তারিখ লোড হচ্ছে...

কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক!

জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’

জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’
পাঠক সংখ্যা
638

মো.হাবিবুর রহমানঃ

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ‘এল নিনো’ দ্রুত একটি শক্তিশালী রূপ ধারণ করতে যাচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে চরম বৈরী আবহাওয়ার শঙ্কা বাড়ছে বলে শুক্রবার (৩ জুলাই) সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, এল নিনোর প্রভাব ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি দ্রুতই আরও শক্তি সঞ্চয় করবে। সম্ভাব্য এই ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এল নিনো মূলত একটি প্রাকৃতিক জলবায়ু চক্র। এর প্রভাবে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্বাংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুর চাপ ও বৃষ্টিপাতের ধরনে ব্যাপক পরিবর্তন আসে। সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর এল নিনো তৈরি হয় এবং এটি ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হয়। এই পরিস্থিতি দক্ষিণ আফ্রিকায় খরা ডেকে আনে বলে জানা যায়। অর্থনীতিবিদেরা ইতিমধ্যে সতর্ক করে বলেছেন, এর ফলে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। আবহাওয়ার এই অবস্থা মূলত এল নিনো এবং এর ঠিক বিপরীত অবস্থা ‘লা নিনা’-এর মধ্যে ওঠানামা করে। এ দুয়ের মাঝামাঝি সময়ে একটি নিরপেক্ষ অবস্থাও বিরাজ করে। ডব্লিউএমওর মাসিক গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট বা বৈশ্বিক ঋতুভিত্তিক জলবায়ু হালনাগাদ প্রতিবেদনে জুলাই-সেপ্টেম্বর মাসে একটি শক্তিশালী এল নিনো পরিস্থিতি দ্রুত তৈরি হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি এল নিনো পরিস্থিতিকে দুর্বল, মাঝারি, শক্তিশালী ও অতি শক্তিশালী-এই চারটি স্তরে ভাগ করে থাকে। অর্থাৎ, এবারের এল নিনো চারটির মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্তরে (শক্তিশালী) পৌঁছাতে যাচ্ছে। ডব্লিউএমও বলেছে, গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী মাসগুলোতে এটি দ্রুত আরও শক্তিশালী হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বিশ্বের অনেক অংশে চরম বৈরী আবহাওয়া দেখা দেওয়ার আশঙ্কা বাড়ছে।

তাপপ্রবাহের ঝুঁকি: জেনেভাভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, শীর্ষস্থানীয় বৈশ্বিক জলবায়ু কেন্দ্রগুলোর তৈরি করা পূর্বাভাসে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্বাংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ধারাবাহিকভাবে ও উল্লেখযোগ্য হারে বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। সংস্থাটি বলছে, মূল পর্যবেক্ষণ অঞ্চলগুলোতে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রার অসংগতি ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন জলবায়ু মডেলের পূর্বাভাসের মধ্যে ‘অসাধারণ মিল’ পাওয়া গেছে বলে জানিয়েছে ডব্লিউএমও, যা এই আশঙ্কার ওপর উচ্চ মাত্রার আস্থা প্রদান করে। ডব্লিউএমও আরও জানিয়েছে, উত্তর গোলার্ধে শরৎকালজুড়ে এল নিনো আরও শক্তিশালী হতে থাকবে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব ছড়িয়ে পড়বে। অন্যদিকে নিরক্ষীয় আটলান্টিক অববাহিকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উষ্ণ থাকবে বলে ধারণা করা হচ্ছে। গতবারের এল নিনোর প্রভাবে ২০২৩ সাল ছিল রেকর্ড অনুযায়ী দ্বিতীয় উষ্ণতম বছর। আর ১৮৫০-১৯০০ সালের প্রাক্-শিল্প যুগের গড়ের চেয়ে প্রায় ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা নিয়ে ২০২৪ সাল ছিল সর্বকালের সবচেয়ে উষ্ণ বছর। সাধারণত এল নিনো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত রূপ ধারণ করলেও, এর ফলে তাপমাত্রার তীব্র বৃদ্ধি সাধারণত বেশ কিছুটা পরে অনুভূত হয়। ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাউলো বলেন, এল নিনো পরিস্থিতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি দ্রুত একটি শক্তিশালী রূপ ধারণ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে অনেক অঞ্চলে খরা ও ভারী বৃষ্টির শঙ্কা তীব্র হবে এবং স্থলভাগ ও সমুদ্রে তাপপ্রবাহের ঝুঁকি বাড়বে। সংস্থাটি জানিয়েছে, তারা প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য, বিশেষ করে কৃষি ও স্বাস্থ্যের মতো জলবায়ু-সংবেদনশীল খাতগুলোকে সাহায্য করার উদ্দেশ্যে আগাম সতর্কীকরণ সহায়তা বাড়াচ্ছে। সাউলো বলেন, উন্নত ঋতুভিত্তিক পূর্বাভাস এবং আগাম সতর্কতা জীবন বাঁচাতে এবং আমাদের অর্থনীতি ও সম্প্রদায়ের ওপর বিরূপ প্রভাব কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাপমাত্রার প্রভাব: হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, মেরু অঞ্চল ছাড়া পৃথিবীর প্রায় সব জনবহুল এলাকা (৬০ ডিগ্রি দক্ষিণ থেকে ৬০ ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত) জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার জোরালো আশঙ্কা রয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের বৃষ্টিপাতের পূর্বাভাসও শক্তিশালী এল নিনোর সঙ্গে সংগতিপূর্ণ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশসহ পুরো ভারতীয় উপমহাদেশ এবং অস্ট্রেলিয়ার বড় অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। ডব্লিউএমও বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে এল নিনোর পুনরাবৃত্তি বা তীব্রতা বৃদ্ধির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সংস্থাটি বিশ্বাস করে যে, জলবায়ু পরিবর্তন এল নিনোর প্রভাবগুলোকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে। কারণ, সাগর ও বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার ফলে তাপপ্রবাহ ও ভারী বৃষ্টিপাতের মতো চরম আবহাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও আর্দ্রতার প্রাপ্যতা বেড়ে যায়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে এল নিনোর কারণে সৃষ্ট উষ্ণ জলরাশি প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে হ্যারিকেন বা ঘূর্ণিঝড় সৃষ্টিতে ইন্ধন জোগাতে পারে, অন্যদিকে আটলান্টিক মহাসাগরে এগুলোর উৎপত্তিতে বাধা সৃষ্টি করতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে

নিজস্ব প্রতিবেদক দুর্নীতি দমন কমিশনের দুদক করা একটি মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর ঢাকা মহানগর বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ফরহাদ হোসেন অবৈধভাবে এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। আবেদনে আরও বলা হয়, ফরহাদ হোসেন বর্তমানে অন্য

আরও পড়ুন
language Change