তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ সওজে আজাদ সাম্রাজ্য টেন্ডার বদলি, বিল কমিশনের জাদুকরী খেলায় তোলপাড় সড়ক ভবন ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ

সাকিবকে মিস করবেন সোহান

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক:

রংপুর রাইডার্সের হয়ে দেশের বাইরেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। গ্লোবাল টি-টোয়েন্টিতে তার বিপিএল’র দল রংপুর রাইডার্স প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। তবে তার খেলা হচ্ছে না দলে। অন্যদিকে রংপুরের সঙ্গে যোগ দিয়েছেন দেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তিনি থাকবেন কোচের দায়িত্বে। দলের অধিনায়ক নূরুল হাসান সোহান জানিয়েছেন তিনি ভীষণ মিস করবেন সাকিবকে। জানিয়েছেন আশরাফুলকে পেয়ে তার আস্থার কথাও। গেল বছর বিপিএলে রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তার ওপর নেমে এসেছে চরম বিপদ। পতিত আওয়ামী লীগ সরকারের এমপি হওয়াতে তার বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। এরই মধ্যে তার দেশে আসার পথ বন্ধ হয়েছে। একদিকে তার বিরুদ্ধে খুনের মামলা অন্যদিকে শেয়ারবাজার দুর্নীতির অভিযোগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সবমিলিয়ে তার ফিরে এসে খেলা কঠিন। তবে বিদেশের মাটিতে তিনি খেলতে পারতেন। কিন্তু রংপুরের হয়ে খেলছেন না যার কারণটিও জানিয়েছেন দলের অধিনায়ক সোহান। তিনি বলেন, ‘ক্রিকেট অঙ্গনে সাকিব ভাইয়ের মতো প্লেয়ারকে মিস করবে না এমন দল নেই। সে থাকলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে আলাদা সুবিদা পাওয়া যেত। অবশ্যই আমরা তাকে মিস করবো। তবে এই বছর তিনি টি টেন লীগে খেলছেন। যে কারণে তিনি আমাদের সঙ্গে খেলতে পারবেন না।’এই টুর্নামেন্টে কোচ হিসেবে প্রথম মিশন মোহাম্মদ আশরাফুলের। তাকে নিয়ে সোহান বলেন, ‘অবশ্যই আশরাফুল ভাইয়ের ওপর আমাদের আস্থা আছে। সে দেশের হয়ে এত বছর ক্রিকেট খেলেছে। সেই অভিজ্ঞতার আমাদের অনেক কাজে আসবে।’ প্রথমবার বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাইরের টি-টোয়েন্টি লীগে। গায়ানায় পাঁচ দলের টুর্নামেন্টে অংশ নেয়ার কথা পাঁচটি ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির।  এই টুর্নামেন্ট ঘিরে নিজেদের অনুশীলন জার্সিতেও লাল-সবুজের ছোঁয়া নিয়ে এসেছে রংপুর। গতকাল মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক সোহান জানিয়েছেন, তাদের জন্যও এই টুর্নামেন্টে খেলতে পারা বড় সুযোগ। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।’ তবে সুযোগের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেয়া ক্রিকেটারদের দায়িত্বও দেখছেন সোহান। তিনি বলেন, ‘একইসঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।’
বাংলাদেশের ক্রিকেটাররা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান না। এবার জাতীয় দলের আশেপাশে আছেন এমন ৯ ক্রিকেটার নিয়ে গ্লোবাল সুপার লীগের জন্য দল গড়েছে রংপুর। অধিনায়ক সোহানের আশা, এখান থেকে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবেন আরও। তিনি বলেন, ‘অবশ্যই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। স্যার (নাজমুল আবেদীন) যেটা ম্যানশন করলো, এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর জাতীয় লীগ টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।’  গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেয়ার কারণে এবার বিপিএলের আগে রংপুরের অনুশীলনের সুযোগ বাড়ছে। কারণ সেখানে ম্যাচ খেলে আগে থেকেই দলকে তৈরি করতে পারবে। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘সবমিলিয়ে এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারবো। আর টি-টোয়েন্টি জিনিসটা এমন, আমরা যত খেলবো, অভিজ্ঞতা বলেন বা সবকিছু বলেন বৃদ্ধি পাবে। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারবো। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।’
আগামী ২৭শে নভেম্বর থেকে গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লীগ। এখানকার উইকেটে আগেও খেলার অভিজ্ঞতা আছে সোহানের। তিনি বলছেন, গায়ানার উইকেট হবে অনেকটা বাংলাদেশের মতোই। হেড কোচ মিকি আর্থারের সঙ্গে মিলে পরিকল্পনাও সাজিয়েছেন বলে জানান সোহান। তিনি বলেন, ‘কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’

সবা:স:জু-১২৭/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ‎পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর থেকে এক হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম।‎শনিবার সকালে বনরক্ষীদের অভিযানে ওই শিকারীকে আটক করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।‎‎বনবিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার (৪ এপ্রিল) সকালে কচিখালীর ডিমেরচরে সুন্দরবনে নিয়মিত টহলকালীন বনের মধ্যে মালা ফাঁদ পাতা রয়েছে দেখতে পান। এ সময় বনরক্ষীরা বনের মধ্যে৷ তল্লাশী করে এক হরিণ শিকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।‎‎আটক শিকারী হচ্ছে.পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে ছগির খান (৪০)। আটক শিকারীর কবল থেকে ৪ হাজার ফুট মালা ফাঁদ, মাংস পরিমাপ করা দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাষ্টিক বস্তা, চাল ডাল সহ

আরও পড়ুন
language Change