তারিখ লোড হচ্ছে...

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম

ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন

ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন গারো পাহাড় অবৈধ বালু উত্তোলনের কারণে মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি ছড়া ও নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করে চলেছে। প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দিলেও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত গারো পাহাড়সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। পরে সেই বালু মাহিন্দ্র, অটোভ্যান, ট্রলি ও অন্যান্য ছোট যানবাহনে করে বিভিন্ন এলাকায় পরিবহন করা হয়। রাতের আঁধারে এসব যানবাহনের অবাধ চলাচলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

অভিযোগ রয়েছে, প্রশাসনের উপস্থিতি কমে গেলে আবারও সক্রিয় হয়ে ওঠে বালু উত্তোলনকারী চক্র। মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিকবার জরিমানা আদায় এবং কারাদণ্ড দেওয়া হলেও তা স্থায়ীভাবে অবৈধ কার্যক্রম বন্ধ করতে পারছে না। ফলে পরিবেশ ধ্বংসের পাশাপাশি সরকারের রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। পরিবেশবিদদের মতে, পাহাড়ি এলাকা থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে ছড়া ও নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে ভূমিক্ষয়, পাহাড় ধস, জীববৈচিত্র্যের ক্ষতি এবং কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে। বর্ষা মৌসুমে এসব এলাকার ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে। স্থানীয়রা আরও জানান, রাতভর বালুবাহী মাহিন্দ্র, অটোভ্যান ও ট্রলির চলাচলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, শব্দদূষণ বাড়ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। তাদের দাবি, শুধু অভিযান পরিচালনা নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাতের বেলায় নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি এবং বালু পরিবহনে ব্যবহৃত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন বলেন, অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গারো পাহাড়ের গুরুত্ব অপরিসীম। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগই পারে এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে। সচেতন মহলের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গারো পাহাড়কে অবৈধ বালু উত্তোলনের হাত থেকে রক্ষা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁদাবাজির অভিযোগ জবি ছাত্রীহল কর্মকর্তা আনোয়ারের বিরুদ্ধে

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের একমাত্র কর্মকর্তা মো আনোয়ার হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে হলের ক্যান্টিন ম্যানেজার রাফসান জানি রুবেল। ক্যান্টিন ম্যানেজার রুবেল দৈনিক ভোরের দর্পণ কে বলেন, ক্যান্টিন চালাতে হলে আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা আর প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিতে হবে এবং তার কথা মতো চলতে হবে। তা না হলে আমার টেন্ডার বাতিল করে দেওয়া হবে। হলের কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উঠেছে একাধিক অভিযোগ। ল্যাব টেকনিশিয়ান থেকে সেকশন অফিসারের এই পদোন্নতি পর্যন্ত তার নামে পাওয়া গেছে নানা অনিয়ম। হলের কর্মচারীদের স্বাক্ষরিত এক অভিযোগ পত্র থেকে জানা যায়, তিনি কর্মচারীদের সাথে অশোভন আচরণ করেন।তার বিরুদ্ধে অভিযোগ করলে হুমকি ধমকি এমনকি চাকরিচ্যুত করার ভয় প্রদর্শন করেন। ইতিমধ্যে হলের চার কর্মচারী

আরও পড়ুন
language Change