তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

মোঃ কায়সার হোসেনে কর্তৃক বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে হুমকির অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক।।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিবিএ সভাপতি মোঃ কায়সার হোসেন এর বিরুদ্ধে অন্যান্য অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় লক্ষীপুর জেলায় বদলি করা হয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিবিএ সভাপতি মোঃ কায়সার হোসেন এর বিরুদ্ধে বদলি ও সিলেকশন গ্রেড পাইয়ে দেয়ার বিষয়ে অর্থ লেনদেনের অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগ তদন্তের নিমিত্ত একজন যুগ্মসচিবকে আহ্বায়ক করে ০৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। নারী কেলেঙ্কারী ও অন্যান্য অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তদন্ত কমিটি মোঃ কায়সার হোসেনকে অধিদপ্তরের বাইরে বদলি এবং দুদকে মামলা করার সুপারিশ করে ২০২৩ সনের ডিসেম্বরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মোঃ আসিফ আহসান এর স্বাক্ষরে ১১/০৩/২০২৪ তারিখে তাকে অর্থ ইউনিট হতে লক্ষীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করেন। বদলির আদেশ পেয়ে মোঃ কায়সার হোসেন ১১/০৩/২০২৪ তারিখ বিকেল বেলা প্রশাসন ইউনিটে যেয়ে ক্ষিপ্ত ভাবে অধিদপ্তরের বিভিন্ন জনকে বদলি ও দেখে নেয়ার হুমকি প্রদান করেন মর্মে অভিযোগ উঠেছে। এসময় প্রশাসন ইউনিটের কর্মচারীগণ তার এরুপ কথা বার্তায় হতবম্ভ হয়ে পড়েন। পরবর্তীতে সে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে নিয়োগ, বদলি ও মানহানীকর কথা উল্লেখপূর্বক বেনামী অভিযোগ দিয়েছেন। বেনামী অভিযোগ কর্তৃপক্ষ যাচাই/বাছাই না করেই ইতিমধ্যে কয়েক জনকে বদলি করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে মোঃ কায়সার হোসেন অনুপ্রানিত হয়ে ক্রমান্বয়ে আরও বিভিন্ন জনের বিরুদ্ধে বেনামী অভিযোগ দিয়েই যাচ্ছেন, ফলে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানান,স্ট্যান্ড রিলিজ করে মোঃ কায়সার হোসেনকে বদলিকৃত কর্মস্থল লক্ষীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১৮/০৩/২০২৪ তারিখের মধ্যেই যোগদানের নির্দেশ প্রদান করা হলেও তিনি কর্মস্থলে যোগদান না করে কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোর্টে বদলি আদেশের বিরুদ্ধে মামলা করেছেন মর্মে গুঞ্জন শোনা যাচ্ছে। উল্লেখ্য, ইতোপূর্বে ইনডিপেনডেন্ট টেলিভিশনে “দিনাজপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের এক আয়ার নিকট থেকে ছেলের চাকরি দেয়ার কথা বলে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ফেরত দিচ্ছেন না” মর্মে সংবাদ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সেই সাহসে মোঃ কায়সার হোসেন এখনও কর্তৃপক্ষকে পরোয়া বা তোয়াক্কা করছেন না।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সিবিএ সভাপতি মোঃ কায়সার হোসেন কর্তৃক হুমকি এবং বেনামী অভিযোগ দায়ের করার জন্য তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং বেনামী অভিযোগ যাচাই/বাছাই পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পেনশনে বড় সুখবর ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

ডেস্ক রিপোর্টঃ সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে ২০১৫ সালে পেনশন ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনে সরকার। পেনশন পাওয়ার ন্যূনতম চাকরিকাল কমানো, সর্বোচ্চ পেনশনের হার বৃদ্ধি, গ্র্যাচুইটির নতুন কাঠামো, পারিবারিক পেনশনে শর্ত শিথিল এবং ছুটি নগদায়নের সুবিধা বাড়ানোর ফলে অবসরপ্রাপ্ত ও চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে বাড়তি স্বস্তি। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ অর্জিত মূল বেতনের ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ নির্ধারণ করা হয়। এর ফলে দীর্ঘদিন চাকরি করা কর্মচারীরা অবসরের পর তুলনামূলকভাবে বেশি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পান।প্রজ্ঞাপনে ৫ থেকে ২৫ বছর বা তার বেশি চাকরিকালের জন্য ধাপে ধাপে নতুন পেনশন হার নির্ধারণ করা হয়। এতে ৫ বছর চাকরিকালে ২১ শতাংশ

আরও পড়ুন
language Change