তারিখ লোড হচ্ছে...

ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ...

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা

পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে টানা তিন মাস মাছ ও অন্যান্য জলজ সম্পদ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। প্রতিবছরের মতো এবারও জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খাল ও বনসংলগ্ন জলাশয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া বননির্ভর নিবন্ধিত জেলেদের জন্য এবারই প্রথমবারের মতো খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। এতে স্বস্তি ফিরেছে সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো জেলে পরিবারের মাঝে।

প্রতি বছর প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খাল ও বনসংলগ্ন জলাশয়ে মাছ, কাঁকড়াসহ বিভিন্ন জলজ সম্পদ আহরণ নিষিদ্ধ থাকে এ সময় বননির্ভর হাজারো জেলে কর্মহীন হয়ে পড়েন। জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকারের এ নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও জেলেদের জীবিকায় তৈরি হয় সংকট। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে এবার প্রথমবারের মতো নিবন্ধিত বননির্ভর জেলেদের জন্য খাদ্য সহায়তা চালু করা হয়েছে।

সরকারের এ কর্মসূচির আওতায় সুন্দরবনের ওপর নির্ভরশীল নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ সহায়তা জেলে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবিকার তাগিদে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের প্রবণতা কমাতে সহায়ক হবে।

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী জেলেরা। তারা জানান, নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারায় এতদিন পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হতো। সরকারের এ সহযোগিতা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তবে শুধু খাদ্য সহায়তা নয়, ভবিষ্যতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থারও দাবি জানান তারা।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, এর আগে কখনো সুন্দরবননির্ভর জেলেদের জন্য এ ধরনের খাদ্য সহায়তার ব্যবস্থা ছিল না। বর্তমান সরকার প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করেছে। সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও মোংলা এলাকার মোট ৮ হাজার ২৭১ জন নিবন্ধিত জেলের জন্য ৬ হাজার ৬৬২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। রামপাল এলাকায় জেলের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় সেখানে বরাদ্দও কিছুটা কম রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার একদিকে সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণ করছে, অন্যদিকে বননির্ভর মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে। ভবিষ্যতেও জেলেদের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

মোংলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন) মোঃ জাহিদুল ইসলাম বলেন, সুন্দরবননির্ভর নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী বছরে চার দফায় ৮৪ কেজি, ৭০ কেজি, ৫৬ কেজি ও ৩০ কেজি করে চাল প্রদান করা হয়ে থাকে। প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ থাকায় সুন্দরবনের মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি পাবে। খাদ্য সহায়তা কর্মসূচির ফলে জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলতে আরও উৎসাহিত হবেন।

তিনি আরও বলেন বন বিভাগ, মৎস্য বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে সুন্দরবনের নদী-খাল ও বনসংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

নিষেধাজ্ঞাকালীন সময়ে বন বিভাগ, মৎস্য বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন নদী-খাল ও বনসংলগ্ন এলাকায় নিয়মিত অভিযান ও টহল পরিচালিত হচ্ছে। অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের মতে, প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা এবং একই সঙ্গে বননির্ভর জেলেদের খাদ্য সহায়তা প্রদান এই দুই উদ্যোগ একসঙ্গে বাস্তবায়িত হলে সুন্দরবনের মৎস্যসম্পদ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বননির্ভর মানুষের টেকসই জীবন-জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চন্দনাইশ আমানতচ্ছফা বদরুন্নেছা মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যূরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আমানতচ্ছফা বদরুন্নেছা মহিলা কলেজের বার্ষিক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২ মার্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা: আবু মনসুর মো: নিজামদ্দীন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন চট্টগ্রাম চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) ১৪ আসনের সাংসদ ও বর্তমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। তিনি শপথ ও মন্ত্রণালয়ের দায়িত্বে ব্যস্ত থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয় এবং তার অনুরোধে উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শিপ্রা শিকদার, মো: আবু বক্কর, মো: মুজিবুর রহমান চৌধুরী, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসির

আরও পড়ুন
language Change