তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি

প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

পাঠক সংখ্যা
638

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সহায়তা নিয়ে খরিদাকৃত বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী একটি পরিবার। শুক্রবার ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নেতৃত্বে সার্ভেয়ার রুহুল আমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও গণমান্য ব্যক্তিদের নিয়ে সরেজমিন এসে মাপজোঁক করে টিনসেটের দোকানকোঠা ভেঙ্গে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আবেদনকারীকে ২১ শতক জায়গা বুঝিয়ে দেন। ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে কাঙ্খিত সেবা পেয়ে উচ্ছ্বসিত ভুক্তভোগী পরিবারটি।

উল্লেখ্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর মাধ্যমে বাংলাদেশে ভূমি সংক্রান্ত জালিয়াতি, অবৈধ দখল এবং প্রতারণা রোধে একটি যুগান্তকারী ফৌজদারি আইন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর হয়। সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের দেওয়ানি মামলার ভোগান্তি কমিয়ে দ্রুত অপরাধীদের শাস্তি ও প্রকৃত মালিকের অধিকার প্রতিষ্ঠা করে। এই আইন প্রয়োগ করে বেহাত হওয়ায় মূল্যবান ভূমি ফিরে পেয়েছেন উপজেলার দীপু তালুকদার ও তার পরিবার।

ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি), ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মৃত বীরেন্দ্র সরকারের ছেলে অভিজিৎ সরকার ২৬৩ নং খতিয়ানে, আরএস ৩৩৫ নং দাগে, ০.০৫ একর এবং আরএস ৬০৫ নং দাগে ০.০৫ একর শ্রী সুমন চন্দ্র দাসের পুত্র ও একমাত্র উত্তরাধিকারী শুধন দাসের কাছ থেকে গত ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ২২৩৭ নং সাফ কবালা দলিলমূলে ক্রয় করেন। সুখাইড় গ্রামের মৃত সিতেস চন্দ্র দাসের ছেলে ব্রিপেশ চন্দ্র দাস ও অমর চন্দ্র দাস পৈত্রিক স্বত্তবলে আরএস ৩৩৫ নং দাগে ১৩ লাখ টাকায় ১১ শতক এবং আরএস ৬০৫ নং দাগে একই বংশের মৃত সুমন দাসের ছেলে শুধন দাস ১২ লাখ টাকায় ১০ শতক সুখাইড় বাজারে ভিটা জমি ২০২৪ সালের ৯ অক্টোবর ২২৩৮ নং সাফ কবালামূলে বিক্রি করেন। ক্রেতা দুটি দলিলমূলে ২১ শতক ভূমি দলিলমূলে নিজ নামে নামজারি করিয়ে সরকারি খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছেন। কিন্তু গত ২০২৪ সালের ২৩ অক্টোবর ধর্মপাশা উপজেলার দিকজান গ্রামের চন্দ্র কুমার দাস, জাকির মিয়া, আয়না মিয়া, বাবুল মিয়া, কামনা দাস, রাজন দাস, টুটুল দাস, শুধন দাস ও শরিফ মিয়া রাতারাতি জমিতে দোকানঘর নির্মাণ করে অবৈধভাবে ভোগদখল শুরু করে। এ নিয়ে এলাকায় শালিস বিচার হলেও বিবাদীরা বিচার না মেনে অবৈধভাবে ভোগ দখলে থাকে। এ ঘটনায় জমির প্রকৃত মালিক অভিজিৎ সরকার থানায় মামলাও দায়ের করেন। পরে তিনি আম মোক্তার নামায় অভিজিৎ এর শ^শুড় সুনামগঞ্জ শহরের দীপু তালুকদারকে এই খরিদা জমিটুকু দেখভালের দায়িত্ব দিলে তিনি ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গত ১৪ মে দখল প্রদানে সহযোগিতা চেয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দখলবাজদের একাধিক নোটিশ দেন। অবশেষে তিনি গত ২৬ জুন শুক্রবার এলাকায় সুখাইর মৌজা এলাকাস্থিত সুখাইর বাজারে গিয়ে দখলবাজদের উচ্ছেদ করে ভূমির মালিক অভিজিৎ সরকারকে দখলকৃত ১৮ শতক জায়গা বুঝিয়ে দেন। বাকি আড়াই শতক জায়গায় ঘরে মালামাল থাকায় দখলকারি ও এলাকাবাসীর আহ্বানে ১ সপ্তাহ সময় দেন।

এ ব্যাপারে জমির মালিক অভিজিৎ সরকারের শ্বশুড় অভিযোগকারী দীপু দাস বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহোদয়ের মাধ্যমে বাকি আড়াই শতক জায়গা এক সপ্তাহের মধ্যে বুঝিয়ে দেওয়ার সময় নিয়েছে। আমরা উনার কথা রেখেছি। এক সপ্তাহ পর আমরা আমাদের অবশিষ্ট জায়গায় দখল নেব। এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের অভিযোগ করার পর অভিযোগকারীর কাগজ পর্যালোচনা এবং যাছাই করে যারা অন্যায়ভাবে দখল করে রেখেছিল তাদেরকে একাধিক নোটিশ দিয়েছিলাম। অবশেষ শুক্রবার সরেজমিন গিয়ে তাদের উচ্ছেদ করে জমির মালিককে জায়গা বুঝিয়ে দিয়েছি। বাকি আড়াই শতকে মালামাল থাকায় তারা এক সপ্তাহ সময়ে চেয়ে নিয়েছেন। এক সপ্তাহ পরে মালিককে জায়গা বুঝিয়ে দেবেন। 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত

সবুজ বাংলাদেশ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরলস এই হামলায় আরও অন্তত ১ লাখ ৩ হাজার ২৫৮ জন ব্যক্তিও আহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭১২ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ১ লাখ ৩ হাজার ২৫৮ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৭ জন নিহত এবং আরও ১৮২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের

আরও পড়ুন
language Change