তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান

চট্টগ্রামে প্রতারক চক্রের হাতে সাংবাদিক অপহরণ ৩০ ঘন্টা পর মুক্তিপণ আদায় করে মুক্তি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার তুফানি রোডের শেষ অংশের রাস্তার পাশ থেকে গত ১১ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সংঘবদ্ধ পেশাদার সন্ত্রাসী দলের একটি চক্র সশস্ত্র অবস্থায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এবং অনাদায়ে খুন ও গুম করার মানসিকতা নিয়ে এক সিনিয়র সাংবাদিক কে অপহরণ করে।
৩০ ঘন্টা ব্যাপী গোটা লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী সাংবাদিক ও দেশের স্বনামধন্য ও শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আবুল বরকত আকাশ, প্রকাশ এস এম আকাশ গণমাধ্যমকে পাঠানো তাৎক্ষণিক এক সংবাদ বিবৃতিতে জানান, সাংগঠনিক ভাবে পরিচিত মোহাম্মদ আলী নামের এক ছোট ভাই এর আহবানে বালুচরা এলাকায় কেনার জন্য একটি জমি দেখতে যান। ঠিক তখনই গোপনে লুকিয়ে থাকা ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল আমাকে হামলা করে এবং আমি যখন তাদের হাত থেকে বাঁচতে চেষ্টা করি তখন তারা মারধর করে জোর পূর্বক ফিল্ডার মডেলের কালো কাচের ও কালো রঙের একটা প্রাইভেট গাড়িতে তুলে নাকে মূখে কাপড় বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিস্তারিত বিবরণ দিতে গিয়ে এস এম আকাশ আরও জানান,গাড়ি থেকে নেমে দেখতে পাই গহীন অন্ধকার ও নীরব বিলের মাঝে অবস্থিত একখানা সবুজ রঙের বিল্ডিং এ নিয়ে যায়। যার দোতলায় একটি কক্ষে নিয়ে আমাকে প্রথমে চেয়ারে সাথে বেঁধে রাখে এর পর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।
রড,চাইনিজ কুড়াল,দেশীয় অস্ত্র,দেহ ব্যবসায়ী নারী,দেশীয় পিস্তল ইত্যাদি দিয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
সংঘবদ্ধ দলের প্রায় ১২/১৪ জন অপহরণকারী দল গোটা এই অপরাধের সাথে যুক্ত ছিল। এই দলের মূল নেতা কথিত জমির মুন্সি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাসিন্দা মোস্তফা কাউছার মুন্সির নেতৃত্বে গোটা অপহরণ কর্মযজ্ঞটি পরিচালনা করে। সাংবাদিক এস এম আকাশ সংবাদ বিবৃতিতে আরও জানান, অপহরণের ২য় দিন (১২ জুন) আমি বুঝতে পারি যে এটা একটা পাহাড়ি এলাকা এবং ঐ দিন সকালে তারা আগের দিনের কালো ফিল্ডার গাড়িতে তুলে আরও গভীর জঙ্গলে নিয়ে যায়। যাওয়ার সময় আমি রাস্তার বিভিন্ন সাইনবোর্ড ও দোকানপাটের সাইনবোর্ডে দেখতে পায় কখনো রাউজান কখনো রাঙামাটি ও কখনো রাঙ্গুনিয়ার গভীর বনাঞ্চল এলাকা। ২য় দিন দুপুরে আমার মোবাইল ফোন থেকে তারা আমার পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কথা ও যোগাযোগ শুরু করে এবং আমার ভাই ও স্ত্রীকে বলে,কাউকে অবগত না করে থানা পুলিশ না করে ৫০ লাখ টাকা ও চেক বই নিয়ে আসতে। যদি থানা পুলিশ করে তবে তোমাদের আকাশ কে জীবিত পাবে না। বিভিন্ন জায়গায় শরীরের অংশ খুজে পাবে বলে ভয় দেখায়। এক পর্যায়ে আমার স্ত্রী ও ভাই জীবনের মায়া ত্যাগ করে অপহরণকারীদের দেওয়া ঠিকানায় ৩ ঘন্টা ঘুরাঘুরি করে উপস্থিত হয়। মানবতাহীন সন্ত্রাসীরা আমার ভাই ও স্ত্রীকেও বিভিন্ন ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে এক পর্যায়ে তাদের আকুল মিনতিতে নগদ ৭ লাখ ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা আদায় করে,পাশাপাশি আমার স্বাক্ষরিত বিভিন্ন অংকের মোট ৫৮ লাখ ৫০ হাজার টাকার তারিখ বিহীন ৪টি চেক নেয় এবং আমার স্ত্রী ডলি করিমের ব্যক্তিগত হিসাবের একাউন্ট এর একটি ৫০ লাখ টাকার চেক জোর পূর্বক গ্রহণ করে। সাথে ১০০ টাকা দামের ১৮টি খালি স্ট্যাম্পে আমার স্ত্রী,আমার ভাই ও আমার স্বাক্ষর নেয় এরপর তারা আমাকে জোর করে অস্ত্রের মুখে রেখে মোবাইলে স্বীকারোক্তি মূলক ভিডিও ফুটেজ ধারণ করে এবং আমাকে তাদের শিখিয়ে দেয়া বক্তব্য মতে যা যা বলতে বলে তাই বলি।পরিশেষে “আমি প্রতারক” শব্দটা কাগজে প্রিন্ট লিখে আমার স্ত্রী ভাইকে আঘাত করবে বলে ভয় দেখিয়ে থানার আসামীদের মতো করে ছবি তোলে। এরপরে ১২ জুন রাত আনুমানিক পনে বারোটায় আমাদেরকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেইট সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে করে নামিয়ে দেয়। সবশেষে অসুস্থ ও আঘাত প্রাপ্ত শরীর নিয়ে বহু কষ্টে ১৩ জুন রাত আনুমানিক ২টায় চট্টগ্রাম শহরে এসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে জরুরী বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও ডায়াগনস্টিক পরীক্ষা করে উপস্থিত চিকিৎসকদের মানবিক সহায়তায় পুলিশ কেইস করার সনদ প্রদান করে। এমতবস্থায় চট্টগ্রামের সিনিয়র গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী এই সাংবাদিক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পবিত্র রমজান কবে থেকে শুরু হতে পারে

পবিত্র রমজান কবে থেকে শুরু হতে পারে

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭থেকে ১৯ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ফেব্রুয়ারি। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে। এর অর্থ, আমরা রমজান মাস থেকে আর মাত্র ৩৫/৩৬ দিন দিন দূরে আছি। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (সম্ভাব্য) বৃহস্পতিবার হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯অথবা ৩০দিনের হয়ে থাকে।

আরও পড়ুন
language Change