তারিখ লোড হচ্ছে...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ

আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন

আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার নতুন আবেদন গ্রহণ শুরু করবে। এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের অপেক্ষা শেষ হতে চলেছে।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার(২৫ জুন) পর্যটন ভিসা পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক দিক বিবেচনায় নিয়ে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাপ্রত্যাশীরা সহজে ও দ্রুত সেবা পান। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রগুলোতেও এই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর স্বাভাবিক কার্যক্রম। পরে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও পর্যটন ভিসা চালু করা হয়নি। এত দিন শুধুমাত্র জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল।

অনলাইনে আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার ক্ষেত্রে এবার বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। আগ্রহী ব্যক্তিদের প্রথমে নির্দিষ্ট লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমটি সঠিকভাবে পূরণের পর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর কাগজপত্র জমা দেওয়ার আগের দিন আবেদনকারীকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট তার পূর্ববর্তী কার্যদিবসে অনলাইনে প্রকাশ করা হবে। প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সাইনআপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। শুধু যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করবেন, তাদের জন্য একই দিন বিকেল পাঁচটা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য নির্দিষ্ট লিংকে গিয়ে সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল ঠিকানা দিয়ে সাইনআপ করতে হবে। সাইনআপ করার পর একটি ওটিপি মোবাইলে এবং আরেকটি ইমেইলে যাবে। এই দুটি ওটিপি সাবমিট করার মাধ্যমে ইমেইল এবং মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ প্রক্রিয়া শেষ করতে হবে। বিকেল সাড়ে চারটার আগে সাইনআপ না করলে ওই দিনের জন্য আর অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর মোবাইলে আবার ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা চলে আসবে। সেখানে প্রথমে সব প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। নথিপত্র থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। আপলোড করার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ছয়টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে আবেদনকারীকে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। সেটি পরিবর্তন করতে চাইলে মাত্র একবার বদলানোর সুযোগ রাখা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা প্রসেসিং ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।

সিস্টেমে আপলোড করা ওয়েবফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ হতে হবে এবং এটি কোনোভাবেই ত্রিশ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। কোনো ধরনের পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল আপলোড করলে আবেদন সরাসরি বাতিল করা হবে। পর্যটন ভিসার আবেদনের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট জমা দিতে হবে। ভিসা আবেদন জমা দেওয়ার সময় কমপক্ষে ছয় মাসের মেয়াদসহ মূল পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে ন্যূনতম দুটি খালি পৃষ্ঠা থাকা বাধ্যতামূলক। পাসপোর্টের প্রথম চার পাতার কপি সঙ্গে দিতে হবে। আবেদন জমা দেওয়ার সময় পুরোনো সব পাসপোর্ট একসঙ্গে জমা দিতে হবে, এগুলো ছাড়া ভিসা আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে। আবেদনের সঙ্গে তিন মাসের বেশি পুরোনো নয় এমন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের (দুই বাই দুই ইঞ্চি) রঙিন ছবি যুক্ত করতে হবে, যেখানে আবেদনকারীর পূর্ণ মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যায়। জন্ম তারিখের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি দিতে হবে। বর্তমান আবাসের প্রমাণ হিসেবে ছয় মাসের বেশি পুরোনো নয় এমন বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিলের কপি জমা দিতে হবে। পেশার প্রমাণ হিসেবে নিজ প্রতিষ্ঠানের নিয়োগকর্তার দেওয়া চিঠি বা এনওসি লাগবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স জমা দিতে হবে। আর্থিক স্বচ্ছতার প্রমাণ হিসেবে প্রতিটি আবেদনপত্রের সঙ্গে একশত পঞ্চাশ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা পর্যাপ্ত ব্যালেন্সসহ হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। অনলাইন ভিসা আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ভারতে পর্যটন ভিসার জন্য আলাদা কোনো ভিসা ফি নেই। তবে ভিসা প্রক্রিয়াকরণের জন্য একটি নির্দিষ্ট চার্জ দিতে হয়। সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাক এক হাজার পাঁচশত টাকা নিয়ে থাকে। এই টাকা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সময় অনলাইনেই পেমেন্ট করতে হবে। ভিসা প্রক্রিয়াকরণ শেষ হয়ে গেলে আবেদনের সঙ্গে দেওয়া মোবাইল নম্বরে একটি এসএমএস দিয়ে জানানো হবে। সেই নির্দেশনা অনুযায়ী আবেদনকারীকে নির্দিষ্ট কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ শাখার উদ্যোগে গুণিজন সংবর্ধণা

  আর কে রুবেল সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সমাজের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা ক্রেস প্রদান অনুষ্ঠান গত ২০ অক্টোবর গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলার সাধারণ সম্পাদক বাবুল খান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ ও জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, গোলাপগঞ্জ পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। প্রধান বক্তা বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুল হুদা নাইম, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ। বক্তব্য রাখেন, সোসাইটি অব জাতীয়

আরও পড়ুন
language Change