তারিখ লোড হচ্ছে...

প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক

প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু

প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য মন্ত্রী ইকবাল হাসান টুকু
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের আধুনিকায়ন, দক্ষ জনবল সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুরে নবনির্মিত ‘তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই কেন্দ্রটি চালুর মাধ্যমে স্থানীয় তাঁতশিল্পে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। উদ্বোধনের পর এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “সরকারের লক্ষ্য দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানে উন্নীত করা। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ কেন্দ্রটি স্থানীয় তরুণ-তরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিতে তাঁতশিল্পের অবদানকে আরও সুদৃঢ় করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, সিরাজগঞ্জ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম প্রধান তাঁতশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। আধুনিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে এই শিল্পকে বর্তমান বাজারের সাথে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব। তিনি স্থানীয় তাঁত উদ্যোক্তাদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, রাশেদুল হাসান রঞ্জন, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এবং জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

এছাড়াও সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র সাহা, লিয়াজোঁ অফিসার অমিত সরকার এবং সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি মোঃ আনিছুর রহমান, বাগবাটি ইউনিয়নের প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি মোঃ রফিকুল আলমসহ তাঁত বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, তাঁত উদ্যোক্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তাদের মতে, এই প্রশিক্ষণ কেন্দ্রটি চালুর ফলে স্থানীয় তাঁতীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে উঠবে। এটি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়াতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি দেশ-বিদেশের বাজারে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত পণ্যকে আরও প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ করে তুলতে কার্যকর অবদান রাখবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান

অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান

ডেস্ক রিপোর্টঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জান মাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন। শনিবার (১৩ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। ফেসবুক স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন,গতকাল ঢাকা ৮আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরের দিনেই এ ঘটনা জাতিকে অত্যন্ত বিক্ষুব্ধ করেছে। আমরা আশা করছি,সরকার অতিদ্রুত অপরাধীদের গ্রেফতার করবে এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে। তিনি বলেন,আমি সব দলের নেতাকর্মীদের অনুরোধ করছি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে। যে কোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য। কোনো হঠকারিতাই কাম্য নয়। তিনি আরও বলেন,অন্তর্বর্তী

আরও পড়ুন
language Change