তারিখ লোড হচ্ছে...

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

পাঠক সংখ্যা
638

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ সদর থানার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ (জিপিএ-৫) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সিরাজগঞ্জ সদর থানা ছাত্রশিবিরের সভাপতি কাউসার তালুকদারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জুনাইদ হোসাইন সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম।

তিনি বলেন, “মেধাবীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ইসলামী মূল্যবোধ ও আদর্শকে ধারণ করে দেশের সুশাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আমীর নাজিম উদ্দীন বলেন, “আজকের এই কৃতিত্ব তোমাদের কঠোর পরিশ্রম ও মেধার ফল। তবে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সব সময় নৈতিকতা ও যোগ্যতায় প্রস্তুত রাখতে হবে।”

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রিজওয়ানুল্লাহ সোয়াইব। তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রসমাজকে কেবল নিজের ক্যারিয়ার নিয়ে ভাবলেই চলবে না, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে মেধা ও চরিত্রকে একসাথে কাজে লাগাতে হবে। আলো ছড়িয়ে সমাজ ও দেশকে গড়ার দায়িত্ব এখন তরুণদের কাঁধে।”

আলোচনা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা উপহার তুলে দেন। উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রক্ত লাগলে রক্ত দেব সারজিস

রক্ত লাগলে রক্ত দেব: সারজিস

ডেস্ক রিপোর্টঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, জান দিয়ে দেব, রক্ত লাগলে রক্ত দেব তবুও কাউকে একটা ভোট চুরি করতে দেব না। শনিবার ১৭ জানুয়ারি রাতে আটোয়ারী উপজেলা জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয়ে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। সারজিস বলেন, আপনাদের বিবেককে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবেন। ২৪ সালের ৫ই আগস্টের পরে এই রাষ্ট্রে সবার জন্য একটা ভালো ফিল্ড ছিল। আপনাদের বিবেককে আবারও প্রশ্ন করে দেখুন, সবার জন্য সমান সুযোগ থাকার পরও কারা এখানে চাঁদাবাজি করেছে, কারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তিনি বলেন, আপনাদের তুলনা করতে হবে কারা এসবের মধ্যে জড়িত। যদি এনসিপির মধ্যে জড়িত থাকে তাহলে আমাদের ভোট দিতে হবে না। যারা এমন কাজ করে

আরও পড়ুন
language Change