তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল

২ জন পরিদর্শকের কাজ ১ জনকে দিয়ে করাচ্ছেন রাজউক জোন-৩ পরিচালক জাকারিয়া

২ পরিদর্শকের কাজ একজনকে দিয়ে করাচ্ছেন রাজউক জোন-৩ পরিচালক জাকারিয়া
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমান:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক আটটি জোন নিয়ে গঠিত। এই আটটি জোনের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি

জোন-৩ ও ৪ এর সকল কাজ পরিচালিত হয় মহাখালী জোনাল অফিস থেকে। এই দুটি জোনেরই দায়িত্বে রয়েছে রাজউক পরিচালক জনাব সালেহ্ আহমদ জাকারিয়া। রাজধানীর মিরপুর, গুলশান, বনানীর মত অভিজাত এলাকা এই জোনের আওতায় হওয়ার কারনে অবৈধ উপার্জনের সুযোগ কাজে লাগাতে এই জোনের কয়েকজন ইমারত পরিদর্শক মিলে গড়ে তুলেছেন সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে পিছন থেকে সর্বাত্মক সহযোগিতা করেন এই পরিচলক এমন গুঞ্জন রয়েছে। তার এই জোনে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ‍দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি নিজে থেকে ব্যবস্থা নিয়েছেন এমন নজির বিরল। এমনকি তার এই জোনের কর্মকর্তাদের দুনীর্তির বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলেও তিনি এড়িয়ে যান। ইদার্নীং সালেহ্ আহমদ জাকারিয়া গণমাধ্যমকর্মীদের কল রিসিভ করা থেকেও বিরত থাকেন।

গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে তার আস্থাভাজন ও অতি ঘনিষ্ঠ ইমারত পরিদর্শক সোলাইমান হোসেন অফিসের নিজ কক্ষে গণমাধ্যমকর্মীদের ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে হামলা করার পরেও তিনি এই বিষয়ে নিজ থেকে কোন ব্যবস্থা গ্রহনে নিভৃত ছিলেন।

অভিযোগ রয়েছে ইমারত পরিদশকরা অবৈধ উপায়ে যে অর্থ উপার্জন করেন তার একটা অংশ থাকে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার জন্য এই জন্য তার দায়িত্বপ্রাপ্ত জোনে কোন ইমারত পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ হলেও তা তিনি আমলে নেন না।

জোন-৩/৩ এর প্রধান ইমারত পরিদশককে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন ৩/২ এ, যার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এসএসসি পাশ করে ১৭ সেপ্টেম্বর ১৯৯৪ সালে নিম্নমান সহকারী হিসেবে রাজউকে যোগদান করে ৬ জুলাই ২০০৬ সালে হন ইমারত পরিদর্শক পরবর্তিতে পদোন্নতি পেয়ে বর্তমানে প্রধান ইমারত পরিদর্শক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন মো: আব্দুর রহিম। জানাগেছে পরিচালককে অর্থ দিয়ে অতিরিক্ত দায়িত্ব বাগিয়ে নিয়েছেন। তিনি কারো কারো সাথে বলে বেড়াচ্ছেন মোটা টাকা দিলে অথরাইজড অফিসারের দায়িত্বও পালন করা যায়।

প্রধান ইমারত পরিদশক মো: আব্দুর রহিমকে অতিরিক্ত দায়িত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পরিচালক মহোদয় নিজ ক্ষমতাবলে আমাকে এই অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। আমাদের লোকবল সংকটের কারনে জোন-৩/২ এর সেক্টর ১-৬ পর্যন্ত আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। কোন বিশেষ কারেনে অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চাকুরির প্রায় শেষের দিকে চলে আসছি এখন আর কোন অভিযোগ মাথায় নিয়ে যেতে চাইনা আর এই অতিরিক্ত দায়িত্ব পালনেও আমার আগ্রহ নেই শুধু অফিস আদেশ পালন করছি।

এই বিষয় নিয়ে রাজউক জোন-৩ ও ৪(অঃদাঃ) পরিচালক জনাব সালেহ্ আহমদ জাকারিয়া কে মুঠোফোনে কল করা হলে তিনি কল কেটে দেন। তাকে বার্তা প্রদান করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোতায়াল্লি অপহরণ চেষ্ঠায় জড়িত দুই পুলিশ সদস্য!

সিলেট প্রতিনিধি ॥ সিলেটের দক্ষিণ সুরমায় একটি মসজিদের মোতায়াল্লিকে নিজ বাড়ি থেকে অপহরণ চেষ্টার সঙ্গে দুই পুলিশ কনস্টেবল জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বাদীর দায়ের করা সিআর মামলা তদন্ত করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শুধু তাই নয়, ওই প্রতিবেদনে আরও দুইজনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত ১১ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর কাছে তেমনি এক অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ ফজলে আজিম পাটোয়ারী। অপহরণ চেষ্ঠার ঘটনায় গত ১ মার্চ আদালতে বাদী হয়ে এই মামলা করেন বেতসুন্দি ফকিরেরগাঁও গ্রামের মসজিদের মোতায়াল্লি নিজাম উদ্দিন (৬৫)। আর এই অপহরণের চেষ্ঠার সঙ্গে জড়িত দুই পুলিশ কনস্টেবল হচ্ছেন- ব্রাম্মনবাড়িয়া জেলার নবীনগর থানার ব্রম্মণহাতা গ্রামের হেফজুল বারীর ছেলে শরীফ রানা (৩৭) ও সুনামগঞ্জ

আরও পড়ুন
language Change