তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে স্পন্সর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। নারী ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করতে মেয়েদের বিপিএল আয়োজনের কথা জানান নাজমূল আবেদীন ফাহিম। পরিবর্তিত বাংলাদেশে শুধু নারী ক্রিকেটেই নয়, বর্তমানে এনএসিএলসহ বয়সভিত্তিক দলেও স্পন্সরে আগ্রহ দেখাচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো

বিসিবিতে বড় রদবদলের পর পরিবর্তনটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বর্তমান দায়িত্বরত কর্মকর্তারা। যেখানে এতোদিন স্পন্সর সংকটে নারী ক্রিকেট ছিলো অনেকটাই নিষ্প্রভ, সেখানে তারা পেলো প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে টাইটেল স্পন্সর। যা নতুন এক মাইলফলক বাংলাদেশ ক্রিকেটের জন্য।


আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সেনোরা। আর সহযোগী স্পন্সর হিসেবে থাকছে রুচি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষকের ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমূল আবেদীন ফাহিম, নারী উইংয়ের প্রধান হাবিবুল বাসার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আরও একবার প্রমাণ করলেন, ইচ্ছা আর আগ্রহ থাকলে কোনো কিছুই থেমে থাকে না। তাহলে কি এই সৎ ইচ্ছার অভাবটাই অতীতে ভুগিয়েছে মেয়েদেরকে?


প্রথমবারের মতো ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। ওয়ানডে ম্যাচগুলো হবে মিরপুরে আর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সিলেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনের সুবিধা নিতে চাইবে নিগার সুলতানার দল।
হাবিবুল বাশার বলেন, ‘একটু তো স্নায়ুচাপ থাকবেই, আবার তাদের উপর কিছু চাপও আছে। তবে তাদের দেখে মনে হচ্ছে তারা দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো খেলার জন্য। সবাই চাচ্ছে বিশ্বকাপ খেলতে, যেহেতু ঘরের মাঠে খেলা তাই আমাদের কিছুটা এডভান্টেজ থাকবে।’  

সমান প্রাইজমানির ঘোষণা দিয়ে ছেলেদের সমান মর্যাদা মেয়েদেরকে দিয়েছে আইসিসি। তবে ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্ট কিংবা প্র্যাক্টিস ফ্যাসিলিটি সব দিক থেকেই বাংলাদেশে ছেলেদের থেকে পিছিয়ে নারী ক্রিকেট। তাই টাইগ্রেস ক্রিকেট এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিসিবি পরিচালক নাজমূল আবেদীন।

বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট হওয়া উচিত। আমি দেখেছি, হাতেগোনা কয়েকজন ছাড়া অনেকেই সব ম্যাচ খেলার সুযোগ পায় না। আমরা দেখেছি অনেকেই এমন আছেন, সারা বছর ১০টা ম্যাচও খেলেন না। তবে একজনের আরও অনেক বেশি ম্যাচ খেলা উচিত। আর সেই সুযোগ করার চেষ্টা করছি।’

শুধু নারী ক্রিকেটেই নয়, বিসিবি এখন স্পন্সর পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। জাতীয় ক্রিকেট লিগ, ২য় ও তৃতীয় বিভাগেও এগিয়ে আসছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। এছাড়া অনূর্ধ্ব-১৭ এর শ্রীলঙ্কা সিরিজেও জার্সি স্পন্সর করেছে একটি বেসরকারী ব্যাংকিং প্রতিষ্ঠান। 
সবা:স:জু-১৫২/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুই লাখ টাকা দিলে ফাইল ছারবো

স্টাফ রিপোর্টর্টারঃ ঢাকা কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (চার)আটি বাজার সাব জোনাল অফিসের তদন্ত ইনস্পেকটর সাহাবুদ্দিনের দুর্নীতি চরমে পৌছেছে।ঘুষ ছারা কথাই বলেননা সাহাবুদ্দিন। একজন ভুক্তভুগী লোকাল ইলেক্ট্রিশিয়ান ইস্রফিলের কান্না জরিত কন্ঠে বলেন আমি দির্ঘদিন পুর্বে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য একটি আবেদন করেছিলাম।মোটা অংকের টাকার জন্য ফাইলটি আটকে রাখেন সাহাবুদ্দিন । দির্ঘদিন ধরে আমার গ্রাহকের আটকে থাকা নতুন সংযোগের ফাইল চাইতে গেলে সাহাবুদ্দিন আমার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। ইস্রাফিল আরো বলেন দির্ঘদিন ধরে আমার একটি নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ম অনুসারে আমি ব্যাংকে প্রায় দের লাখ টাকা জমা করি। নিয়ম অনুসারে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত তদন্ত ইনস্পেকটর ব্যাংকের রসিদ দেখা মাত্রই আবাসন কিংবা কল কারখার বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনের ফাইল ছেরে দিতে বাধ্য থাকিবে সাহাবুদ্দিন।

আরও পড়ুন
language Change