তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী

ডিএমপি কমিশনারই থাকছেন শফিকুল ইসলাম

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে ফের দায়িত্ব পাচ্ছেন বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলাম। চাকরির মেয়াদ বাড়িয়ে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে তার চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ডিএমপি কমিশনারের দায়িত্ব নেওয়ার পর জনমুখী পুলিশি সেবার অনন্য উদ্যোগের মধ্য দিয়ে দুই বছর পূর্ণ করেছেন শফিকুল ইসলাম। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। আগামী ৩০ অক্টোবর অবসরে যাওয়ার কথা তার।

ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদটির দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। কমিশনার হওয়ার দৌড়ে অনেকের নামও শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত শফিকুল ইসলামকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

মেয়াদ বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘মেয়াদ বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এক বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। এর বাইরে আমি কিছু জানি না।’

বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ জানুয়ারি পুলিশে যোগ দেন শফিকুল ইসলাম। চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান ছিলেন। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) প্রধান, ঢাকা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রামের পুলিশ কমিশনার, চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার; কুমিল্লা, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশাসন), সিলেট দশম এপিবিএনের অধিনায়ক, সৈয়দপুরে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, ডিএমপির এডিসি, কুমিল্লা ও খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার, সিএমপি, মৌলভীবাজার জেলা ও খাগড়াছড়ির এএসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, ডিএমপি কমিশনারের পদটি পুলিশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদগুলোর মধ্যে একটি। এখানে বিভিন্ন পদমর্যাদার প্রায় ৩৫ হাজার সদস্য রয়েছেন। ডিএমপি পুলিশ বাহিনীর সবচেয়ে বড় ইউনিট হিসেবেও পরিচিত।

কমিশনার হওয়ার দৌড়ে এগিয়ে ছিল যাদের নাম

ডিএমপির পরবর্তী কমিশনার হওয়ার দৌড়ে কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। তাদের মধ্য বিসিএস-১২তম (পুলিশ) ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম। তিনি বর্তমানে নৌ-পুলিশের প্রধান হিসেবে কর্মরত। এছাড়াও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনের নাম শোনা যায়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্নের পর ১৯৯০ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন।

তাছাড়া পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেনের নামও শোনা গিয়েছিল। গোপালগঞ্জের কাশিয়ানীর এ সন্তান ১২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে (পুলিশ ক্যাডার) প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন।

ঢাকার পুলিশপ্রধান হওয়ার দৌড়ে উল্লেখিত তিন সিনিয়র কর্মকর্তার সঙ্গে অপেক্ষাকৃত জুনিয়র এক পুলিশ কর্মকর্তার নামও শোনা গিয়েছিল। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। বাড়ি গোপালগঞ্জ। কমিশনার পদে কোনো চমক থাকলে বিসিএস ১৭তম ব্যাচের জুনিয়র এ কর্মকর্তাও হতে পারতেন নতুন ডিএমপি কমিশনার।

এদিকে পুলিশে সিনিয়র সচিব পদমর্যাদার পদ একটি। সেই পদে রয়েছেন বর্তমান পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ। এছাড়া পুলিশে গ্রেড-১ পদ দুটি। একটি হলো অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন), আরেকটি এসবির প্রধান। এখন র‌্যাবের বর্তমান প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম গ্রেড-১ পাচ্ছেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুই স্ত্রীর তথ্য লুকিয়ে চিকিৎসককে বিয়ের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: দুই স্ত্রীর তথ্য লুকিয়ে এক চিকিৎসককে বিয়ের অভিযোগ উঠেছে মো. আহসান হাবীব নামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীর বিরুদ্ধে। এমনকি তৃতীয় স্ত্রী ও সন্তানকে স্বীকৃতি দেননি বলেও অভিযোগ করেন ওই চিকিৎসক। শুধু এখা‌নেই শেষ না, এই প্রকৌশলীর বিরু‌দ্ধে র‌য়ে‌ছে নানান অ‌ভি‌যোগ। অপরা‌ধের কার‌নে এক বছর তি‌নি চাক‌রি থে‌কেও স্থ‌গিত ছি‌লেন। বর্তমা‌নে তি‌নি নোয়াখা‌লি‌তে কর্মরত র‌য়ে‌ছেন। এ ঘটনায় গত ১০ আগস্ট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ করেন ওই চিকিৎসক। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে ওই প্রকৌশলীর মা চিকিৎসার জন্য পাবনা মেডিকেলে ভর্তি হলে সেখানকার এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয়ের সূত্রেই যোগাযোগ থেকে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই চিকিৎসককে বিয়ের প্রস্তাব দেন তিনি। এ সময় তিনি আগে একটি বিয়ে

আরও পড়ুন
language Change