তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

চিকিৎসকের চেম্বার ছেড়ে বেরিয়ে অনেক রোগীর মনে একটাই প্রশ্ন জাগে, এত পরীক্ষার কী দরকার? কেউ কেউ ভাবেন, ডাক্তার আসলে রোগ শনাক্ত করতে পারেননি, তাই পরীক্ষার আশ্রয় নিয়েছেন। আবার কারও সন্দেহ, এর পেছনে নাকি আর্থিক স্বার্থ লুকিয়ে। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সত্যিটা একদম অন্য রকম।

একসময় ডাক্তারি নির্ভর করত শুধু রোগীর কথায় আর শারীরিক লক্ষণে রোগী কী বলছে, চিকিৎসক কী দেখছেন আর শুনছেন। এই পদ্ধতিতে ভুল রোগ নির্ণয়, অপ্রয়োজনীয় চিকিৎসা ও অকালমৃত্যুর হার ছিল ভয়াবহ। ঊনবিংশ শতাব্দীতে পরীক্ষাগারনির্ভর চিকিৎসার যাত্রা এবং বিংশ শতাব্দীতে ইমেজিং প্রযুক্তির বিস্ফোরণ চিকিৎসায় এনে দিল এক নীরব বিপ্লব। আজ রক্তের অণুপরীক্ষা, জৈব রাসায়নিক বিশ্লেষণ, জেনেটিক স্ক্রিনিং, সিটি স্ক্যান, এমআরআই বা বায়োমার্কার ছাড়া আধুনিক চিকিৎসা আদৌ কল্পনা করা যায় না। চিকিৎসাবিজ্ঞানে একটি বহুল প্রচলিত উক্তি: উপসর্গ clues দেয়, কিন্তু পরীক্ষা দেয় প্রমাণ। যেমন বুকব্যথা হতে পারে গ্যাস্ট্রিকের কারণেই, আবার তা হৃদরোগের ইঙ্গিতও হতে পারে। জ্বর ভাইরাসঘটিত সংক্রমণেও আসতে পারে, আবার ক্যান্সার, অটোইমিউন রোগ বা প্রাণঘাতী ব্যাকটেরিয়াল ইনফেকশনেও। তাই শুধু উপসর্গ দেখে সব ক্ষেত্রে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো চিকিৎসাশাস্ত্র সম্মত নয়। এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার নাম ডায়াগনস্টিক রিজনিং। একজন দক্ষ চিকিৎসক প্রথমে রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষার ভিত্তিতে সম্ভাব্য রোগগুলোর একটি তালিকা তৈরি করেন। তারপর পরীক্ষার মাধ্যমে সেগুলো যাচাই করেন কোনটা সত্যি, কোনটা নয়। পরীক্ষা কখনো রোগ নির্ণয়ের বিকল্প নয়, বরং রোগ শনাক্তকরণকে নিশ্চিত, নির্ভুল ও নিরাপদ করার বিজ্ঞানভিত্তিক হাতিয়ার।

শুধু তাই নয়, পরীক্ষা শুধু বর্তমান রোগই ধরে না, বরং ভবিষ্যতের ঝুঁকিও চিহ্নিত করে। রক্তের শর্করা, কোলেস্টেরল, কিডনি-লিভারের এনজাইম, ক্যান্সারের বায়োমার্কার বা হৃদরোগের ঝুঁকি নির্দেশক উপাদান-এসব পরীক্ষা চিকিৎসককে দেখায় রোগের আগামী পথচিত্র। অনেক সময় লক্ষণ প্রকাশের অনেক আগেই পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে বিপদের পূর্বাভাস। বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার সাফল্যের ইতিহাসও একথাই বলে। গড় আয়ু বেড়েছে, শিশুমৃত্যু কমেছে, হৃদ্‌রোগ ও সংক্রামক রোগে মৃত্যু হার কমেছে এই সব অর্জনের পেছনে যেমন : ওষুধ, তেমনি যুগান্তকারী ভূমিকা রেখেছে নির্ভুল রোগনির্ণয় প্রযুক্তি। অবশ্যই, অপ্রয়োজনীয় পরীক্ষা কখনো কাম্য নয়। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা এড়িয়ে যাওয়া বা তা নিয়ে অমূলক সন্দেহ পোষণ রোগীর জন্যই ক্ষতিকর হতে পারে। মনে রাখবেন, চিকিৎসক রোগীর গল্প শোনেন কান দিয়ে, শরীর পরীক্ষা করেন হাত দিয়ে, কিন্তু শরীরের অদৃশ্য সত্য দেখেন পরীক্ষার আলোয়। তাই পরীক্ষা-নিরীক্ষা চিকিৎসকের অক্ষমতার নয়, বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নির্ভুলতা, নিরাপত্তা ও জবাবদিহিতার প্রতীক। ইলনেস অ্যানজাইটি ডিজঅর্ডার (পূর্বের ‘হাইপোকন্ড্রিয়াসিস’) নামে এক মানসিক রোগে ভুক্তভোগী রোগীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তাদের দেহে কোনো গুরুতর অসুখ আছে বারবার পরীক্ষায় কিছু না পাওয়া গেলও। ফলে তারা একের পর এক চিকিৎসক বদলান, বিভিন্ন বিশেষজ্ঞের দ্বারস্থ হন এবং নতুন নতুন পরীক্ষার জন্য চাপ দেন। এই প্রবণতাকে ‘ডক্টর শপিং’ (Doctor Shopping) বলে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লামা উপজেলার সব রিসোর্ট বন্ধ ঘোষণা

লামায় সব রিসোর্ট বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের ঢালুতে অবস্থিত প্রায় ৭৫টি রিসোর্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন। তিনি জানান, মিরিঞ্জা ভ্যালিসহ লামার প্রায় সবগুলো রিসোর্ট পাহাড়ের ঢালুতে থাকায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকলের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান আজ বৃষ্টিপাত কম,আগামী শুক্রবার ও শনিবার মাত্রা কম থাকলেও ১৩ই জুলাই

আরও পড়ুন
language Change