তভোগীদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হামিদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ওয়ালটন ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং প্রতারণামূলক অ্যাপ সংক্রান্ত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ তার এই অভিনব প্রতারণার কথা স্বীকার করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ সংবাদ সম্মেলনে বলেন, “আসামি মূলত দুটি ভুয়া অ্যাপ তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। এভাবে তিনি শতাধিক মানুষের প্রায় ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, ভুয়া টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছরের জিনের বাদশা পরিচয় দিয়ে গ্রাহকদের ভয়ভীতিও দেখাতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

পুলিশ আরও জানায়, আব্দুল হামিদের মূল টার্গেট ছিল গ্রামীণ সাধারণ মানুষ ও বেকার যুবকেরা। তিনি কিছুদিন পর পর নতুন নতুন অ্যাপের মাধ্যমে টাকা সংগ্রহ করতেন এবং একপর্যায়ে অ্যাপ বন্ধ করে দিয়ে টাকা লুটে নিতেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রাম বন বিভাগের মাফিয়া’ মোল্যা রেজাউল

চট্টগ্রাম প্রতিনিধি॥ এক মূর্তিমান আতঙ্কের নাম   চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মোল্যা রেজাউল করিম । তার বিরুদ্ধে পাওয়া গেছে নানা ধরনের দুর্নীতির দলিল। অভিযোগ রয়েছে, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বন অধিদফতর মোল্যা রেজাউল করিমের দুর্নীতি চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নিতে একের পর এক চিঠি দিলেও কোনও ব্যবস্থা নেয়নি পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। ২০২৫ সালে (সম্প্রতি) দুদকে করা অভিযোগের সুরাহা করেনি দুদক কর্তৃপক্ষ। যদিও তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগই ভিত্তিহীন। জানা গেছে, সেই সময় সরকার সংশ্লিষ্টদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে মোল্যা রেজাউলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরে তিনি এখন বিএনপির অনুসারী সেজেছেন বলেও অভিযোগ রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর সুবিধাবাদী মোল্যা নিজেকে সংস্কারপন্থি দাবি করে বন অধিদফতরে আন্দোলনের

আরও পড়ুন
language Change