তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

সাকিবকে মিস করবেন সোহান

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক:

রংপুর রাইডার্সের হয়ে দেশের বাইরেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। গ্লোবাল টি-টোয়েন্টিতে তার বিপিএল’র দল রংপুর রাইডার্স প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। তবে তার খেলা হচ্ছে না দলে। অন্যদিকে রংপুরের সঙ্গে যোগ দিয়েছেন দেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তিনি থাকবেন কোচের দায়িত্বে। দলের অধিনায়ক নূরুল হাসান সোহান জানিয়েছেন তিনি ভীষণ মিস করবেন সাকিবকে। জানিয়েছেন আশরাফুলকে পেয়ে তার আস্থার কথাও। গেল বছর বিপিএলে রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তার ওপর নেমে এসেছে চরম বিপদ। পতিত আওয়ামী লীগ সরকারের এমপি হওয়াতে তার বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। এরই মধ্যে তার দেশে আসার পথ বন্ধ হয়েছে। একদিকে তার বিরুদ্ধে খুনের মামলা অন্যদিকে শেয়ারবাজার দুর্নীতির অভিযোগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সবমিলিয়ে তার ফিরে এসে খেলা কঠিন। তবে বিদেশের মাটিতে তিনি খেলতে পারতেন। কিন্তু রংপুরের হয়ে খেলছেন না যার কারণটিও জানিয়েছেন দলের অধিনায়ক সোহান। তিনি বলেন, ‘ক্রিকেট অঙ্গনে সাকিব ভাইয়ের মতো প্লেয়ারকে মিস করবে না এমন দল নেই। সে থাকলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে আলাদা সুবিদা পাওয়া যেত। অবশ্যই আমরা তাকে মিস করবো। তবে এই বছর তিনি টি টেন লীগে খেলছেন। যে কারণে তিনি আমাদের সঙ্গে খেলতে পারবেন না।’এই টুর্নামেন্টে কোচ হিসেবে প্রথম মিশন মোহাম্মদ আশরাফুলের। তাকে নিয়ে সোহান বলেন, ‘অবশ্যই আশরাফুল ভাইয়ের ওপর আমাদের আস্থা আছে। সে দেশের হয়ে এত বছর ক্রিকেট খেলেছে। সেই অভিজ্ঞতার আমাদের অনেক কাজে আসবে।’ প্রথমবার বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাইরের টি-টোয়েন্টি লীগে। গায়ানায় পাঁচ দলের টুর্নামেন্টে অংশ নেয়ার কথা পাঁচটি ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির।  এই টুর্নামেন্ট ঘিরে নিজেদের অনুশীলন জার্সিতেও লাল-সবুজের ছোঁয়া নিয়ে এসেছে রংপুর। গতকাল মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক সোহান জানিয়েছেন, তাদের জন্যও এই টুর্নামেন্টে খেলতে পারা বড় সুযোগ। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।’ তবে সুযোগের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেয়া ক্রিকেটারদের দায়িত্বও দেখছেন সোহান। তিনি বলেন, ‘একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।’
বাংলাদেশের ক্রিকেটাররা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান না। এবার জাতীয় দলের আশেপাশে আছেন এমন ৯ ক্রিকেটার নিয়ে গ্লোবাল সুপার লীগের জন্য দল গড়েছে রংপুর। অধিনায়ক সোহানের আশা, এখান থেকে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবেন আরও। তিনি বলেন, ‘অবশ্যই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। স্যার (নাজমুল আবেদীন) যেটা ম্যানশন করলো, এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর জাতীয় লীগ টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।’  গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেয়ার কারণে এবার বিপিএলের আগে রংপুরের অনুশীলনের সুযোগ বাড়ছে। কারণ সেখানে ম্যাচ খেলে আগে থেকেই দলকে তৈরি করতে পারবে। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘সবমিলিয়ে এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারবো। আর টি-টোয়েন্টি জিনিসটা এমন, আমরা যত খেলবো, অভিজ্ঞতা বলেন বা সবকিছু বলেন বৃদ্ধি পাবে। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারবো। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।’
আগামী ২৭শে নভেম্বর থেকে গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লীগ। এখানকার উইকেটে আগেও খেলার অভিজ্ঞতা আছে সোহানের। তিনি বলছেন, গায়ানার উইকেট হবে অনেকটা বাংলাদেশের মতোই। হেড কোচ মিকি আর্থারের সঙ্গে মিলে পরিকল্পনাও সাজিয়েছেন বলে জানান সোহান। তিনি বলেন, ‘কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’

সবা:স:জু-১২৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা

দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহমুদুল হক রুবেলকে আন্তরিক ফুলেল সংবর্ধনা জ্ঞাপন করেছে দৈনিক ইনকিলাব। গতকাল বুধবার (২০ মে ২০২৬) পত্রিকাটির প্রধান কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রাজধানীর দিলকুশা, মতিঝিলে অবস্থিত ইনকিলাব ভবনে মাননীয় এমপি মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জনাতে পত্রিকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কর্মকর্তাগণ ও দৈনিক ইনকিলাবের শেরপুর জেলা স্টাফ রিপোর্টার এস কে সাত্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল হৃদয়ঘন ও উচ্ছ্বাসপূর্ণ। মাননীয় সংসদ সদস্যকে স্বাগত জানিয়ে ইনকিলাব কর্তৃপক্ষ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। মাননীয় এমপি মোঃ মাহমুদুল হক রুবেল ইনকিলাব পরিবারের এই আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাংবাদিকতার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। দৈনিক ইনকিলাবের এই সংবর্ধনা অনুষ্ঠানটি রাজনীতিবিদ ও গণমাধ্যমের মধ্যে

আরও পড়ুন
language Change