তারিখ লোড হচ্ছে...

জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ... দীঘিনালায় তৃতীয় দফায় বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার লংগদুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা... কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ সংস্কার শেষে উদ্বোধন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন দেশে বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নাটোরে হুইপ দুলু বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দে... নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ রাঙামাটি জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, উন্নয়নের প্রতিশ্রুতি-দীপন তালুকদার দীপু অফিস শেষে বাসায় ফেরা হলো না পোশাকশ্রমিক দিনা বেগমের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান

সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

পাঠক সংখ্যা
638

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কার্যনিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ দেওয়ায় সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এই প্রাথমিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাটে ‘সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজ’ এর ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোর-এ ‘আওয়ামী লীগের ‘বালু সাত্তার’ এখন বিএনপির দোসর’ শিরোনামে তিন পর্বের প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে এবং পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের সমর্থনের কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, তাজ উদ্দিন সেখ, আবু হোসাইন বাবু, ইমরুল হক ইমেজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিন্টু শেখ আকস্মিকভাবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। বক্তব্যটির ভিডিওচিত্র দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

ঘটনার পর সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এই নোটিশ জারি করা হয়েছে।

তিনি বলেন, বিএনপির দায়িত্বশীল পদে থেকে গণঅভ্যুত্থানে পতনে যাওয়া সংগঠনের স্লোগান দেওয়ায় কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না—তার লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে জমা দিতে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জায়েদ আলম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “এমন স্লোগান দলীয় শৃঙ্খলা পরিপন্থি। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রাথমিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”

এবিষয়ে শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম ভূঁইয়া ঘটনাটিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে জানান, বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ইতোমধ্যেই তার বিরুদ্ধে প্রাথমিক সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বিতর্কিত স্লোগান দেওয়া শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক শুনে ‘আপনার সাথে পরে কথা বলছি’ বলে ফোন কেটে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি নাহিদ ইসলাম

আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্টারঃ আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটি কোনো দলের বিষয় নয়, এটি বাংলাদেশ ও জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। রবিবার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আমরা আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে না পারলেও সর্বাত্মক চেষ্টা করেছি। এই সরকার জুলাই যোদ্ধাদের জন্য পূর্বের সরকারের চেয়ে বেশি কি করেছে আমরা দেখতে চাই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বাস্তবায়নের বেশ কিছু ক্ষেত্রে বর্তমান সরকারের অনীহা দেখা যাচ্ছে। নাহিদ বলেন, আপনাদের প্রতি আহ্বান ও অনুরোধ থাকবে, আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা

আরও পড়ুন
language Change