তারিখ লোড হচ্ছে...

নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প

ভাসছেন তারা এখন প্রশংসায়

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য, গুম-খুন ও দুর্নীতির বিরুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে অকুতোভয়ে লড়ে গেছেন এক ঝাঁক প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। ক্ষমতার পটপরিবর্তনের পর এখন তারাই ভাসছেন সাধারণ মানুষের প্রশংসায়।

বিদেশে থেকেও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা এমন কয়েকজন সাংবাদিদের মধ্যে অন্যতম মুশফিকুল ফজল আনসারী। মেধাবী এ সাংবাদিক গত এক দশকের বেশি সময় ধরে দেশে-বিদেশে আলোচিত মুখ।

জাতিসংঘের সদর দপ্তর অথবা মার্কিন স্টেট ডিপার্টমেন্টে মুশফিকুল ফজল আনসারী দিনের পর দিন বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতেন। তার করা প্রশ্নের জবাবে জানা যেত বাংলাদেশ নিয়ে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের অবস্থান।

মুশফিকুল ফজল আনসারী দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের দায়িত্বও পালন করেছেন এ মেধাবী সাংবাদিক। সম্পাদক ছিলেন জাস্ট নিউজ নামে একটি পোর্টালের। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে নানাভাবে অনুপ্রাণিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দেশে থাকার সময় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের হয়ে কাজ করতেন সাংবাদিক তাসনীম খলিল। এছাড়াও তিনি সিএনএনের স্ট্রিংগার এবং হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শদাতা ছিলেন।

তাসনীম খলিল ২০০৬ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে সুইডেনে আশ্রয় নেন। বর্তমানে তিনি সুইডেনভিত্তিক নেত্র নিউজের প্রধান সম্পাদক। গুম, খুন, ক্রসফায়ারসহ আওয়ামী লীগ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নানা অপকর্ম তাসনীম খলিলের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। বিশেষ করে কুখ্যাত আয়নাঘরের বিষয়টি তিনিই প্রথম সামনে নিয়ে আসেন। তাসনীম খলিলের অনুসন্ধানী রিপোর্ট তোলপাড় তৈরি করে।

যুক্তরাজ্য প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি ব্যাপকভাবে আলোচিত ছিলেন কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার অনুসন্ধানি প্রতিবেদনের সূত্র হয়ে।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার ভাইদের নিয়ে ‘ওরা প্রধানমন্ত্রীর লোক’ আল জাজিরার ওই প্রতিবেদন দেশে বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল।

দেশের বিভিন্ন আলোচিত ইস্যুতে সবসময় সরব থাকা জুলকারনাইন সায়ের খান সামি কোটা সংস্কার আন্দোলনের সময় অনলাইনে এ আন্দোলনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি বিডিআর বিদ্রোহ নিয়ে একাধিক গোপন তথ্য প্রকাশ করেন। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সামি ও তার তদন্ত টিম ২০২২ সালে ‘বেস্ট হিউম্যান রাইটস জার্নালিজম’ বিভাগে অ্যামনেস্টি মিডিয়া পুরস্কার অর্জন করে।

গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম পিনাকী ভট্টাচার্য। বর্তমানে ফ্রান্স নিবাসী পিনাকী একজন মানবাধিকারকর্মী। তীক্ষ্ণ ও ক্ষুরধার বক্তব্যের জন্য তার রয়েছে লাখো অনুরাগী। প্রবাসে থাকলেও দেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে তিনি সবসময় সরব ছিলেন তিনি। তার ভিডিও বক্তব্যে আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা থাকত।

ড. কনক সারোয়ার ইউটিউবে টকশো করে সরকারের একের পর এক মুখোশ উন্মোচন করেছেন। আওয়ামী লীগের শাসনামলে তার পরিবারের ওপর অনেক নির্যাতন হয়েছে। এরপরও পিছু না হটা কনক সারোয়ার আওয়ামী সরকারের দুর্নীতি আর অনিয়মের অনেক ঘটনা সামনে নিয়ে আসেন।

একসময় দেশে টিভি সাংবাদিকতায় যুক্ত ছিলেন ইলিয়াস হোসেন। বর্তমানে প্রবাসী এ অনুসন্ধানী সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয়। তিনি অসীম সাহসিকতায় সরকারের দুর্নীতি আর অনিয়মের তথ্য প্রকাশ করে গেছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক শাহেদ আলম নানা বিশ্লেষণাত্মক ভিডিও প্রকাশ করে আওয়ামী লীগ সরকারের সমালোচনায় মুখর ছিলেন। একই রকম বিশ্লেষণাত্মক ভিডিও করতেন আরেক প্রবাসী সাংবাদিক মনির হায়দার। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এই দুই সাংবাদিকের অবদানও কম নয়।

ইউটিউব চ্যানেল নাগরিক টিভির নাজমুস সাকিব বরাবরই সরব ছিলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে। তথ্যপ্রমাণসহ তার করা বিভিন্ন রিপোর্টে বিপাকে পড়ত দুর্নীতিবাজরা।

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন। বিশেষ করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের একাধিক দুর্নীতির রিপোর্ট প্রকাশ করে তিনি তোলপাড় তৈরি করেন।

এছাড়াও অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ফাহাম আব্দুস সালামের বিশ্লেষনাত্মক নানা ভিডিও বেশ সাড়া ফেলে। কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তার বক্তব্য বিপুল আবেদন তৈরি করে।

প্রবাসী আরেক সাংবাদিক আব্দুর রব ভুট্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব ছিলেন। সরকারের রোষানলে পড়ে তার পরিবারকেও হয়রানির মুখে পড়তে হয়।

অনলাইন অ্যক্টিভিস্টদের মধ্যে সাইফুর সাগর ও ফয়েজ আহমদ তৈয়্যবসহ এমন আরো অনেক ব্যক্তি রয়েছেন, যারা দেশের মানুষের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য অকুতোভয়ে লড়ে গেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার সকাল ১০টা ৩৫মিনিটের দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, বিচারপতিরা, তিন বাহিনীর প্রধানরা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশীদ এই শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে গত ২৩ডিসেম্বর বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি

আরও পড়ুন
language Change