তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার

২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার
পাঠক সংখ্যা
638

মো: হাচান আল মামুন, খাগড়াছড়িঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত মধ্য বোয়ালখালী বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পাবলিক টয়লেটের অভাবে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। দীর্ঘদিন ধরে বাজারটির এসব মৌলিক অবকাঠামোগত সুবিধার অভাব থাকলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মধ্য বোয়ালখালী বাজারটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। বাজারে বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০টি স্থায়ী ও অস্থায়ী দোকান রয়েছে। প্রতিদিন খালকুল পাড়া, আশ্রম পশ্চিমপাড়া, উত্তর রশিদ নগর, মধ্য বেতছড়ি, তারাবুনিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার শত শত মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার জন্য এখানে সমবেত হন। তবে গুরুত্বপূর্ণ এ বাজারে নেই কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র, পানির রিজার্ভার কিংবা জরুরি অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাজারে বৈদ্যুতিক সংযোগ থাকলেও অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, ২০১৩ সালের ১১ নভেম্বর বাজারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বাজারের একপাশের অধিকাংশ দোকান পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন অনেকাংশে ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও ব্যবসায়ীদের মনে আতঙ্ক জাগায়।

স্থানীয় দোকানদার ইয়াকুব আলী বলেন, বাজারে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। অতীতে আগুনে বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন। আরেক ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, বাজারে পানির কোনো বড় সংরক্ষণ ব্যবস্থা নেই। রাত হলে সবসময় দুশ্চিন্তা কাজ করে। প্রশাসনের কাছে অগ্নিনির্বাপণ ব্যবস্থার দাবি জানাই।
অন্যদিকে বাজারে কোনো পাবলিক টয়লেট না থাকায় নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. হোসেন আলী বলেন, প্রতিদিন শত শত মানুষ এই বাজারে আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। দুর্ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষতি হতে পারে। আরেক বাসিন্দা আব্দুল রহিম বলেন, বাজারে একটি পাবলিক টয়লেটও নেই। নারী ও বৃদ্ধদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিনেও এর সমাধান হয়নি।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই বাজারে আসেন। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাব রয়েছে। দ্রুত একটি পাবলিক টয়লেট ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন করা প্রয়োজন। এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, মধ্য বোয়ালখালী বাজারের বিষয়টি আমাদের নজরে এলে সরেজমিনে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে উপজেলা প্রশাসন কাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, বাজারে দ্রুত অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন, আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং একটি বড় পানির রিজার্ভার স্থাপন করা হোক। তাদের মতে, অতীতের অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা ও বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজারটির নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে লাগবে বাবা-মায়ের অনুমতি

স্টাফ রিপোর্টার: এবার ফেসবুক বড় সিদ্ধান্ত নিয়েছে, তা হচ্ছে নাবালকরা বাবা-মায়ের অনুমতি ছাড়া ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এরই মধ্যে অষ্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার ভারতে সরকারিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবা-মায়ের অনুমতি ছাড়া ১৮-র নিচে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না কেউ। এক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে তা নিয়ে জানতে মতামত চাওয়া হয়েছে সাধারণ মানুষের থেকে। সরকারি ওয়েবসাইটে মতামত ব্যক্ত করতে পারছেন সবাই। সম্প্রতি নাবালক বা ১৮ এর কম বয়সিদের জন্য মেটা নতুন নিয়ম এনেছে। বাবা-মায়ের অনুমতি ছাড়া ১৮-র নিচে কেউ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না কেউ। যেন শিশুরা কোনোভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে বিপথে চলে না যায়। এজন্য নানান বিধিনিষেধও রেখেছে মেটা। এজন্য অনেকেই বয়স বাড়িয়ে

আরও পড়ুন
language Change