তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা

কার ইশারায় বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ এডি আনোয়ার!

পাঠক সংখ্যা
638

# আমরা সব সময় দুর্নীতির মধ্যেই থাকি, এসব না খুঁজে অন্য কোন কাজ করেন- এডি আনোয়ার:

# মুঠোফোনে বক্তব্য জানতে চাইলে চরম অসৌজন্যমূলক আচরণ করেন প্রতিবেদকের সঙ্গে:

বিশেষ প্রতিবেদক:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (ওয়্যারহাউজ ও ফায়ার প্রিভেনশন) সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের ঘুষ বাণিজ্য ও অনিয়মের রথ দিনকে দিন যেন লাগামহীন হয়ে উঠেছে। অধীনস্থ সহ বহুতল বিল্ডিং এর মালিকরা তার হাতে জিম্মি। আনোয়ার হোসেনের টেবিলে চলে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য। দীর্ঘদিন ধরে একই চেয়ার আঁকড়ে আসেন তিনি মাঝখানে বদলি হলেও কর্তৃপক্ষকে ভেলকি দেখিয়ে আবারো ফিরে শুরু করেছেন তার দুর্নীতির রাজত্ব করা ওয়ারহাউজের একই টেবিলে।

রাজধানী ঢাকার বহুতল ভবন বিল্ডিং নির্মাণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ছাড়পত্রের প্রয়োজন বিধিতে থাকলেও এডি আনোয়ার এর পক্ষ থেকে মানা হচ্ছে না তার কানাকড়িও। যেকোনো বিল্ডিং সাত তলার উপরে করতে হলে তাদের প্রত্যেকেরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অনুমোদন অর্থাৎ ছাড়পত্র বাধ্যতামূলক নিতে হবে। আর এই ছাড়পত্র প্রদানের দায়িত্বে রয়েছে মোঃ আনোয়ার হোসেন, সহকারী পরিচালক ওয়্যারহাউস ও ফায়ার প্রিভেনশন।

অভিযোগ রয়েছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়পত্রের জন্য আবেদন করেন তাদের প্রত্যেকেই মোঃ আনোয়ার হোসেনকে ২/৩ লক্ষ টাকা ঘুষ প্রদান করতে হয়। ঘুষের টাকা দেয়া না হলে মাসের পর মাস ঘুরতে হয় ছাড়পত্র পাওয়ার জন্য, তারপরও মেলেনা কাঙ্খিত ছাড়পত্র। অন্যদিকে সেফটি প্লান বিদ্যমান ভবনের সেফটি প্ল্যান বাবদ ৩ থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নেন এই মোঃ আনোয়ার হোসেন। কাঙ্খিত ঘুস প্রদান না করা হলে ফাইল আটকে রেখে ওইসব ভবন মালিকদের কে এক প্রকারে জিমি রাখা হয়।

সম্প্রতি আনোয়ারের ঘোষ ও দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু ভুক্তভোগী প্রতিবেদকের কাছে তাদের বক্তব্যে এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেন। ভুক্তভোগীদের মধ্যে একজন বাড়ির মালিক জানান, এটি আনোয়ার ফায়ার সার্ভিসের সেবা নিতে আসা প্রত্যেকের সাথেই চরম বাজে ব্যবহার করে থাকেন।

অন্য আরেকটি সুত্র জানায়, সহকারী পরিচালক আনোয়ার হোসেনের বিশ্বস্ত ৩৩ টি কনসালটেন্সি ফার্ম এর মাধ্যমে এই ঘুষের টাকা নেয়া হয়। তার ব্যক্তিগত ও ঘনিষ্ঠজনদের এইসব ফার্মের বাইরে কাউকে কোন প্রকার কাজ দেয়া হয় না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কনসালটেন্সি ফার্ম এর কর্মকর্তারা বলেন, কোন উপায় নেই এই কর্মকর্তাকে টাকা না দিলে কোন কাজই হবে না আপনি যত চেষ্টাই করেন না কেন। বাধ্য হয়েই আমাদেরকে এই টাকা মোঃ আনোয়ার হোসেনকে খুশি করতে দিতে হয়। এই কর্মকর্তা নিজেই মাঠে পরিদর্শনে বেরিয়ে যান। যদিও এর আগে কোন পরিচালক এভাবে পরিদর্শনে যাননি বা যাওয়ার কোন নজির নেই । ভাবটা এমন যে তিনি কাজের বিষয়ে বেশ সিরিয়াস। আসলে ওইসব কাজে যে ঘুষ নেওয়া হয়েছে সেটি কম হয়েছে কিনা তা দেখার জন্যই মাঠে যান। এতে বিরক্ত অনেক কনসালটেন্সি ফার্ম। ফায়ার রিপোর্ট বাবদ শতকরা ৫ টাকা কমিশন ছাড়া কোন রিপোর্ট প্রদান করেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ও ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের কর্মচারীগণ তার অত্যাচারে অতিষ্ঠ।

ভুক্তভোগী সেবা প্রার্থী ও কর্মচারীদের সূত্র জানায়, মোঃ আনোয়ার হোসেন একজন সিনিয়র সহকারী পরিচালক হওয়ার পরও সিনিয়র ও জুনিয়র কর্মকর্তা কর্মচারীদের প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই গালিগালাজ থেকে বাদ যায় না অধীনস্থ কেউ।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মচারী বলেন, চাকরি করতে এসেছি মা-বাবা ভাই-বোনকে গালি শোনাতে নয়। অন্যায় করলে আমাকে বলা হোক কিন্তু এভাবে মা-বাবা তুলে কেন গালাগালি করবে। উপরোক্ত বিষয় ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সেবা প্রার্থী ও জুনিয়ার কর্মচারীগণ।

মোঃ আনোয়ার হোসেন দীর্ঘদিন এই পথে থেকে কোটি কোটি টাকা অনিয়মের মাধ্যমে বলেছেন সম্পদের পাহাড়। পরিবারের লোকজনের নামে করেছেন সম্পদ ও নগদ অর্থ।

এসব অভিযোগের বিষয়ে এডি আনোয়ার হোসেনের মুঠোফোন 017 12….58 নাম্বারে যোগাযোগ করা হয়, তার বিরুদ্ধে এসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পর্কে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমরা সব সময় দুর্নীতির মধ্যে থাকি। এসব না খুঁজে ভালো কাজ করেন। এসময় প্রতিবেদকের সাথে চরম অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং ফোন কেটে দেন।

আনোয়ার হোসেনের দুর্নীতি অনিয়মের বিস্তারিত চিত্রসহ তুলে ধরা হবে আগামী পর্বে….

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলংকাকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশের যুবারা

শামীম রহমান : কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবারা। বিদেশের মাঠে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি। এর আগে ২০১৯ সালে নিজেদের মাঠে বাংলাদেশ করেছিল ৩৪০ রান। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা। শ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে আল ফাহাদ-আজিজুল হাকিম তামিমদের দুর্দান্ত বোলিংয়ে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু

আরও পড়ুন
language Change