তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মীরা খান বেতাগীতে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র‍্যালি শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজার সমস্যায় জর্জরিত গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ বসতবাড়ি ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মুল্যের ভারতীয় পণ্য জব্দ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত -২, আহত -১ ভোক্তা অধিকারের অভিযানে বাধার ঘটনায় ক্যাবের প্রতিবাদ বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বাবার চেয়ার পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন বার্তা বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন বিদেশে নারীকর্মী নির্যাতন শিকার দেশে ফেরার আকুতি খেজুর ও মুদিপণ্যে স্বস্তি, সবজির দাম বাড়তি ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন জয়ের চেয়ে আদর্শ বড় প্রশাসনের সঙ্গে আপস করলেন না নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত তারেক রহমানের হাত দিয়েই ‘ইতিবাচক পরিবর্তন’ শুরু রমজানে ১০ লাখ পরিবারকে দুধ ডিম ও মাংস দেবে সরকার চাঁদা না পেয়ে ‘হামলা নাটক’ উদ্ধারকারীকে প্রধান আসামি করে মামলা! ভিড়ের সুযোগে অসদাচরণ ও ভুল বোঝাবুঝি সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচে অনু্ষ্ঠিত উত্তাল উত্তরণ ও নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকল প্রশ্নফাঁস আর ফিরে আসবে না সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম চড়া প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু রাজনৈতিক প্রভাবের ছায়ায় গ্রাম পুলিশ নিয়োগ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম সবচেয়ে বেশি মন্ত্রী পেল যে বিভাগ শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নায়িকাদের চেয়ে নায়কদের সঙ্গেই স্বচ্ছন্দ জন আব্রাহাম জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ রোজায় যেসব বিষয় মেনে চলবেন হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু কবে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন? শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত! 

কিশোর গ্যাংয়ের মদতদাতাদের তালিকা করা হয়েছে : ডিএমপি কমিশনার

পাঠক সংখ্যা
638

কাজী রিফাত:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন,রাজধানীতে কিশোর গ্যাংয়ের মদতদাতাদের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পিত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এসময় ডিএমপি কমিশনার আরো বলেন, ঢাকার ৫০টি থানা এলাকার মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও উত্তরাসহ ১০টি থানা এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধ লক্ষ্য করা যায়। চিহ্নিত এসকল গ্যাংয়ের অদ্ভুত অদ্ভুত নাম রয়েছে, তাদের তালিকা করা হয়েছে। যারা মদতদাতা তারা ওইভাবে গড ফাদার নয়। তারা যে কিশোর অপরাধের জন্য গ্যাং তৈরি করেছে বিষয়টি এমন নয়। রাজনৈতিকভাবে কিছু লোক কিশোরদের নিয়ে যাচ্ছে বলে তদন্তে উঠে এসেছে। তবে কিশোর গ্যাং নির্মূল করা পুলিশের একার কাজ নয়;বরং জনগণ সোচ্চার হলে কিশোর গ্যাং কালচার কমে যাবে।

তিনি বলেন,বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা ঢাকার দুই সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলরদের নাম রয়েছে তালিকায়। এসকল কাউন্সিলদের কিছু অনুসারী রয়েছে, যাদের বয়স ১৮ বছরের উপরে। এলাকায় রাজনীতি টিকিয়ে রাখতেই এদের কেউ কেউ কিশোরদের ব্যবহার করছেন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে।

তিনি আরো বলেন, সরাসরি কোনো কাউন্সিলর কিশোরদের নিয়ে অপরাধ করার জন্য গ্যাং তৈরি করেছে এমন তথ্য পাইনি আমরা। কাউন্সিলদের সহযোগী রয়েছেন এমন কেউ কেউ আছেন তারা কিশোরদের নিয়ে চলাচল করেন। এসব কিশোরদের বেশিরভাগই ছিন্নমূল, যারা রাস্তায় কাজ করেন। বেশিরভাগ কিশোরদের বাবা নেই। মা থাকলেও দেখা যায় অন্যের বাসায় কাজ করেন। এসব বিষয়েও পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে আইনের আওতায় পড়লে পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে। এসব বিষয়ে রাজনৈতিক উপনেতা-পাতি নেতাদের বিভিন্ন সময় থানায় ডেকে শাসানোও হয়।

কিশোর অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি আছে কি না- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন,এব্যপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি নেই। অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ করা হয় এবং জড়িতদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিশোরদের কিশোর সংশোধানাগারে প্রেরণ করা হয়।

তাদের কিশোর সংশোধনের জন্যে সুযোগ দেয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, আজকের প্রতিটি কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। ৯-১৮ বছর বয়সী কেউ অপরাধ করলে আমরা তাকে কিশোর অপরাধী বলছি। এই বয়সী কিশোররা দলবদ্ধভাবে অপরাধ করলে তাকে বলছি ‘কিশোর গ্যাং’। এজন্য তাদের নিয়ে ‘কিশোর গ্যাং’ শব্দ বলতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কিশোর গ্যাং অপরাধ নিয়ন্ত্রণে প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রম করে থাকে পুলিশ। মসজিদে মসজিদে জুমার দিনে ওসিরা কিশোর গ্যাং বিষয়ে বক্তব্য দেন। কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে পুলিশের বিভিন্ন সভা-সমাবেশও করা হয়েছে। স্কুলে গিয়েও পুলিশ সদস্যরা কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। তবে কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে আসল কাজ হবে পরিবার থেকে। পরিবার থেকে মা, বাবা বড় ভাই-বোন এক্ষেত্রে ভূমিকা পালন করবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষক।

বর্তমান সমাজ ব্যবস্থার সবচেয়ে দুর্বলতা এবং নেতিবাচক দিক উল্লেখ করে তিনি আরো বলেন,সমাজে ভদ্রলোকের সংখ্যা অনেক বেশি জানিয়ে ডিএমপি কমিশনার আরো বলেন, তারা তাকিয়ে তাকিয়ে দেখেন অপরাধ সংগঠিত হচ্ছে। এসকল ভদ্রলোকেরা মনে করেন থানায় অভিযোগ দিতে গেলে বিপদে পড়বেন। সেই ভয়ে এসকল বিষয়ে থানায় যান না। যারা সমাজের ভালো মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা যদি ঐক্যবদ্ধ হন তবে অনেক কঠিন কাজই সহজ হয়ে যায়। আমি এর আহ্বান জানাই। সমাজে ভালো মানুষ যারা তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিরোধ গড়ে তুলুন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতরা বেশিরভাগই নষ্ট রাজনীতির শিকার। অভিযোগ রয়েছে কিছু কিছু রাজনৈতিক নেতা ও ‘বড় ভাই’রা শিশু-কিশোরদের তাদের অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করছে। তাদের হাতে তুলে দিচ্ছে তুলে দিচ্ছে বিভিন্নরকম মাদকদ্রব্য ও মরণঘাতি অস্ত্র । রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে অর্থের বিনিময়ে অপরাধ করাচ্ছে।

রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে অর্থের বিনিময়ে তাদেরকে ব্যবহার করে জমিজমা, ঘরবাড়ি দখল করাচ্ছে। কোন ঘটনায় পুলিশ এসকল কিশোর গ্যাংয়ের কোনো সূস্যকে আটক করলে তাকে থানা থেকে ছাড়িয়ে আনছে। মামলা হলে নিজস্ব অর্থায়নে আদালতের মাধ্যমে জামিনের ব্যবস্থাও করছে। ফলে এসব শিশু কিশোররা কিশোর গ্যাং কালচারে সম্পৃক্ত হয়ে বড় ভাইদের পক্ষে ভাড়ায় খাটছে। সরকারের উচ্চপর্যায় থেকে সর্বস্তরে কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আ‘লীগ নিষিদ্ধের দাবি ১৩ ছাত্র সংগঠনের

স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত দেশের রাজনীতি অঙ্গন। গত বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। কোনো দাবিতেই পেছাবে না নির্বাচন।’ তার এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সামনে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। বিগত ১৬ বছর ধরে গুম, খুন, ক্রসফায়ারসহ অসংখ্য মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে বেশি ভিকটিম হওয়ার কারণে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবেও আওয়ামী লীগের বিচার করা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসন এবং পুনরুত্থান রুখে দিতে দিতে হবে বলে জানান ছাত্র সংগঠনের নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির

আরও পড়ুন
language Change