তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তনু হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর নির্যাতন বন্ধে আইন নয়, সামাজিক সচেতনতাও জরুরি আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বিএনপি হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু বটিয়াঘাটায় খেয়াঘাট সিন্ডিকেটের দৌরাত্ম্য যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ দীঘিনালায় বাড়ছে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগের জোরদার নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইল বড় কালীবাড়ীতে শুরু হয়েছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ালো বাংলাদেশ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার ইয়াসমিনের নতুন গান জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় উঠে এলো ফুয়েল পাসে মিলছে বেশি তেল পানির জন্য হাহাকার মিরপুরে কলাবাগান এসটিএস আধুনিকায়ন ডিএসসিসির পাম্পে কমছে অপেক্ষা, ফুয়েল পাস ছাড়া তেল মিলছেও কম অভিমানে নিভে গেল দশম শ্রেণির ছাত্রের জীবন খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী মরদেহ  সিরাজগঞ্জে জাল টাকার কারবারে যুবকের ১০ বছরের কারাদণ্ড যুব রেড ক্রিসেন্ট, রামগড় ইউনিটের নতুন কমিটি গঠন সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত ভাটারায় ‘মিনি ক্যাসিনো’র ছড়াছড়ি: জুয়া-মাদকের কারবারে তোলপার ‎রাস্তার পাশে নারীদের জন্য ন্যাপকিন সুবিধা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার বাস ভাড়া বাড়েনি, সমন্বয় করা হয়েছে ইরানরে পতাকাবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ারজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীমান্ত হবে নিরাপদ, অপরাধ হবে শূন্য-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিজানে ভারতীয় মোবাইল ফোন জব্দ সংসদে সংস্কার না হলে রাজপথে কঠোর লড়াই একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বাইক বিক্রি করে সেতু করে দিলেন দিনমজুর ঢাকা শহরের একেক এলাকায় তাপমাত্রা, ৫ ডিগ্রিরও বেশি সোহরাওয়ার্দী হাসপাতালের সেই ডা. সেহাব এখনো বেপরোয়া বয়স কমাতে চান এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার সত্যকে কখনও আড়াল করে রাখা যায় না হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সৌদি পৌঁছালেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী

আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার

আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ব্যাংকের বিধি অনুসরণ করে গ্রাহকের কাছে জাতীয় পরিচয়পত্র চাইতে গিয়ে মামলার আসামি হয়েছেন সোনালী ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক। একই ঘটনায় অনুসন্ধানী ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধেও দায়ের হয়েছে মানহানির মামলা। বিষয়টি নিয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ঘটনাটি রাজধানীর সোনালী ব্যাংক লক্ষীবাজার শাখায়। সংশ্লিষ্ট সূত্র ও মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহারিয়া খানম অপর একটি হিসাবে ৭৫ হাজার টাকা পাঠাতে ব্যাংকে যান। বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি অর্থ অন্য হিসাবে পাঠাতে হলে প্রেরকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়। ব্যাংক কর্মকর্তা ওই নিয়মের কথা জানালে ডা. শাহারিয়া পরিচয়পত্র ছাড়াই টাকা পাঠানোর জন্য চাপ দেন। এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম সুমন। অভিযোগ রয়েছে, এ সময় উত্তেজিত হয়ে তিনি বিভিন্ন প্রভাবশালীর নাম উল্লেখ করে চাপ সৃষ্টি করেন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম প্রায় ৩০ মিনিটের মতো ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে শাখা ব্যবস্থাপককে তার কক্ষেই আটকে রাখা হয়। পরে সেলিম মিয়া নামে এক গ্রাহক দরজা খুলে তাকে বাইরে বের করে আনেন। তবে ঘটনার পর ডা. শাহারিয়া খানম সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযোগটি অসত্য বলে উল্লেখ করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনার পর অনুসন্ধান চালিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করেন সাংবাদিক মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা হলে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওটি প্রায় ৩৭ লাখবার দেখা হয়, হাজার হাজার শেয়ার ও মন্তব্য পড়ে।

এরপর গত বছরের ১১ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন ডা. শাহারিয়া খানম। মামলার নম্বর সিআর-৩৭৫/২৫। আদালত মামলার তদন্তভার সূত্রাপুর থানাকে দেয়। পুলিশ গত ৫ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বিবরণে সাংবাদিক ও ব্যাংক ম্যানেজারের মধ্যে কোনো যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদনের শেষাংশে বাদীর অভিযোগ ‘প্রাথমিকভাবে সত্য’ বলে মতামত দেওয়ায় এতে কিছুটা অসামঞ্জস্য রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের একটি সূত্র জানায়, ঘটনার সময় প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে টাকা জমা নিতে বাধ্য করা হয়েছিল শাখা কর্তৃপক্ষকে। এ ঘটনায় ব্যাংকের তদন্ত শেষে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, জনস্বার্থে কোনো ঘটনার অনুসন্ধান করে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করায় একজন সাংবাদিককে মামলার আসামি করা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। ডিআরইউ নেতারা অবিলম্বে সাংবাদিক মো. মিজানুর রহমান (মাসুম মিজান)-এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ডা. শাহারিয়া খানম গনমাধ্যমকে বলেন, একজন ব্যাংক ম্যানেজার হিসেবে গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক হয়নি। এছাড়া তার অনুমতি ছাড়া ব্যাংকের অভ্যন্তরীণ ফুটেজ ব্যবহার করে ভিডিও প্রকাশ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বিষয়টি এখন আদালতের বিচারাধীন বলে তিনি জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রাম ‘কেলেঙ্কারি’র মাস্টারমাইন্ড জসিম এখন এনআরবি লাইফে!

স্টাফ রিপোর্টার: যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের স্থায়ী আমানতের (এফডিআর) প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে তা জীবন বিমায় রূপান্তর করে জালিয়াতি ও প্রতারণায় জড়িত কর্মকর্তাকে চাকরি দিয়েছে নতুন প্রজন্মের জীবন বিমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ। প্রতারণায় জড়িত ওই কর্মকর্তার নাম মো. জসিম উদ্দিন। তিনি যমুনা লাইফের সাবেক অ্যাডিশনাল এমডি। বর্তমানে তিনি এনআরবি ইসলামিক লাইফে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ৯৩ জন গ্রাহককে স্থায়ী আমানত বা এফডিআরের প্রতিশ্রুতি দিয়ে দুই কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা জীবন বিমায় রূপান্তরের নেপথ্যের নায়ক জসিম উদ্দিন। এফডিআরে পাঁচ শতাংশ কমিশন হলেও সেখানে তারা এফডিআরের নামে টাকা নিয়ে জালিয়াতি করে তা সিঙ্গেল বিমায় রূপান্তর করে ৯৫ শতাংশ কমিশন বাগিয়ে নিয়েছেন। এই জসিম উদ্দিন তখন অ্যাডিশনাল এমডির পাশাপাশি যমুনা লাইফের

আরও পড়ুন
language Change