তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

আবারও উত্তপ্ত মনিপুর

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। সহিংসতার প্রেক্ষাপটে পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে সাত জেলায়। রাজ্যজুড়েই টানটান উত্তেজনা আর অশান্তির আবহ।  কোথাও কোথাও জারি করা হয়েছে কারফিউ।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর রাজ্যে চলমান সহিংসতার কারণে রোববার থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ ঘোষণা করা হয়েছে। সর্বত্র কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। ইম্ফল পূর্ব এবং পশ্চিম-সহ সাতটা জেলায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের নাগরিক সমাজের সংগঠনগুলো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসায় একদল বিক্ষোভকারী প্রবেশের চেষ্টা করলে রাজ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মণিপুরের জিরিবামে মেইতেই গোষ্ঠীর নারী ও শিশু মিলিয়ে ছয়জনকে অপহরণ ও তারপর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। ক্ষুব্ধ জনতা মনিপুরের রাজধানী ইম্ফালের কয়েক জায়গায় বিক্ষোভ করে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী।

জিরিবামের বরাক নদী থেকে আট মাসের শিশুসহ ছয়টি মরদেহ উদ্ধার করা হয়। তারা সোমবার থেকে নিখোঁজ ছিলেন। সেদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১০ জন সশস্ত্র কুকি বিদ্রোহী নিহত হয়।

ওই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তারপর সোমবার জানানো হয়েছে, রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা বা এনআইএ মণিপুরের সাম্প্রতিক তিন ঘটনার তদন্ত করবে যাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়েছে ওই রাজ্য।

সোমবার সকালেও থমথমে পরিবেশ রয়েছে পূর্ব ও পশ্চিম ইম্ফলসহ একাধিক জেলায়। রাজ্য সরকার ইম্ফাল পূর্ব, ইম্ফাল পশ্চিম, বিষ্ণুপুর, থৌবল এবং কাখচিংসহ পাঁচটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ সাত জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।

এর আগে, শনিবার বিক্ষোভকারীরা তিন রাজ্য মন্ত্রী ও ছয় বিধায়কের বাড়িতে হামলা চালায়। হামলার লক্ষ্য ছিলেন মুখ্যমন্ত্রীর জামাই, বিজেপি বিধায়ক আরকে ইমো সিংহ। বিক্ষোভকারীরা তার বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়। একই ধরনের হামলা হয় মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী ইয় কেমচন্দ ও কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রী এল সুসিন্দ্রো সিংহের বাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সপাম রঞ্জনের বাসভবনও অবরুদ্ধ করা হয়। লামফেল সানাকেইথেল ডেভেলপমেন্ট অথরিটির এক প্রতিনিধি জানান, রঞ্জন প্রতিবাদকারীদের মন্ত্রিসভার বৈঠকে তাদের দাবি উত্থাপনের আশ্বাস দেন। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে তিনি পদত্যাগ করবেন।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশানাল পিপলস পার্টি। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিজেপির ন্যাশানাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে চিঠিতে মণিপুরের অবস্থার কথা জানিয়ে অভিযোগ তুলেছেন, এন বীরেন সিংয়ের সরকার তার রাজ্যের (মণিপুরের) পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।

সবা:স:জু-১৩৫/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন

কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শিরোপার অন্যতম দুই দাবিদার ফ্রান্স ও স্পেন। এই মহারণের আগে বড় এক ভবিষ্যদ্বাণী করেছেন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার বিশ্বাস, ফ্রান্স-স্পেন সেমিফাইনালের যে দল জয় পাবে, শেষ পর্যন্ত তারাই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বেলজিয়াম। ম্যাচ শেষে স্পেনের শক্তিমত্তা নিয়ে কথা বলতে গিয়ে কোর্তোয়া বলেন, স্প্যানিশরা বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে এবং তার বিশ্বাস, ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ী দলই শেষ পর্যন্ত শিরোপা জিতবে। তিনি বলেন, স্পেন অবশ্যই বিশ্বকাপ জিততে পারে। তাদের দলে আত্মবিশ্বাস আছে, খেলোয়াড়রাও অসাধারণ। আমার বিশ্বাস, এই সেমিফাইনালে যে দল জিতবে, তারাই হবে বিশ্বচ্যাম্পিয়ন। কোর্তোয়ার এমন মন্তব্যে বিশ্বকাপের অপর সেমিফাইনাল ব্র্যাকেটের দলগুলো- আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও নরওয়ের সম্ভাবনাকে অনেকটাই খাটো করে

আরও পড়ুন
language Change