তারিখ লোড হচ্ছে...

চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রাজউকে সাবেক ছাত্রনেতার জাদুকরী উত্থান: ক্ষমতার দাপটে পলাশের অবৈধ সম্পদের পাহাড়! চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষের চারা বিতরণ দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ফায়ার সার্ভিসে ড্রাইভারের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহ... সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা মানুষের মাঝে আশার আলো জ্বালাচ্ছে আমরা বিএনপি পরিবার বরগুনার তালতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ সাংবাদিকের পা কেটে নেওয়া ও ছেলেকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

রাজউকে সাবেক ছাত্রনেতার জাদুকরী উত্থান: ক্ষমতার দাপটে পলাশের অবৈধ সম্পদের পাহাড়!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ 

​রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার ও উন্নয়ন নিয়ন্ত্রণ-১ শাখার উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) পলাশ সিকদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে সম্প্রতি দুদকের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মানসী বিশ্বাস। ​দুদকের প্রাথমিক তথ্যানুযায়ী, ২০১৫ সালে চাকরিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালের জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ তার মোট আয় ছিল প্রায় ৩৪ লাখ ৩১ হাজার ৪৮১ টাকা। অথচ দুদকে জমা দেওয়া অভিযোগে দাবি করা হয়েছে, একই সময়ে তার নামে ও বেনামে প্রায় ৫ কোটি টাকার সম্পদ গড়ে উঠেছে। পাশাপাশি, বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

​গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুদকে জমা দেওয়া অভিযোগ অনুযায়ী, নেছারাবাদে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে একটি ডুপ্লেক্স বাড়ি, মেজো বোনের নামে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা বাড়ি এবং বাবার নামে ৩৫ লাখ টাকায় ১ একর ২৫ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। ​ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় শ্যালকের নামে ৫ কাঠার প্লটে ভবন নির্মাণ এবং বসুন্ধরায় চলমান আরেকটি বাড়ির নির্মাণকাজ তার শালার নামে কেনা হয়েছে মর্মে গুঞ্জন রয়েছে। তিনি প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের একটি টয়োটা হ্যারিয়ার জিপ ব্যবহার করলেও বিআরটিএর নথি অনুযায়ী সেটি আফসানা মরিয়ম নামক এক ব্যক্তির নামে নিবন্ধিত। বিষয়টি দুদক যাচাই করছে। প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও নিজেকে ভূমিহীন দেখিয়ে সরকারি এক একর জমি বন্দোবস্ত নেওয়ার অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

​২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন পর্যালোচনায় দেখা যায়, পলাশ সিকদার তার বার্ষিক করযোগ্য চাকরিজনিত আয় ৫ লাখ ৪৮ হাজার ১০০ টাকা এবং নিট সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৬৬ হাজার ১৬২ টাকা দেখিয়েছেন। নথি অনুযায়ী, বছর শেষে ব্যাংকে জমা ছিল ১২ হাজার ১৬৪ টাকা, হাতে নগদ ৭২ লাখ ৮৯ হাজার ১০ টাকা, ১০ লাখ টাকার প্রাইজবন্ড এবং পিরোজপুর ও কুমিল্লায় জমির মালিকানা রয়েছে। এছাড়া ৫০ ভরি স্বর্ণের উল্লেখ থাকলেও এর আর্থিক মূল্য শূন্য টাকা দেখানো হয়েছে। তিনি পিতার মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে ২০ লাখ ১২ হাজার ৫০০ টাকা নগদ পাওয়ার দাবিও করেছেন। ​অন্যদিকে, তার স্ত্রী ফারজানা আক্তারের আয়কর রিটার্নে বার্ষিক ব্যবসায়িক আয় ৫ লাখ টাকা এবং নিট সম্পদের পরিমাণ ৪৭ লাখ ২৫ হাজার টাকা দেখানো হয়েছে। এর মধ্যে নগদ ও ব্যাংক ব্যালেন্স প্রায় ৩৪ লাখ ৫৫ হাজার টাকা, হাতে নগদ ৮ লাখ টাকা এবং ২ লাখ টাকার প্রাইজবন্ড রয়েছে। তার রিটার্নেও ৫০ ভরি স্বর্ণের উল্লেখ থাকলেও মূল্য শূন্য দেখানো হয়েছে।

​স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার, নির্বাচনে বিপুল অর্থ ব্যয় এবং রাজউকে দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, নকশা অনুমোদন ও ভূমি ব্যবহার ছাড়পত্র সংক্রান্ত কাজে অনিয়মের মাধ্যমে এসব অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে। এছাড়া একটি বহুতল ভবনের নকশা জালিয়াতির অভিযোগেও পৃথক অনুসন্ধান চলছে। ​রাজউকের একাধিক সূত্র জানিয়েছে, নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এ বিষয়ে রাজউকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ​সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সম্প্রতি নিজের প্রশাসনিক অবস্থান পুনর্বহালের লক্ষ্যে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। এ ছাড়া তৎকালীন সরকারের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির উদ্দেশ্যে কুমিল্লার মেঘনা উপজেলার একটি আবাসন প্রকল্পে জমি কেনা এবং অন্য কর্মকর্তাদের সেখানে জমি কিনতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে। তবে এসব দাবির স্বাধীন সত্যতা বা সরকারি তদন্তের কোনো ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

​সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলাশ সিকদার গণমাধ্যমকে বলেন, “আমি সাধু নই, আপনি নিউজ করেন।” তবে তিনি অভিযোগগুলোর বিষয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। ​দুদকের একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য, ব্যাংক লেনদেন, আয়কর নথি এবং অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ​উল্লেখ্য, পলাশ সিকদারের বিরুদ্ধে উত্তরায় এক জমিতে দুটি নকশার অনুমোদন দিয়ে কোটি টাকা ঘুষ গ্রহণ এবং শাহজাহানপুরে ডেভেলপারকে নকশা ছাড়াই ভবন নির্মাণের মৌখিক অনুমোদন দিয়ে ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে অনুসন্ধানের বিস্তারিত তথ্য পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

বিস্তারিত আসছে দ্বিতীয় প্রতিবেদনে!

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা চেষ্টা করে আসছেন, তবে তাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না। জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে শহীদ পরিবারগুলো বিষয়টিকে ‘সার্কাস’ বলেও অভিহিত করেছেন। তারা জানান, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী

আরও পড়ুন
language Change