তারিখ লোড হচ্ছে...

সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান

সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদঃ

বর্তমান বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির যুগে অপসংস্কৃতির আগ্রাসন রোধ এবং দেশীয় ঐতিহ্য রক্ষায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উপ পরিচালক এ বিএম রফিকুল ইসলাম এর উপস্থাপনায়, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামালের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা জনাব সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর চীফ রিপোর্টার ফারুক আহমেদ, দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার পীর জোবায়ের সহ অনেকে এ সেমিনারে অংশগ্রহণ করেন।

আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সেমিনার ও কর্মশালায় এই আহ্বান জানানো হয়।

সাংস্কৃতিক আগ্রাসন রোধ বিষয়ক এই সেমিনারে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং বিদেশি চলচ্চিত্র ও বিনোদনমূলক কনটেন্টের অতি বিস্তারে দেশের তরুণ সমাজের রুচি ও জীবনধারায় নেতিবাচক পরিবর্তন আসছে। এর ফলে দেশীয় ভাষা, পোশাক ও খাদ্যাভ্যাসে বৈশ্বিক প্রভাব বাড়ছে, যা আমাদের নিজস্ব সংস্কৃতিকে সংকটের মুখে ফেলছে। সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বাংলাদেশের লোকসংগীত (বাউল, ভাটিয়ালি, জারি-সারি), কারুশিল্প (নকশিকাঁথা, মসলিন), পহেলা বৈশাখ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে এ দেশের মূল সাংস্কৃতিক শক্তি হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে মিডিয়া ও তথ্য সাক্ষরতা বাড়ানো অত্যন্ত জরুরি।

সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে কর্মশালায় সাংবাদিকদের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে: গণমাধ্যমে দেশীয় লোকসংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নিয়মিত তথ্যচিত্র ও বিশেষ প্রতিবেদন প্রকাশ করা। অপসংস্কৃতি ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে জনগণকে সচেতন করতে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করা। প্রান্তিক ও স্থানীয় শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের সৃজনশীল কাজকে গণমাধ্যমে তুলে ধরা। ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় সংস্কৃতিভিত্তিক ইতিবাচক ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট প্রচার করা। সেমিনারে সংস্কৃতির এই সংকট মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, তরুণ সমাজ এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সবার যৌথ প্রচেষ্টায় একটি আত্মবিশ্বাসী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১০ হাজার কোটি টাকার প্রকল্পে ৭ শত কোটি টাকা লোপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ ২০০৩ সালে সহকারী প্রকৌশলী হিসাবে বিআইডব্লিউটিএ যোগদান করেন মো: ছাইদুর রহমান। মাত্র ১২ বছর চাকুরীকালে নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এরপর অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদন্নোতি পান। বর্তমানে পরিচালক আইটি সেল অতি: দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ধারাবাহিক ভাবে প্রায় ১০ হাজার কোটি টাকার ৪ টি ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক তিনি। ২৪ টি নৌপথ ড্রেজিং কাজে প্রায় ৭ শত কোটি টাকা লোপাটের অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে। প্রকৌশলী মোঃ ছাইদুর রহমান কুড়িগ্রাম জেলার ত্রিমোহনী থানার মুক্তারামপুর (ত্রিমোহনী) গ্রামের মৃত আনিসুর রহমানের পুত্র। ছাত্র জীবনে অন্যের বাড়িতে লজিং মাষ্টার থেকে যিনি লেখাপড়া করেছেন। চাকুরী জীবনের মাত্র কয়েক বছরে সেই হতদরিদ্র মো: ছাইদুর রহমানের আলাদিনের চেরাগ পাওয়ার মত ঘটনা ঘটেছে। দুদক সুত্রে জানাগেছে,অতি: প্রধান প্রকৌশলী ড্রেজিং মো: ছাইদুর রহমান, মোঃ দিদার এ

আরও পড়ুন
language Change