তারিখ লোড হচ্ছে...

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষের চারা বিতরণ দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ফায়ার সার্ভিসে ড্রাইভারের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহ...

এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বাজার থেকে সংগ্রহ করা বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। বোতলজাত তেলের তুলনায় খোলা তেলে এ দূষণের মাত্রা আরও বেশি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য ঢাকার তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপারশপ ও খোলা বাজার থেকে সয়াবিন তেলের ৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরে আধুনিক স্পেকট্রোস্কোপিক ও রাসায়নিক পদ্ধতিতে সেগুলোর বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, খোলা সয়াবিন তেলে বোতলজাত তেলের তুলনায় অন্তত ১ দশমিক ২৪ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক রয়েছে। খোলা তেলের প্রতি লিটারে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এর মধ্যে তেজগাঁও এলাকা থেকে সংগ্রহ করা খোলা তেলের নমুনায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। শিল্পকারখানার ঘনত্ব, টেক্সটাইল ও প্লাস্টিক কারখানার নিকটবর্তী অবস্থান এবং একই পাত্র বারবার ব্যবহারের কারণে এমন দূষণ ঘটতে পারে বলে মনে করছেন গবেষকরা।

পরীক্ষাগারে বিশ্লেষণে তেলের নমুনায় ছয় ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়েছে। এগুলো হলো—লো-ডেনসিটি পলিইথিলিন (এলডিপিই), হাই-ডেনসিটি পলিইথিলিন (এইচডিপিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিইথিলিন টেরেফথালেট (পিইটি), পলিইউরেথেন (পিইউ) এবং নাইলন। গবেষকদের দাবি, ভোজ্যতেলে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি এই প্রথম কোনো গবেষণায় শনাক্ত হলো। পাওয়া কণাগুলোর ৮২ দশমিক ৫ শতাংশ ছিল আঁশ বা ফাইবারজাতীয় এবং ৫৬ দশমিক ২৯ শতাংশ ছিল স্বচ্ছ প্রকৃতির।

গবেষণায় আরও বলা হয়েছে, খাদ্যের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। তাদের শরীরে প্রতিদিন গড়ে ৭৭ দশমিক ২১টি এবং বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশের আশঙ্কা রয়েছে। একটি শিশু জীবদ্দশায় প্রায় ২০ লাখ ৯০ হাজার প্লাস্টিক কণা গ্রহণ করতে পারে বলেও গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষকদের মতে, এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা পরিপাকতন্ত্রের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ এবং কোষের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো কোষের দেয়াল ভেদ করে রক্তে প্রবেশের ঝুঁকি বহন করে।

গবেষণা দলের প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, মাইক্রোপ্লাস্টিক বর্তমানে একটি উদীয়মান দূষক, যা মানবদেহের প্রজননতন্ত্র ও বিপাকীয় ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। তিনি প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার (রিসাইক্লিং) বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া মানসম্মত ফিল্টারের ব্যবহার, খোলা তেল বিক্রিতে কার্যকর নিয়ন্ত্রণ এবং খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের জন্য দ্রুত জাতীয় নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন গবেষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন

সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন

  নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগীদের সর্বাধুনিক পদ্ধতিতে এবং অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কার্ডিওলজি চিকিৎসা প্রদান করার কথা থাকলেও হাসপাতালের ডায়াগনস্টিক উইং পিছিয়ে রয়েছে। বর্তমানে প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি এই তিনটি বিভাগ মিলে যে সীমিত সংখ্যক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়, তা রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের জন্য পর্যাপ্ত নয়। থাইরয়েড ফাংশন টেস্ট, কোয়াগুলেশন প্রোফাইল, প্রোক্যালসিটোনিন, ইউরিন রুটিন, সিরাম আয়রন প্রোফাইলসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা এখানে করা সম্ভব হচ্ছে না অথচ এগুলো হৃদরোগের চিকিৎসা নিতে আসা রোগীদের সঠিক সেবা নির্ধারণের সাথে সরাসরি সম্পর্কিত। ফলে রোগীদের অন্য হাসপাতাল থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করে পরীক্ষা করাতে হয় অথবা অসম্পূর্ণ ডায়াগনসিস নিয়েই চিকিৎসা সমাপ্ত করতে হয়। হাসপাতালের শিশু বিভাগে জন্মগত হার্টের ছিদ্র নিয়ে ভর্তি আছেন দেড় বছরের একটি শিশু। চুড়ান্ত অপারেশন টেবিলে

আরও পড়ুন
language Change